বুধবার ১০ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

স্ত্রী আওয়ামী লীগ করায় স্বামীকে মারধর তালাক দিতে ‘চাপ’

নিজস্ব প্রতিবেদন ১৬ ডিসেম্বার ২০২৪ ০১:৩১ এ.এম

স্ত্রী আওয়ামী লীগ করায় স্বামীকে মারধর তালাক দিতে ‘চাপ’ ছবি: সংগৃহীত

রাজশাহীতে আওয়ামী লীগ কর্মী স্ত্রী বীণা মজুমদারকে তালাক দিতে ব্যবসায়ী মিজানুর রহমানকে যুবদলের নেতাকর্মীরা ‘চাপ’ প্রয়োগ করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। মিজানুর রহমান তাদের কথামতো স্ত্রীকে তালাক না দেওয়ায় তাকে মারধর করা হয়েছে। রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার হাজরাপুকুর এলাকায় শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী মিজানুর রহমান ও বীণা মজুমদার দম্পতি মহানগরীর হাজরাপুকুর মহল্লার বাসিন্দা। বীণা মজুমদার গৃহিণী ও শাহমখদুম থানা আওয়ামী লীগের কর্মী। ২০১৩ ও ২০২৩ সালে সিটি করপোরেশন নির্বাচনে ১৯, ২০ ও ২১ নম্বর সংরক্ষিত ওয়ার্ডে কাউন্সিলর পদে নির্বাচন করেছিলেন তিনি। তবে দুই বারই তিনি হেরে যান।

পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার সন্ধ্যায় শাহমখদুম থানা যুবদলের সাবেক নেতা মো. সনির নেতৃত্বে কতিপয় নেতাকর্মী মিজানুর রহমানকে মারধর করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে জড়িত কাউকে গ্রেফতার না করেই পুলিশ থানায় ফিরে যায়।

এ বিষয়ে মিজানুর রহমান বলেন, ‘আমি রাস্তায় হাঁটছিলাম। আমাকে দেখে সনিসহ যুবদলের নেতাকর্মীরা বলে, তুই যদি তোর বউকে তালাক না দিস, তাহলে খবর আছে। বউকে কেন তালাক দেব—প্রশ্ন করলে ওরা গালি দিয়েই তাকে মারধর শুরু করে।’ মিজানুর রহমানের স্ত্রী বীণা মজুমদার বলেন, কিছুদিন আগে ১৬ ডিসেম্বর উপলক্ষে ফেসবুকে একটি পোস্টে ‘জয় বাংলা’ লিখেছিলাম। এজন্য যুবদলের সাবেক নেতা সনি আমাকে ফোন করে বলে, ‘এসব লেখা যাবে না। লিখলে খুব খারাপ হবে।’ তিনি বলেন, এজন্য আমার স্বামীকে চাপ দিচ্ছে যেন আমাকে ছেড়ে দেয়। এটা কেমন কথা? দলের সঙ্গে সংসারের কী সম্পর্ক? যারা অন্যায় করেছে, তারা শাস্তি পাবে। যাদের জন্য আওয়ামী লীগের এই অধঃপতন, তাদের বিচার হোক। যারা অন্যায় করেনি, তাদের কেন হেনস্তা করা হবে? এটা কেমন ন্যায়বিচার? আমরা এখন আতঙ্কিত। আমরা নিরাপত্তা চাই।’

অভিযোগের বিষয়ে যুবদল নেতা মো. সনি বলেন, ‘আওয়ামী লীগের পক্ষে ফেসবুকে পোস্ট দিয়ে বীণা মজুমদার বিভ্রান্তি সৃষ্টি করছেন। এজন্য বিষয়টা তার স্বামীকে বলেছিলাম। সে উলটো তর্ক করায় কয়েকটা ছেলে তাকে দুই-একটা কিল-ঘুষি দিয়েছে। এটা আমরা মীমাংসা করে দিয়েছি। তবে স্ত্রীকে তালাক দেওয়ার জন্য চাপ দেওয়ার অভিযোগ সঠিক নয়।’

এ বিষয়ে নগরীর চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিয়ার রহমান বলেন, ‘কেউ অভিযোগ করলে, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

কামরুজ্জামান রতনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ

news image

৪২ কেন্দ্রের ফলাফলে এনসিপি প্রার্থী ড. আতিক মুজাহিদ এগিয়ে

news image

গোপালগঞ্জের ভোটকেন্দ্রে নেই ভোটার

news image

রাজশাহীতে বিএনপি কর্মীকে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা

news image

শরীয়তপুরে ৭ লাখ টাকাসহ জামায়াতের কর্মী আটক, দুই বছরের কারাদণ্ড

news image

সিরাজগঞ্জে ভোটারকে টাকা দিতে গিয়ে জনতার হাতে আটক জামায়াত নেতা

news image

বিএনপির প্রার্থী এ্যানি চৌধুরীর গাড়ি থেকে ৮০ লাখসহ আটক ২

news image

ভোটকেন্দ্রের পাশের সিসিটিভি ক্যামেরা ভেঙে নিয়ে গেছে দুর্বৃত্তরা

news image

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুন্সিগঞ্জে আলোচনা সভা

news image

সরাইলে শতবর্ষী পুকুর ভরাটে প্রশাসনের নিষেধ অমান্য, চরম ক্ষোভ স্থানীয়দের

news image

কুড়িগ্রামের ফুলবাড়িতে একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

news image

বিএনপি নেতার বিরুদ্ধে খাল দখলের অভিযোগ

news image

ওদের কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব: সারজিস

news image

দাঁড়িপাল্লায় ভোটের কথা বললেই জিহ্বা ছিঁড়ে ফেলবো: সেলিম

news image

চট্টগ্রামে কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগান, গোলাগুলি

news image

১১ বছরেই অর্ধশত কোটি টাকার সম্পদের মালিক

news image

এবার বিমানবালার প্রেমে মজেছেন ত্বহা আদনান

news image

নির্বাচনে বড় চ্যালেঞ্জ নিরাপত্তা, সমস্যা হলে ভোট বন্ধ : সিইসি

news image

ভয়ের জনপদ রাউজান / সন্ধ্যা হলেই ভেসে আসে গুলির শব্দ, বন্ধ হয়ে যায় ব্যবসা প্রতিষ্ঠান

news image

ছুটি ছাড়াই ৩ মাস ধরে ইতালিতে ইউপি চেয়ারম্যান, জানেন না ইউএনও!

news image

রামগঞ্জে মা-মেয়ে হত্যার ঘটনায় যুবক গ্রেফতার

news image

‘পুলিশ এখন বানরের মতো’ বললেন পরিদর্শক হাবিবুল্লাহ

news image

যানজটে আটকে মোটরসাইকেলে গন্তব্যে রওনা সড়ক উপদেষ্টা

news image

থানার ওসিকে আওয়ামী ক্যাডারের দেখে নেয়ার হুমকি

news image

আ.লীগ নেতার হিমাগারে তিন নারীকে নির্যাতন, আটক ৩

news image

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে কমেছে জলদস্যুতা

news image

দেবহাটায় কোরআন অবমাননা করায় যুবককে মারধর, থানায় মামলা

news image

‘ভারত থেকে’ ভেসে আসছে হাজার হাজার গাছের গুঁড়ি

news image

পুলিশকে হামলা করে আ.লীগ নেতাকে ছিনিয়ে নেয়ার ঘটনায় গ্রেপ্তার ২১

news image

এলজিইডির রাস্তার অর্ধশতাধিক গাছ চুরি, নীরব প্রশাসন