নিজস্ব প্রতিবেদন ১৪ ডিসেম্বার ২০২৪ ০১:৫০ এ.এম
ছবি: সংগৃহীত
টাঙ্গাইলের বাসাইলে পারিবারিক কলহের জেরে মায়ের বিরুদ্ধে দুই বছরের শিশু সন্তানকে হত্যার অভিযোগ উঠেছে।
শুক্রবার (১৩ ডিসেম্বর) ভোরে বাসাইল পৌর এলাকার পূর্ব মধ্যপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত শিশু মোহাম্মদ আলী (২) বাসাইল পৌর এলাকার পূর্ব মধ্যপাড়ার অটোরিকশাচালক ইব্রাহিম মিয়ার ছেলে। অভিযুক্ত মা নাম হিরা আক্তার (৩০) জেলার মির্জাপুর উপজেলার আদাবাড়ী গ্রামের হারু মিয়ার মেয়ে।
পুলিশ ও স্থানীয়রা সূত্রে জানা যায়, শুক্রবার ভোরের দিকে প্রকৃতির ডাকের কথা বলে হিরা আক্তার তার দুই বছরের শিশু সন্তানকে সঙ্গে নিয়ে ঘরের বাইরে যান। বেশ কিছুক্ষণ পর সন্তানকে ছাড়াই ঘরে ফেরেন তিনি। এ সময় হিরার স্বামী ইব্রাহিম সন্তানকে না পেয়ে তাকে জিজ্ঞাসা করেন। পরে তিনি তার স্বামীকে নিয়ে পুকুর পাড়ে যান। সে সময় শিশু সন্তানকে গুরুতর আহত অবস্থায় দেখতে পান ইব্রাহিম। পরে দ্রুত শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় অভিযুক্ত হিরা আক্তারকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ থানায় নিয়ে গেছে।
হিরা বেগম বলেন, ‘এ সময় আমার হিতাহিত কোনো জ্ঞান ছিল না। কীভাবে কি হয়ে গেল কিছুই বুঝতে পারিনি’।
বাবা ইব্রাহিম মিয়া বলেন, বিয়ের পর থেকেই পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে দাম্পত্য কলহ চলছিল। স্ত্রীর আগে আরও দুইবার বিয়ে হয়েছিল। মাঝে মধ্যেই স্ত্রী ঝগড়া করে বাবার বাড়িতে চলে যেত। শুক্রবার রাত সোয়া ৩ টার দিকে শিশু সন্তান মোহাম্মদকে কোলে নিয়ে স্ত্রী বাইরে যায়। কিছুক্ষণ পর সে একাই ঘরে ফিরে আসে। এ সময় সন্তানের কথা জিজ্ঞেস করলে সে জানায় সন্তান আছে। পরে ঝগড়া করলে স্ত্রী আমাকে নিয়ে পুকুর পাড়ে যায়। সেখানে গিয়ে দেখি সন্তান পড়ে আছে। মোহাম্মদকে তার মা শ্বাসরোধ করে হত্যা করেছে।
বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আব্দুল্লাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে চারাগাছ বিতরণ
নূরতাজ ফাউন্ডেশনের উদ্যোগে নয়ানন্দ রিয়াজুল জান্নাত কবরস্থান ও ঈদগাহ মাঠে ৩১৫টি ফলজ চারাগাছ রোপণ
বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান মোস্তাফিজুর রহমান মোস্তফার
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হলেন অ্যাড: মাহমুদুল করিম সজল
ক্লিন টংগিবাড়ী-গ্রীন টংগিবাড়ীর লক্ষ্যে বিনামূল্যে চারাগাছ বিতরণ
কামরুজ্জামান রতনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ
৪২ কেন্দ্রের ফলাফলে এনসিপি প্রার্থী ড. আতিক মুজাহিদ এগিয়ে
গোপালগঞ্জের ভোটকেন্দ্রে নেই ভোটার
রাজশাহীতে বিএনপি কর্মীকে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা
শরীয়তপুরে ৭ লাখ টাকাসহ জামায়াতের কর্মী আটক, দুই বছরের কারাদণ্ড
সিরাজগঞ্জে ভোটারকে টাকা দিতে গিয়ে জনতার হাতে আটক জামায়াত নেতা
বিএনপির প্রার্থী এ্যানি চৌধুরীর গাড়ি থেকে ৮০ লাখসহ আটক ২
ভোটকেন্দ্রের পাশের সিসিটিভি ক্যামেরা ভেঙে নিয়ে গেছে দুর্বৃত্তরা
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুন্সিগঞ্জে আলোচনা সভা
সরাইলে শতবর্ষী পুকুর ভরাটে প্রশাসনের নিষেধ অমান্য, চরম ক্ষোভ স্থানীয়দের
কুড়িগ্রামের ফুলবাড়িতে একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প
বিএনপি নেতার বিরুদ্ধে খাল দখলের অভিযোগ
ওদের কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব: সারজিস
দাঁড়িপাল্লায় ভোটের কথা বললেই জিহ্বা ছিঁড়ে ফেলবো: সেলিম
চট্টগ্রামে কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগান, গোলাগুলি
১১ বছরেই অর্ধশত কোটি টাকার সম্পদের মালিক
এবার বিমানবালার প্রেমে মজেছেন ত্বহা আদনান
নির্বাচনে বড় চ্যালেঞ্জ নিরাপত্তা, সমস্যা হলে ভোট বন্ধ : সিইসি
ভয়ের জনপদ রাউজান / সন্ধ্যা হলেই ভেসে আসে গুলির শব্দ, বন্ধ হয়ে যায় ব্যবসা প্রতিষ্ঠান
ছুটি ছাড়াই ৩ মাস ধরে ইতালিতে ইউপি চেয়ারম্যান, জানেন না ইউএনও!
রামগঞ্জে মা-মেয়ে হত্যার ঘটনায় যুবক গ্রেফতার
‘পুলিশ এখন বানরের মতো’ বললেন পরিদর্শক হাবিবুল্লাহ
যানজটে আটকে মোটরসাইকেলে গন্তব্যে রওনা সড়ক উপদেষ্টা
থানার ওসিকে আওয়ামী ক্যাডারের দেখে নেয়ার হুমকি
আ.লীগ নেতার হিমাগারে তিন নারীকে নির্যাতন, আটক ৩