নিজস্ব প্রতিবেদন ২১ ডিসেম্বার ২০২৪ ০২:০৩ এ.এম
ছবি: সংগৃহীত
বগুড়ার গাবতলীতে এক ছাত্রীকে উত্ত্যক্ত করার ঘটনায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গাছের সঙ্গে বেঁধে গণপিটুনি দিয়েছে স্থানীয় জনতা। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকেলে উপজেলার পীরগাছা এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযুক্ত রিদিয়াত হোসেন বর্ণ স্থানীয় রামেশ্বরপুর ইউনিয়নের কামারচট্ট গ্রামের আওয়ামী লীগ নেতা শাহিনুর রহমানের ছেলে ও উপজেলা ছাত্রলীগের শিশুবিষয়ক সম্পাদক।
পুলিশ ও স্থানীয়রা জানান, বর্ণের বিরুদ্ধে মারধর, নাশকতাসহ একাধিক মামলা রয়েছে। বৃহস্পতিবার সে একজন স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করছিল। এ সময় স্থানীয় জনতা তাকে আটক করে গাছের সঙ্গে বেঁধে গণপিটুনি দেয়। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে।
রামেশ্বরপুর ইউপি চেয়ারম্যান আব্দুল ওহাব বলেন, বর্ণ একজন সন্ত্রাসী। তার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে। তার অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ। বৃহস্পতিবার এক ছাত্রীকে উত্ত্যক্ত করায় তাকে গণপিটুনি দেয় উত্তেজিত জনতা।
গাবতলী মডেল থানার ওসি আসিক ইকবাল বলেন, এক ছাত্রীকে উত্ত্যক্ত করার ঘটনায় বর্ণকে স্থানীয় লোকজন আটকে রেখে থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে তাকে থানায় নিয়ে আসে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
কামরুজ্জামান রতনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ
৪২ কেন্দ্রের ফলাফলে এনসিপি প্রার্থী ড. আতিক মুজাহিদ এগিয়ে
গোপালগঞ্জের ভোটকেন্দ্রে নেই ভোটার
রাজশাহীতে বিএনপি কর্মীকে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা
শরীয়তপুরে ৭ লাখ টাকাসহ জামায়াতের কর্মী আটক, দুই বছরের কারাদণ্ড
সিরাজগঞ্জে ভোটারকে টাকা দিতে গিয়ে জনতার হাতে আটক জামায়াত নেতা
বিএনপির প্রার্থী এ্যানি চৌধুরীর গাড়ি থেকে ৮০ লাখসহ আটক ২
ভোটকেন্দ্রের পাশের সিসিটিভি ক্যামেরা ভেঙে নিয়ে গেছে দুর্বৃত্তরা
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুন্সিগঞ্জে আলোচনা সভা
সরাইলে শতবর্ষী পুকুর ভরাটে প্রশাসনের নিষেধ অমান্য, চরম ক্ষোভ স্থানীয়দের
কুড়িগ্রামের ফুলবাড়িতে একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প
বিএনপি নেতার বিরুদ্ধে খাল দখলের অভিযোগ
ওদের কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব: সারজিস
দাঁড়িপাল্লায় ভোটের কথা বললেই জিহ্বা ছিঁড়ে ফেলবো: সেলিম
চট্টগ্রামে কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগান, গোলাগুলি
১১ বছরেই অর্ধশত কোটি টাকার সম্পদের মালিক
এবার বিমানবালার প্রেমে মজেছেন ত্বহা আদনান
নির্বাচনে বড় চ্যালেঞ্জ নিরাপত্তা, সমস্যা হলে ভোট বন্ধ : সিইসি
ভয়ের জনপদ রাউজান / সন্ধ্যা হলেই ভেসে আসে গুলির শব্দ, বন্ধ হয়ে যায় ব্যবসা প্রতিষ্ঠান
ছুটি ছাড়াই ৩ মাস ধরে ইতালিতে ইউপি চেয়ারম্যান, জানেন না ইউএনও!
রামগঞ্জে মা-মেয়ে হত্যার ঘটনায় যুবক গ্রেফতার
‘পুলিশ এখন বানরের মতো’ বললেন পরিদর্শক হাবিবুল্লাহ
যানজটে আটকে মোটরসাইকেলে গন্তব্যে রওনা সড়ক উপদেষ্টা
থানার ওসিকে আওয়ামী ক্যাডারের দেখে নেয়ার হুমকি
আ.লীগ নেতার হিমাগারে তিন নারীকে নির্যাতন, আটক ৩
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে কমেছে জলদস্যুতা
দেবহাটায় কোরআন অবমাননা করায় যুবককে মারধর, থানায় মামলা
‘ভারত থেকে’ ভেসে আসছে হাজার হাজার গাছের গুঁড়ি
পুলিশকে হামলা করে আ.লীগ নেতাকে ছিনিয়ে নেয়ার ঘটনায় গ্রেপ্তার ২১
এলজিইডির রাস্তার অর্ধশতাধিক গাছ চুরি, নীরব প্রশাসন