বুধবার ১০ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

ভিক্ষা করেন মুক্তিযোদ্ধার স্ত্রী মেলে না স্বামীর ভাতা

নিজস্ব প্রতিবেদন ৩১ মে ২০২৫ ০৩:১২ এ.এম

ভিক্ষা করেন মুক্তিযোদ্ধার স্ত্রী মেলে না স্বামীর ভাতা ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের উলিপুরে ভিক্ষাবৃত্তি করে দিন কাটাচ্ছেন জোবেদা বেগম নামে এক মুক্তিযোদ্ধার স্ত্রী। সরকারি গেজেটভুক্ত মুক্তিযোদ্ধা হিসেবে তাঁর স্বামীর নামে দেওয়া ভাতা সুবিধা পাচ্ছেন না তিনি। অভিযোগ উঠেছে, জালিয়াতির মাধ্যমে মুক্তিযোদ্ধা সেজে জোবেদার স্বামীর ভাতা তুলে নিচ্ছেন অবসরপ্রাপ্ত এক সরকারি কর্মকর্তা। 
চাঞ্চল্যকর এ ঘটনা ঘটেছে উপজেলার হাতিয়া ইউনিয়নের অনন্তপুর এলাকায়। এ ঘটনায় ভুক্তভোগী মুক্তিযোদ্ধার ছেলে আব্দুল জব্বার জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। 
খোঁজ নিয়ে দেখা যায়, ১৯৭১ সালে জোবেদা বেগমের স্বামী মফিজুল ইসলাম ভারতের মুজিব ক্যাম্পে প্রশিক্ষণ নিয়ে মুক্তিযুদ্ধে অংশ নেন। তাঁর ভারতীয় তালিকা নম্বর ৩৯৭০৩। প্রশিক্ষণ শেষে ৬ নম্বর সেক্টরে যুদ্ধে অংশ নেন মফিজুল। দেশ স্বাধীনের পরপরই তাঁকে নীলফামারীতে শেষবারের মতো দেখেছিলেন মুজিব ক্যাম্পে প্রশিক্ষণ নেওয়া সহযোদ্ধারা। এরপর আর তিনি বাড়িতে ফিরে আসেননি। ধারণা করা হয়, তিনি মারা গেছেন। 
অভিযোগ উঠেছে, মুক্তিযোদ্ধা মফিজুল ইসলামের বাড়িতে ফিরে না আসার সুযোগ নেন উত্তর দলদলিয়া ইউনিয়নের কুটিপাড়া গ্রামের অবসরপ্রাপ্ত কৃষি কর্মকর্তা মফিজুল ইসলাম। 
আব্দুল জব্বার জানান, তাঁর বাবার ভারতীয় তালিকার ৩৯৭০৩ নম্বর ব্যবহার করে নিয়মিত ভাতা তুলছেন মফিজুল ইসলাম নামে এক ব্যক্তি। বিষয়টি তিনি জানতে পারেন তাঁর বাবার সঙ্গে ভারতে ট্রেনিং নেওয়া মুক্তিযোদ্ধাদের মাধ্যমে। এরপর তিনি ২০২৩ সালে জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দেন। তৎকালীন উলিপুর ইউএনওর নির্দেশে বিষয়টি তদন্ত করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা। কিন্তু সমাজসেবা কর্মকতা সে সময় ভুয়া মুক্তিযোদ্ধা দলদলিয়া ইউনিয়নের কুটিরপাড়া গ্রামের মফিজুল ইসলামের পক্ষে তদন্ত প্রতিবেদন দেন। 
আব্দুল জব্বার জানান, ঠেলাগাড়ি চালিয়ে সন্তানদের নিয়ে কোনো রকমে তাদের দিন কাটছে। অনটনের সংসারে তাঁর মা আজও বাড়ি বাড়ি ভিক্ষা করেন। তিনি অভিযোগের সুষ্ঠু তদন্ত দাবি করেন।
উলিপুর মুক্তিযোদ্ধা সংসদের কয়েকজন মুক্তিযোদ্ধার অভিযোগ, একই নাম ও বাবার নাম মিলে যাওয়ায় এবং দীর্ঘ সময় মুক্তিযোদ্ধার দাবিদার থাকার সুযোগ নিয়েছেন মফিজুল ইসলাম নামে অবসরপ্রাপ্ত উপসহকারী কৃষি কর্মকর্তা। ভারতীয় তালিকার ঠিকানা অনুযায়ী অনন্তপুর হাতিয়া ইউনিয়নের মফিজুল ইসলাম প্রকৃত মুক্তিযোদ্ধা। অন্য ইউনিয়নের কেউ ভারতীয় তালিকার ওই নম্বর ব্যবহার করতে পারেন না। 
ভারতে মুজিব ক্যাম্পে প্রশিক্ষণ নেওয়া চার মুক্তিযোদ্ধাও মফিজুল ইসলামের স্ত্রী ও সন্তানের পক্ষে সমকালকে সাক্ষ্য দিয়েছেন। তারা হলেন বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল বাতেন সরকার, (ভারতীয় তালিকা নম্বর ৩৯৬৮১), বীর মুক্তিযোদ্ধা নুর মোহাম্মদ (ভারতীয় তালিকা নম্বর ৩৯৬৮২), বীর মুক্তিযোদ্ধা মো. রবিউল ইসলাম, (পরিচিতি নম্বর ০১৪৯০০০১৭৯৯) ও বীর মুক্তিযোদ্ধা সুবল চন্দ্র রায় (ভারতীয় তালিকা নম্বর ৩৯৪৭৯)। তারা সবাই উপজেলার পান্ডুল ইউনিয়নের বাসিন্দা। তারা বিষয়টির সঠিক তদন্ত দাবি করেন। 
অভিযোগ অস্বীকার করে মফিজুল ইসলাম বলেন, তিনি ২০১০ সালে সরকারি গেজেটভুক্ত হয়ে মুক্তিযোদ্ধার ভাতা ভোগ করে আসছেন। ২০২৩ সালে মুক্তিযোদ্ধার স্ত্রী দাবিদার জোবেদা বেগম নামে একজন তাঁকে ভুয়া প্রমাণ করতে আবেদন করেছিলেন। কিন্তু তিনি সঠিক মুক্তিযোদ্ধা বলে সমাজসেবা কর্মকর্তা প্রতিবেদন দিয়েছেন। 
তদন্ত কর্মকর্তা উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. লুৎফর রহমান বলেন, তিনি কাগজপত্র ও ভাতাভোগী মফিজুল ইসলামের সাক্ষীদের সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে তদন্ত প্রতিবেদন দিয়েছিলেন। তদন্তের সময় জোবেদার পক্ষে কেউ সাক্ষ্য দেয়নি।  
উলিপুরের ইউএনও নয়ন কুমার সাহা বলেন, অভিযোগের বিষয়টি তিনি জেনেছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা পেলে যাচাই-বাছাই করে প্রকৃত মুক্তিযোদ্ধা খুঁজে বের করা হবে। 

আরও খবর

news image

কামরুজ্জামান রতনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ

news image

৪২ কেন্দ্রের ফলাফলে এনসিপি প্রার্থী ড. আতিক মুজাহিদ এগিয়ে

news image

গোপালগঞ্জের ভোটকেন্দ্রে নেই ভোটার

news image

রাজশাহীতে বিএনপি কর্মীকে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা

news image

শরীয়তপুরে ৭ লাখ টাকাসহ জামায়াতের কর্মী আটক, দুই বছরের কারাদণ্ড

news image

সিরাজগঞ্জে ভোটারকে টাকা দিতে গিয়ে জনতার হাতে আটক জামায়াত নেতা

news image

বিএনপির প্রার্থী এ্যানি চৌধুরীর গাড়ি থেকে ৮০ লাখসহ আটক ২

news image

ভোটকেন্দ্রের পাশের সিসিটিভি ক্যামেরা ভেঙে নিয়ে গেছে দুর্বৃত্তরা

news image

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুন্সিগঞ্জে আলোচনা সভা

news image

সরাইলে শতবর্ষী পুকুর ভরাটে প্রশাসনের নিষেধ অমান্য, চরম ক্ষোভ স্থানীয়দের

news image

কুড়িগ্রামের ফুলবাড়িতে একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

news image

বিএনপি নেতার বিরুদ্ধে খাল দখলের অভিযোগ

news image

ওদের কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব: সারজিস

news image

দাঁড়িপাল্লায় ভোটের কথা বললেই জিহ্বা ছিঁড়ে ফেলবো: সেলিম

news image

চট্টগ্রামে কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগান, গোলাগুলি

news image

১১ বছরেই অর্ধশত কোটি টাকার সম্পদের মালিক

news image

এবার বিমানবালার প্রেমে মজেছেন ত্বহা আদনান

news image

নির্বাচনে বড় চ্যালেঞ্জ নিরাপত্তা, সমস্যা হলে ভোট বন্ধ : সিইসি

news image

ভয়ের জনপদ রাউজান / সন্ধ্যা হলেই ভেসে আসে গুলির শব্দ, বন্ধ হয়ে যায় ব্যবসা প্রতিষ্ঠান

news image

ছুটি ছাড়াই ৩ মাস ধরে ইতালিতে ইউপি চেয়ারম্যান, জানেন না ইউএনও!

news image

রামগঞ্জে মা-মেয়ে হত্যার ঘটনায় যুবক গ্রেফতার

news image

‘পুলিশ এখন বানরের মতো’ বললেন পরিদর্শক হাবিবুল্লাহ

news image

যানজটে আটকে মোটরসাইকেলে গন্তব্যে রওনা সড়ক উপদেষ্টা

news image

থানার ওসিকে আওয়ামী ক্যাডারের দেখে নেয়ার হুমকি

news image

আ.লীগ নেতার হিমাগারে তিন নারীকে নির্যাতন, আটক ৩

news image

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে কমেছে জলদস্যুতা

news image

দেবহাটায় কোরআন অবমাননা করায় যুবককে মারধর, থানায় মামলা

news image

‘ভারত থেকে’ ভেসে আসছে হাজার হাজার গাছের গুঁড়ি

news image

পুলিশকে হামলা করে আ.লীগ নেতাকে ছিনিয়ে নেয়ার ঘটনায় গ্রেপ্তার ২১

news image

এলজিইডির রাস্তার অর্ধশতাধিক গাছ চুরি, নীরব প্রশাসন