নিজস্ব প্রতিবেদন ১৬ মে ২০২৫ ০৪:১৯ এ.এম
ছবি: সংগৃহীত
আওয়ামী লীগের রাজনীতি করার সুবাদে জেলা যুবলীগ সভাপতি শুভাশীষ পোদ্দার লিটন শূন্য থেকে কোটি কোটি টাকার মালিক বনে গেছেন। উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভোট ডাকাতি করে) এবং দলীয় প্রভাবে দুই দফা বিআরটিসির পরিচালক হয়ে অবৈধভাবে তিনি নামে-বেনামে সম্পদ করেছেন। শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন প্রতিষ্ঠানে তিনি ব্যাপক প্রভাব খাটিয়েছেন। তার বিরুদ্ধে হত্যাসহ অসংখ্য মামলা হয়েছে। ৫ আগস্টের পর লিটন কলকাতায় চলে গেছেন বলে শোনা যাচ্ছে।
বগুড়া পৌরসভার সাবেক এক মেয়র জানান, লিটনের বাবা নরেশ পোদ্দার পৌরসভার খাজনা সংগ্রাহক ছিলেন। আশির দশকে পৌরসভার মোটা অঙ্কের টাকা নিয়ে তিনি ভারতে পালিয়ে যান। তিনি আর দেশে ফেরেননি। লিটন এক সময় আত্মীয়-স্বজনের দয়ায় চললেও শহরের মধ্য কাটনারপাড়া রুহিনী পোদ্দার লেনে ছয়তলা ভবন নির্মাণ করেছেন। কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি ছিলেন লিটন। শুধু বগুড়া করোনেশন ইনস্টিটিউশন অ্যান্ড কলেজের সভাপতি হয়ে তিনি পাঁচ কোটি টাকার বেশি আত্মসাৎ করেছেন। কলেজ ছাড়াও বোবা স্কুলসহ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতির দায়িত্ব পালন করেন লিটন। লিটনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ভুক্তভোগী আবদুল করিমসহ কয়েকজন শিক্ষক-কর্মচারী জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেছেন।
জানা গেছে, বগুড়া পৌরসভার ৩নং ওয়ার্ড ছাত্রলীগের মাধ্যমে লিটনের রাজনীতি শুরু। ২০০৫ সালে তিনি জেলা ছাত্রলীগের সভাপতি এবং ২০১৬ সালে জেলা যুবলীগের সভাপতি হন। দীর্ঘদিন তিনি এক ছাত্রলীগ নেত্রীর বাড়িতে আশ্রয়ে ছিলেন। ২০০৯ সালে তিনি বগুড়া বিআরটিসির পরিচালক হন। এ পদে তিনি পর পর দুবার ছিলেন। ২০১৬ সালে পৌর নির্বাচনে ভোট ডাকাতিতে তার হাতে খড়ি। এ বছর মহিলা কাউন্সিলর পদে মাদক ব্যবসায়ী এক যুবলীগ নেতার আত্মীয় ও বিএনপি নেত্রীকে মোটা অঙ্কের টাকার বিনিময়ে তিনি জয়ী করেন। নিজ দলের প্রার্থীকে হারাতে বোরকা পরে লিটন ভোট ডাকাতি করেন।
২০২৪ সালে বগুড়া সদর উপজেলা পরিষদ নির্বাচনে লিটন চেয়ারম্যান নির্বাচিত হন। অভিযোগ, তৎকালীন পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তীকে (পলাতক) লিটন দুই কোটি টাকা ঘুস দেন। ভোটারদের ভয়ভীতি দেখিয়ে ও টাকার বিনিময়ে লিটনকে ভোট দিতে বাধ্য করা হয়। এ ব্যাপারে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা প্রশাসনে নালিশ করেও প্রতিকার পাননি। ২০২৪ সালে উপজেলা পরিষদ নির্বাচনের হলফনামায় লিটন তার বার্ষিক আয় দেখিয়েছেন ২০ লাখ ২৮ হাজার ৭৫০ টাকা। তবে স্থানীয়দের দাবি, শূন্য থেকে শুরু করা লিটন গত কয়েক বছরে অবৈধভাবে শতাধিক কোটির টাকার সম্পদের মালিক হয়েছেন। ভারতেও তার একাধিক বাড়ি আছে। অনেক টাকা তিনি পাচারও করেছেন। নামে-বেনামে হাউজিং ও অন্যসব ব্যবসা রয়েছে লিটনের। শহরের জলেশ্বরীতলা এলাকায় বিলাসবহুল বহুতল মার্কেট গড়েছেন। বিভিন্ন মার্কেটে দোকান ও অকৃষি জমির মালিকও তিনি হয়েছেন। ক্ষমতার দাপটে মাত্র কয়েক বছরের ব্যবধানে তিনি ফুলে-ফেঁপে উঠেছেন। তবে অজ্ঞাত কারণে দুর্নীতি দমন কমিশন (দুদক) লিটনের সম্পদ ও সম্পত্তির হিসাব নেয়নি।
কামরুজ্জামান রতনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ
৪২ কেন্দ্রের ফলাফলে এনসিপি প্রার্থী ড. আতিক মুজাহিদ এগিয়ে
গোপালগঞ্জের ভোটকেন্দ্রে নেই ভোটার
রাজশাহীতে বিএনপি কর্মীকে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা
শরীয়তপুরে ৭ লাখ টাকাসহ জামায়াতের কর্মী আটক, দুই বছরের কারাদণ্ড
সিরাজগঞ্জে ভোটারকে টাকা দিতে গিয়ে জনতার হাতে আটক জামায়াত নেতা
বিএনপির প্রার্থী এ্যানি চৌধুরীর গাড়ি থেকে ৮০ লাখসহ আটক ২
ভোটকেন্দ্রের পাশের সিসিটিভি ক্যামেরা ভেঙে নিয়ে গেছে দুর্বৃত্তরা
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুন্সিগঞ্জে আলোচনা সভা
সরাইলে শতবর্ষী পুকুর ভরাটে প্রশাসনের নিষেধ অমান্য, চরম ক্ষোভ স্থানীয়দের
কুড়িগ্রামের ফুলবাড়িতে একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প
বিএনপি নেতার বিরুদ্ধে খাল দখলের অভিযোগ
ওদের কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব: সারজিস
দাঁড়িপাল্লায় ভোটের কথা বললেই জিহ্বা ছিঁড়ে ফেলবো: সেলিম
চট্টগ্রামে কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগান, গোলাগুলি
১১ বছরেই অর্ধশত কোটি টাকার সম্পদের মালিক
এবার বিমানবালার প্রেমে মজেছেন ত্বহা আদনান
নির্বাচনে বড় চ্যালেঞ্জ নিরাপত্তা, সমস্যা হলে ভোট বন্ধ : সিইসি
ভয়ের জনপদ রাউজান / সন্ধ্যা হলেই ভেসে আসে গুলির শব্দ, বন্ধ হয়ে যায় ব্যবসা প্রতিষ্ঠান
ছুটি ছাড়াই ৩ মাস ধরে ইতালিতে ইউপি চেয়ারম্যান, জানেন না ইউএনও!
রামগঞ্জে মা-মেয়ে হত্যার ঘটনায় যুবক গ্রেফতার
‘পুলিশ এখন বানরের মতো’ বললেন পরিদর্শক হাবিবুল্লাহ
যানজটে আটকে মোটরসাইকেলে গন্তব্যে রওনা সড়ক উপদেষ্টা
থানার ওসিকে আওয়ামী ক্যাডারের দেখে নেয়ার হুমকি
আ.লীগ নেতার হিমাগারে তিন নারীকে নির্যাতন, আটক ৩
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে কমেছে জলদস্যুতা
দেবহাটায় কোরআন অবমাননা করায় যুবককে মারধর, থানায় মামলা
‘ভারত থেকে’ ভেসে আসছে হাজার হাজার গাছের গুঁড়ি
পুলিশকে হামলা করে আ.লীগ নেতাকে ছিনিয়ে নেয়ার ঘটনায় গ্রেপ্তার ২১
এলজিইডির রাস্তার অর্ধশতাধিক গাছ চুরি, নীরব প্রশাসন