নিজস্ব প্রতিবেদন ০৮ ডিসেম্বার ২০২৪ ০২:৪৭ এ.এম
ছবি: সংগৃহীত
সুনামগঞ্জের ধর্মপাশায় প্রতিপক্ষ কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে রয়েল ওরফে হৃদয় (১৭) নামের এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও দুই কিশোর।
শনিবার (৭ ডিসেম্বর) রাত ১০টার দিকে উপজেলার সেলবরষ ইউনিয়নের গাবী গ্রামে হিফজুল কুরআন আশরাফি মাদ্রাসার বার্ষিক ইসলামিক ওয়াজ মাহফিলের মেলার অস্থায়ী দোকানের সামনে এ ঘটনা ঘটেছে।
এ ঘটনায় চার জনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে এলাকাবাসী।
নিহতের বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ এনামুল হক।
নিহত রয়েল ওরফে হৃদয় বনগাবী গ্রামের আক্কাস মিয়ার দ্বিতীয় ছেলে। আহত দুই কিশোর নিজগাবী গ্রামের শফিকুল ইসলামের ছেলে বাবু ও মজিবুর রহমানের ছেলে অন্তর।
ধর্মপাশা থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত ১০টার দিকে গাবী হিফজুল কুরআন আশরাফি মাদ্রাসার বার্ষিক ইসলামিক ওয়াজ মাহফিলের অদূরে বসা অস্থায়ী দোকানের সামনে প্রতিপক্ষ কিশোর গ্যাংয়ের এক সদস্যের ছুরিকাঘাতে হৃদয় নামের এক কিশোর আহত হলে ঘটনার পরপরই হৃদয়কে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গুরুতর আহত নিজগাবী গ্রামের বাবু আহমদ ও অন্তর আহমদকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ এনামুল হক কালবেলাকে বলেন, কী নিয়ে এ ঘটনা ঘটেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। আটকৃত আসামিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
কামরুজ্জামান রতনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ
৪২ কেন্দ্রের ফলাফলে এনসিপি প্রার্থী ড. আতিক মুজাহিদ এগিয়ে
গোপালগঞ্জের ভোটকেন্দ্রে নেই ভোটার
রাজশাহীতে বিএনপি কর্মীকে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা
শরীয়তপুরে ৭ লাখ টাকাসহ জামায়াতের কর্মী আটক, দুই বছরের কারাদণ্ড
সিরাজগঞ্জে ভোটারকে টাকা দিতে গিয়ে জনতার হাতে আটক জামায়াত নেতা
বিএনপির প্রার্থী এ্যানি চৌধুরীর গাড়ি থেকে ৮০ লাখসহ আটক ২
ভোটকেন্দ্রের পাশের সিসিটিভি ক্যামেরা ভেঙে নিয়ে গেছে দুর্বৃত্তরা
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুন্সিগঞ্জে আলোচনা সভা
সরাইলে শতবর্ষী পুকুর ভরাটে প্রশাসনের নিষেধ অমান্য, চরম ক্ষোভ স্থানীয়দের
কুড়িগ্রামের ফুলবাড়িতে একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প
বিএনপি নেতার বিরুদ্ধে খাল দখলের অভিযোগ
ওদের কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব: সারজিস
দাঁড়িপাল্লায় ভোটের কথা বললেই জিহ্বা ছিঁড়ে ফেলবো: সেলিম
চট্টগ্রামে কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগান, গোলাগুলি
১১ বছরেই অর্ধশত কোটি টাকার সম্পদের মালিক
এবার বিমানবালার প্রেমে মজেছেন ত্বহা আদনান
নির্বাচনে বড় চ্যালেঞ্জ নিরাপত্তা, সমস্যা হলে ভোট বন্ধ : সিইসি
ভয়ের জনপদ রাউজান / সন্ধ্যা হলেই ভেসে আসে গুলির শব্দ, বন্ধ হয়ে যায় ব্যবসা প্রতিষ্ঠান
ছুটি ছাড়াই ৩ মাস ধরে ইতালিতে ইউপি চেয়ারম্যান, জানেন না ইউএনও!
রামগঞ্জে মা-মেয়ে হত্যার ঘটনায় যুবক গ্রেফতার
‘পুলিশ এখন বানরের মতো’ বললেন পরিদর্শক হাবিবুল্লাহ
যানজটে আটকে মোটরসাইকেলে গন্তব্যে রওনা সড়ক উপদেষ্টা
থানার ওসিকে আওয়ামী ক্যাডারের দেখে নেয়ার হুমকি
আ.লীগ নেতার হিমাগারে তিন নারীকে নির্যাতন, আটক ৩
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে কমেছে জলদস্যুতা
দেবহাটায় কোরআন অবমাননা করায় যুবককে মারধর, থানায় মামলা
‘ভারত থেকে’ ভেসে আসছে হাজার হাজার গাছের গুঁড়ি
পুলিশকে হামলা করে আ.লীগ নেতাকে ছিনিয়ে নেয়ার ঘটনায় গ্রেপ্তার ২১
এলজিইডির রাস্তার অর্ধশতাধিক গাছ চুরি, নীরব প্রশাসন