নিজস্ব প্রতিবেদন ১৩ অক্টোবার ২০২৫ ১০:৩৮ এ.এম
ছবি: সংগৃহীত
মালয়েশিয়ার জোহর রাজ্যে অবৈধভাবে কর্মরত ৬২ বিদেশি নাগরিককে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ।
শনিবার (১১ অক্টোবর) রাতে জোহর ইমিগ্রেশন বিভাগের নেতৃত্বে পরিচালিত ‘অপস সেলারা’ অভিযানে তাদের আটক করা হয়।
জোহর ইমিগ্রেশন বিভাগের পরিচালক দাতুক মোহাম্মদ রুসদি মোহাম্মদ দারুস এক বিবৃতিতে জানান, স্থানীয় সূত্র ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শহরের দুটি রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করা হয়। সেখানে বৈধ অনুমতি ছাড়া বিদেশি শ্রমিকদের কাজ করার অভিযোগ পাওয়া যায়।
অভিযানে ইমিগ্রেশন বিভাগের এনফোর্সমেন্ট ইউনিটের পাশাপাশি মালয়েশিয়া বর্ডার কন্ট্রোল অ্যান্ড সিকিউরিটি এজেন্সি (এবিকেসএ)-এর সুলতান ইস্কান্দার ভবনের একটি দল অংশ নেয়।
মোট ১৪৩ জনের পরিচয় যাচাই শেষে ৬২ জনকে আটক করা হয়। আটককৃতদের বয়স তিন থেকে ৫০ বছরের মধ্যে। তাদের মধ্যে মিয়ানমারের ৩০ জন, ইন্দোনেশিয়ার ৫ জন, বাংলাদেশের ৩ জন, ভারতের ২ জন, নেপালের ১ জন এবং শ্রীলঙ্কার ১ জনসহ আরও বিভিন্ন দেশের নাগরিক রয়েছেন।
দাতুক রুসদি জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন ইমিগ্রেশন অপরাধের অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে রয়েছে—বৈধ ভ্রমণ নথি না থাকা, ভিসার মেয়াদোত্তীর্ণ হওয়া এবং সামাজিক ভিসা অপব্যবহার করে অবৈধভাবে কাজ করা।
এছাড়া সংশ্লিষ্ট দুটি রেস্টুরেন্টের স্থানীয় মালিককেও জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে ১৯৫৯/৬৩ সালের ইমিগ্রেশন আইনের অধীনে বিদেশি কর্মী অবৈধভাবে নিয়োগের অভিযোগ আনা হবে।
সব আটক ব্যক্তিকে পরবর্তী তদন্তের জন্য সেতিয়া ট্রপিকা ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে।
রুসদি জনসাধারণকে আহ্বান জানান, অবৈধ অভিবাসন, মানবপাচার ও অভিবাসী চোরাচালান সংক্রান্ত তথ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে, যাতে জাতীয় নিরাপত্তা ও সামাজিক শৃঙ্খলা বজায় থাকে।
ফিলিস্তিনে ক্ষমতার প্রস্তুতি: আব্বাসের পর কে? ঘোষণা এলো নিজ মুখে
অভিবাসীরা জার্মানির উদ্ভাবন ও কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৬২ অভিবাসী আটক
ফ্রান্সে নতুন সরকার ঘোষণা, প্রধানমন্ত্রী লেকর্নু পুনর্বহাল
পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত উত্তেজনা চরমে
ফিলিপাইনে জোড়া ভূমিকম্প, ৭ জনের প্রাণহানি
দলবেঁধে ঘরে ফিরছে গাজার মানুষ, শেষ হলো রক্তক্ষয়ী সংঘাত
শাহরুখকে দেশ ছাড়ার পরামর্শ অভিনব কাশ্যপের
কাবুলে একাধিক বিস্ফোরণ, বিমান হামলার আশঙ্কা
শহিদুল আলমসহ আটকৃতদের নেওয়া হয়েছে আশদোদ বন্দরে
যুক্তরাষ্ট্রের কঠোর ভিসানীতিতে বিপাকে ভারতীয় শিক্ষার্থীরা
এভারেস্টে তীব্র তুষারঝড়, আটকা এক হাজার পর্যটক
আরব সাগরে যুক্তরাষ্ট্রকে ডাকছে পাকিস্তান, ক্ষেপেছে ভারত
জাপানে প্রথম নারী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন সানা তাকাইচি
আবুধাবিতে ৬৬ কোটি টাকা জিতলেন বাংলাদেশি যুবক
সেনাদের গাজা দখল অভিযান বন্ধের নির্দেশ দিয়েছে ইসরায়েল
ইসরায়েলি বাহিনীর অবরোধে গাজামুখী সুমুদ ফ্লোটিলা
জেন জি আন্দোলনে আরও এক দেশে সরকার পতন
গুপ্তচর সন্দেহে ৫-৬ বছরের দুই ফিলিস্তিনি শিশুকে আটক করলো ইসরায়েলি সেনারা
যুক্তরাষ্ট্রে ১৫ বার শাটডাউন, ট্রাম্পের আমলেই ২ বার
যুক্তরাষ্ট্রের শাটডাউনে বাড়ল স্বর্ণের দাম
সমালোচনার মুখে আফগানিস্তানে ইন্টারনেট ফিরিয়ে দিল তালেবান
জেন জি আন্দোলনে আরও এক দেশে সরকার পতন
‘দিল্লি বাবা’র হোয়াটসঅ্যাপ থেকে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য
যুক্তরাষ্ট্রে অনির্দিষ্টকালের জন্য শাটডাউন
ফিলিস্তিনিদের জন্য আবারও কি ফাঁদ পাতলেন ট্রাম্প?
জেন-জি বিক্ষোভের মুখে আরেক দেশের সরকার পতন
গাজায় ইসরাইলি হামলায় একদিনে ৫০ ফিলিস্তিনি নিহত
গাজা যুদ্ধ বন্ধে ট্রাম্পের ২০ দফা প্রস্তাবে যা আছে
বিক্ষোভ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অলি দেশ ছাড়তে পারবেন না