নিজস্ব প্রতিবেদন ১৪ ডিসেম্বার ২০২৪ ০১:৫৫ এ.এম
ছবি: সংগৃহীত
ছোটবেলা থেকেই প্রবল ইচ্ছা বউ নিয়ে গ্রামে আসবেন হেলিকপ্টারে উড়ে। সেই ইচ্ছার বাস্তব প্রতিফলন ঘটালেন সিলেটের নাজিমউদ্দিন চৌধুরী। রংপুরের বদরগঞ্জ থেকে হেলিকপ্টারে করে বউ নিয়ে গেলেন বর নাজিমউদ্দিন চৌধুরী।
পেশায় তিনি সিলেট জেলা জজ কোর্টের শিক্ষানবিস আইনজীবী। সিলেট মৌলভীবাজার কুলাউড়া উপজেলা থেকে বিয়ে করতে আসেন বর। পরে হেলিকপ্টারে করে কনেকে নিয়ে যান।
শুক্রবার (১৩ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে বদরগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ছোট হাজিপুর বড় বানিয়াপাড়া প্রাথমিক বিদ্যালয়ের সামনে হেলিকপ্টারে চড়ে বরের বাড়িতে নিয়ে যান কনেকে।
কনে বিষ্ণুপুর ছোট হাজিপুর বড় বানিয়াপাড়া গ্রামের ব্যবসায়ী লাভলু রহমানের মেয়ে সালেহা আক্তার লাবনী। তিনি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সেবিকা (নার্স)।
জানা গেছে, বিষ্ণুপুর ইউনিয়নের ছোট হাজিপুর বড় বানিয়াপাড়া গ্রামের লাভলু রহমানের মেয়ে সালেহা আক্তার লাবনীর সঙ্গে সিলেট মৌলভীবাজার কুলাউড়া উপজেলার বক্সী মাইল ইউনিয়নের জাবদা গ্রামের রেনু চৌধুরীর ছেলে নাজিমউদ্দিন চৌধুরীর পারিবারিকভাবে বৃহস্পতিবার বিয়ে সম্পন্ন হয়। শুক্রবার দুপুরে হেলিকপ্টারে করে রংপুর থেকে নিয়ে সিলেটের উদ্দেশ্যে উড়াল দেন বর।
এদিকে গ্রামে হেলিকপ্টারে বর-কনের এমন আয়োজন দেখতে এলাকার শিশু-কিশোর, নারী-পুরুষসহ বিভিন্ন বয়সী হাজারো উৎসুক মানুষ ভিড় করেন স্কুল মাঠের পাশে। কনেকে নিয়ে হেলিকপ্টারে করে বরের ফিরে যাবার এ দৃশ্যে আনন্দিত সবাই।
বিবাহ রেজিস্ট্রার কাজী আব্দুল মাবুদ জানান, হেলিকপ্টারটি অবতরণ করার পর কনের বাবা ও তার আত্মীয়-স্বজন বরকে উৎসবমুখর পরিবেশে বরণ করে নেন। এরপর ২ লাখ ৬০ হাজার টাকা দেনমোহর ধার্য করে বিয়ের রেজিস্ট্রি সম্পন্ন করেন।
কনের চাচা আতিয়ার রহমান বলেন, বৃহস্পতিবার সালেহা আক্তার লাবনী ও নাজিমউদ্দিন চৌধুরীর বিয়ে সম্পন্ন হবার পরদিন শুক্রবার হেলিকপ্টারে করে ছেলে আমাদের মেয়েকে নিয়ে যায়। তিনি সবার কাছে নব-দম্পতির জন্য দোয়া কামনা করেন।
কামরুজ্জামান রতনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ
৪২ কেন্দ্রের ফলাফলে এনসিপি প্রার্থী ড. আতিক মুজাহিদ এগিয়ে
গোপালগঞ্জের ভোটকেন্দ্রে নেই ভোটার
রাজশাহীতে বিএনপি কর্মীকে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা
শরীয়তপুরে ৭ লাখ টাকাসহ জামায়াতের কর্মী আটক, দুই বছরের কারাদণ্ড
সিরাজগঞ্জে ভোটারকে টাকা দিতে গিয়ে জনতার হাতে আটক জামায়াত নেতা
বিএনপির প্রার্থী এ্যানি চৌধুরীর গাড়ি থেকে ৮০ লাখসহ আটক ২
ভোটকেন্দ্রের পাশের সিসিটিভি ক্যামেরা ভেঙে নিয়ে গেছে দুর্বৃত্তরা
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুন্সিগঞ্জে আলোচনা সভা
সরাইলে শতবর্ষী পুকুর ভরাটে প্রশাসনের নিষেধ অমান্য, চরম ক্ষোভ স্থানীয়দের
কুড়িগ্রামের ফুলবাড়িতে একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প
বিএনপি নেতার বিরুদ্ধে খাল দখলের অভিযোগ
ওদের কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব: সারজিস
দাঁড়িপাল্লায় ভোটের কথা বললেই জিহ্বা ছিঁড়ে ফেলবো: সেলিম
চট্টগ্রামে কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগান, গোলাগুলি
১১ বছরেই অর্ধশত কোটি টাকার সম্পদের মালিক
এবার বিমানবালার প্রেমে মজেছেন ত্বহা আদনান
নির্বাচনে বড় চ্যালেঞ্জ নিরাপত্তা, সমস্যা হলে ভোট বন্ধ : সিইসি
ভয়ের জনপদ রাউজান / সন্ধ্যা হলেই ভেসে আসে গুলির শব্দ, বন্ধ হয়ে যায় ব্যবসা প্রতিষ্ঠান
ছুটি ছাড়াই ৩ মাস ধরে ইতালিতে ইউপি চেয়ারম্যান, জানেন না ইউএনও!
রামগঞ্জে মা-মেয়ে হত্যার ঘটনায় যুবক গ্রেফতার
‘পুলিশ এখন বানরের মতো’ বললেন পরিদর্শক হাবিবুল্লাহ
যানজটে আটকে মোটরসাইকেলে গন্তব্যে রওনা সড়ক উপদেষ্টা
থানার ওসিকে আওয়ামী ক্যাডারের দেখে নেয়ার হুমকি
আ.লীগ নেতার হিমাগারে তিন নারীকে নির্যাতন, আটক ৩
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে কমেছে জলদস্যুতা
দেবহাটায় কোরআন অবমাননা করায় যুবককে মারধর, থানায় মামলা
‘ভারত থেকে’ ভেসে আসছে হাজার হাজার গাছের গুঁড়ি
পুলিশকে হামলা করে আ.লীগ নেতাকে ছিনিয়ে নেয়ার ঘটনায় গ্রেপ্তার ২১
এলজিইডির রাস্তার অর্ধশতাধিক গাছ চুরি, নীরব প্রশাসন