নিজস্ব প্রতিবেদন ২৯ মে ২০২৫ ০৪:৩৬ এ.এম
ছবি: সংগৃহীত
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা আলী হোসেনের বসতবাড়িতে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাট করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৭ মে) গভীর রাতে উপজেলার গুণবতী ইউনিয়নের দক্ষিণ শ্রীপুর গ্রামে বীর মুক্তিযোদ্ধা আলী হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে।
আলী হোসেন একজন বীরমুক্তিযোদ্ধা ও গুণবতী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। ২০১৫ সালের পর থেকেই তিনি রাজনীতির বাইরে। তার ব্রেইন হেমারেজ, তিনি মুভমেন্ট করতে পারেন না। তার স্ত্রী রাশেদা আখতার কুমিল্লা জেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি এবং উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান। রাশেদার ছোট ভাই মুজিবুর রহমান মঞ্জু এবি পার্টির চেয়ারম্যান।
রাশেদা আখতার সাংবাদিকদের বলেন, রাত দেড়টার দিকে ৮ থেকে ১০ জন দুর্বৃত্তের একটি দল আমাদের বাড়িতে আক্রমণ করে। প্রথমে তারা আমাদের বাড়ির কেয়ারটেকারকে জিম্মি করে ঘরের দরজায় আগুন জ্বালিয়ে দেয়। সে ঘরের ভেতরে কেয়ারটেকার তার বউ-বাচ্চা নিয়ে থাকে। এক পর্যায়ে দুর্বৃত্তরা বেশ কয়েকটি ককটেল ফাটিয়ে আমাদের মূল ঘরের থাই গ্লাস ভেঙে ভেতরে প্রবেশ করে মালামাল লুট করে আগুন জ্বালিয়ে দেয়।
তিনি আরও বলেন, তাদের দেওয়া আগুনে ঘরের ভেতরে থাকা সবকিছু পুড়ে গেছে। রাতে সঙ্গে সঙ্গে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবহিত করি। রাত প্রায় ৩টা পর্যন্ত দুর্বৃত্তরা আমাদের বাড়িতে তাণ্ডব চালায়। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। দুর্বৃত্তরা পালিয়ে যায়। এখন এই সময়ে এসে কে কারা এই কাজ কারা করল, কিছুই বুঝতে পারছি না। স্বাধীনতার ৫৪ বছর পর এসে একজন মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা, বিষয়টি খুবই দুঃখজনক।
এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ গণমাধ্যমকে বলেন, হামলা ও আগুন দেওয়ার খবর পেয়ে বুধবার সকালে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে কারা হামলা চালিয়েছে, সেটা এখনো জানা যায়নি। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
তিনি আরও বলেন, এ ঘটনায় এখনো কেউ থানায় কোনো অভিযোগ করেননি। লিখিত অভিযোগ পেলে তারা আইনগত ব্যবস্থা নেবেন।
আব্দুল্লাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে চারাগাছ বিতরণ
নূরতাজ ফাউন্ডেশনের উদ্যোগে নয়ানন্দ রিয়াজুল জান্নাত কবরস্থান ও ঈদগাহ মাঠে ৩১৫টি ফলজ চারাগাছ রোপণ
বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান মোস্তাফিজুর রহমান মোস্তফার
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হলেন অ্যাড: মাহমুদুল করিম সজল
ক্লিন টংগিবাড়ী-গ্রীন টংগিবাড়ীর লক্ষ্যে বিনামূল্যে চারাগাছ বিতরণ
কামরুজ্জামান রতনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ
৪২ কেন্দ্রের ফলাফলে এনসিপি প্রার্থী ড. আতিক মুজাহিদ এগিয়ে
গোপালগঞ্জের ভোটকেন্দ্রে নেই ভোটার
রাজশাহীতে বিএনপি কর্মীকে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা
শরীয়তপুরে ৭ লাখ টাকাসহ জামায়াতের কর্মী আটক, দুই বছরের কারাদণ্ড
সিরাজগঞ্জে ভোটারকে টাকা দিতে গিয়ে জনতার হাতে আটক জামায়াত নেতা
বিএনপির প্রার্থী এ্যানি চৌধুরীর গাড়ি থেকে ৮০ লাখসহ আটক ২
ভোটকেন্দ্রের পাশের সিসিটিভি ক্যামেরা ভেঙে নিয়ে গেছে দুর্বৃত্তরা
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুন্সিগঞ্জে আলোচনা সভা
সরাইলে শতবর্ষী পুকুর ভরাটে প্রশাসনের নিষেধ অমান্য, চরম ক্ষোভ স্থানীয়দের
কুড়িগ্রামের ফুলবাড়িতে একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প
বিএনপি নেতার বিরুদ্ধে খাল দখলের অভিযোগ
ওদের কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব: সারজিস
দাঁড়িপাল্লায় ভোটের কথা বললেই জিহ্বা ছিঁড়ে ফেলবো: সেলিম
চট্টগ্রামে কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগান, গোলাগুলি
১১ বছরেই অর্ধশত কোটি টাকার সম্পদের মালিক
এবার বিমানবালার প্রেমে মজেছেন ত্বহা আদনান
নির্বাচনে বড় চ্যালেঞ্জ নিরাপত্তা, সমস্যা হলে ভোট বন্ধ : সিইসি
ভয়ের জনপদ রাউজান / সন্ধ্যা হলেই ভেসে আসে গুলির শব্দ, বন্ধ হয়ে যায় ব্যবসা প্রতিষ্ঠান
ছুটি ছাড়াই ৩ মাস ধরে ইতালিতে ইউপি চেয়ারম্যান, জানেন না ইউএনও!
রামগঞ্জে মা-মেয়ে হত্যার ঘটনায় যুবক গ্রেফতার
‘পুলিশ এখন বানরের মতো’ বললেন পরিদর্শক হাবিবুল্লাহ
যানজটে আটকে মোটরসাইকেলে গন্তব্যে রওনা সড়ক উপদেষ্টা
থানার ওসিকে আওয়ামী ক্যাডারের দেখে নেয়ার হুমকি
আ.লীগ নেতার হিমাগারে তিন নারীকে নির্যাতন, আটক ৩