নিজস্ব প্রতিবেদন ০৯ জুন ২০২৫ ০৬:৫৬ এ.এম
ছবি: সংগৃহীত
ফেনীর পরশুরামে নদীতে চামড়া ফেলে পরিবেশ দূষণের অভিযোগে শুক্কুর আলী (৪০) নামে এক মৌসুমি চামড়া ব্যবসায়ীকে আটক করা হয়েছে। রোববার (৮ জুন) রাতে উপজেলার মালিপাথর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তাকে আটক করা হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান।
আটক শুক্কুর আলী উপজেলার মালিপাথর গ্রামের মৃত আবদুল মান্নানের ছেলে।
জানা গেছে, শুক্কুর আলী কুরবানির ঈদের দিন গ্রামে ঘুরে ঘুরে ৫০০ থেকে ৬০০ টাকা দরে বেশ কিছু চামড়া কেনেন। পরে ন্যায্য দাম না পাওয়ায় রোববার সকালে চামড়াগুলো পরশুরামের সিলোনিয়া নদীতে ফেলে দেন। যার একটি দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে নানা আলোচনা-সমালোচনা শুরু হয়।ছড়িয়ে পড়া ভিডিওতে শুক্কুর আলীকে বলতে শোনা যায়, এর আগে গরু কিনে এক গরুতে ৩০ হাজার টাকা লস খেয়েছি। এবারও খাল (চামড়া) কিনতে গিয়ে বলা হলো গরিবের হক ৮০০, ৯০০ ও ১ হাজার টাকা পাব। কিন্তু বাজারে গিয়ে দেখি, কেউ ১০ টাকাও মূল্য দিচ্ছে না। তাই সিলোনিয়া নদীতে খালগুলো (চামড়া) ফেলে দিচ্ছি।
পরশুরাম উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান বলেন, পশুর চামড়া নদীতে ফেলে পরিবেশ দূষণ ও সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টির অভিযোগে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়েছে।
এ ব্যাপারে পরশুরাম মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মাকসুদ আহমেদ বলেন, অভিযুক্তের নদীতে চামড়া ফেলে দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ভিডিওটি পর্যালোচনা করে তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে পরিবেশ দূষণের অভিযোগ আনা হয়েছে।
কামরুজ্জামান রতনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ
৪২ কেন্দ্রের ফলাফলে এনসিপি প্রার্থী ড. আতিক মুজাহিদ এগিয়ে
গোপালগঞ্জের ভোটকেন্দ্রে নেই ভোটার
রাজশাহীতে বিএনপি কর্মীকে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা
শরীয়তপুরে ৭ লাখ টাকাসহ জামায়াতের কর্মী আটক, দুই বছরের কারাদণ্ড
সিরাজগঞ্জে ভোটারকে টাকা দিতে গিয়ে জনতার হাতে আটক জামায়াত নেতা
বিএনপির প্রার্থী এ্যানি চৌধুরীর গাড়ি থেকে ৮০ লাখসহ আটক ২
ভোটকেন্দ্রের পাশের সিসিটিভি ক্যামেরা ভেঙে নিয়ে গেছে দুর্বৃত্তরা
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুন্সিগঞ্জে আলোচনা সভা
সরাইলে শতবর্ষী পুকুর ভরাটে প্রশাসনের নিষেধ অমান্য, চরম ক্ষোভ স্থানীয়দের
কুড়িগ্রামের ফুলবাড়িতে একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প
বিএনপি নেতার বিরুদ্ধে খাল দখলের অভিযোগ
ওদের কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব: সারজিস
দাঁড়িপাল্লায় ভোটের কথা বললেই জিহ্বা ছিঁড়ে ফেলবো: সেলিম
চট্টগ্রামে কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগান, গোলাগুলি
১১ বছরেই অর্ধশত কোটি টাকার সম্পদের মালিক
এবার বিমানবালার প্রেমে মজেছেন ত্বহা আদনান
নির্বাচনে বড় চ্যালেঞ্জ নিরাপত্তা, সমস্যা হলে ভোট বন্ধ : সিইসি
ভয়ের জনপদ রাউজান / সন্ধ্যা হলেই ভেসে আসে গুলির শব্দ, বন্ধ হয়ে যায় ব্যবসা প্রতিষ্ঠান
ছুটি ছাড়াই ৩ মাস ধরে ইতালিতে ইউপি চেয়ারম্যান, জানেন না ইউএনও!
রামগঞ্জে মা-মেয়ে হত্যার ঘটনায় যুবক গ্রেফতার
‘পুলিশ এখন বানরের মতো’ বললেন পরিদর্শক হাবিবুল্লাহ
যানজটে আটকে মোটরসাইকেলে গন্তব্যে রওনা সড়ক উপদেষ্টা
থানার ওসিকে আওয়ামী ক্যাডারের দেখে নেয়ার হুমকি
আ.লীগ নেতার হিমাগারে তিন নারীকে নির্যাতন, আটক ৩
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে কমেছে জলদস্যুতা
দেবহাটায় কোরআন অবমাননা করায় যুবককে মারধর, থানায় মামলা
‘ভারত থেকে’ ভেসে আসছে হাজার হাজার গাছের গুঁড়ি
পুলিশকে হামলা করে আ.লীগ নেতাকে ছিনিয়ে নেয়ার ঘটনায় গ্রেপ্তার ২১
এলজিইডির রাস্তার অর্ধশতাধিক গাছ চুরি, নীরব প্রশাসন