সোমবার ২৭ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
আন্তর্জাতিক

ফিলিপাইনে জোড়া ভূমিকম্প, ৭ জনের প্রাণহানি

নিজস্ব প্রতিবেদন ১১ অক্টোবার ২০২৫ ০৩:২৫ এ.এম

ফিলিপাইনে জোড়া ভূমিকম্প, ৭ জনের প্রাণহানি ছবি: সংগৃহীত

ফিলিপাইনের দক্ষিণ-পূর্ব উপকূলীয় অঞ্চলে জোড়া ভূমিকম্পে কমপক্ষে সাতজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। স্থানীয় কর্মকর্তাদের বরাতে এ খবর জানিয়েছে আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (১০ অক্টোবর) ফিলিপাইনে  দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য মতে, মিন্দানাও অঞ্চলের মানয় শহর থেকে প্রায় ২০ কিলোমিটার (১২ মাইল) দূরে স্থানীয় সময় সকাল ১০টার (বাংলাদেশ সময় সকাল ৭টা) ঠিক আগে ৭ দশমিক ৪ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে।

এর ফলে বিপজ্জনক সুনামির সতর্কতা জারি করে স্থানীয় কর্তৃপক্ষ। সতর্কতা জারি করা হয় প্রতিবেশী দেশ ইন্দোনেশিয়াতেও। প্রথম ভূমিকম্পের কয়েক ঘণ্টা পর একই এলাকায় আঘাত হানে ৬ দশমিক ৭ মাত্রার আরেক ভূমিকম্প। তবে ক্ষয়ক্ষতি ও হতাহত হয়েছে প্রথম ভূমিকম্পে।

প্রতিবেদন মতে, প্রথম ভূমিকম্পের আঘাতে একটি হাসপাতাল এবং স্কুল ক্ষতিগ্রস্ত হয়, বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায় এবং কাছাকাছি উপকূলীয় অঞ্চলগুলো বহু লোককে সরিয়ে নেয়া হয়। পান্তুকান শহরের কর্মকর্তা কেন্ট সিমিওন জানিয়েছেন, ভূমিকম্পের সময় মানয়ের পশ্চিমে পাহাড়ে একটি সোনার খনির খাদ ধসে তিনজন খনি শ্রমিকের মৃত্যু হয়েছে। 

গুমায়ানের প্রত্যন্ত জনপদেও একটি খনি ধসে পড়ে। সেখানে একজন খনি শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। ওই কর্মকর্তা জানান, কিছু টানেল ধসে পড়েছিল। কিন্তু খনি শ্রমিকরা বেরিয়ে আসতে সক্ষম হয়।

ভূমিকম্পের কেন্দ্রস্থলের নিকটবর্তী মাটি শহরে একটি দেয়াল ধসে একজনের মৃত্যু হয়েছে এবং আরও দুজন হৃদরোগে আক্রান্ত হয়েছে। 

এছাড়া ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে ১০০ কিলোমিটারেরও বেশি পশ্চিমে দাভাও সিটিতে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আরও একজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ফিলিস্তিনে ক্ষমতার প্রস্তুতি: আব্বাসের পর কে? ঘোষণা এলো নিজ মুখে

news image

অভিবাসীরা জার্মানির উদ্ভাবন ও কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে

news image

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৬২ অভিবাসী আটক

news image

ফ্রান্সে নতুন সরকার ঘোষণা, প্রধানমন্ত্রী লেকর্নু পুনর্বহাল

news image

পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত উত্তেজনা চরমে

news image

ফিলিপাইনে জোড়া ভূমিকম্প, ৭ জনের প্রাণহানি

news image

দলবেঁধে ঘরে ফিরছে গাজার মানুষ, শেষ হলো রক্তক্ষয়ী সংঘাত

news image

শাহরুখকে দেশ ছাড়ার পরামর্শ অভিনব কাশ্যপের

news image

কাবুলে একাধিক বিস্ফোরণ, বিমান হামলার আশঙ্কা

news image

শহিদুল আলমসহ আটকৃতদের নেওয়া হয়েছে আশদোদ বন্দরে

news image

যুক্তরাষ্ট্রের কঠোর ভিসানীতিতে বিপাকে ভারতীয় শিক্ষার্থীরা

news image

এভারেস্টে তীব্র তুষারঝড়, আটকা এক হাজার পর্যটক

news image

আরব সাগরে যুক্তরাষ্ট্রকে ডাকছে পাকিস্তান, ক্ষেপেছে ভারত

news image

জাপানে প্রথম নারী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন সানা তাকাইচি

news image

আবুধাবিতে ৬৬ কোটি টাকা জিতলেন বাংলাদেশি যুবক

news image

সেনাদের গাজা দখল অভিযান বন্ধের নির্দেশ দিয়েছে ইসরায়েল

news image

ইসরায়েলি বাহিনীর অবরোধে গাজামুখী সুমুদ ফ্লোটিলা

news image

জেন জি আন্দোলনে আরও এক দেশে সরকার পতন

news image

গুপ্তচর সন্দেহে ৫-৬ বছরের দুই ফিলিস্তিনি শিশুকে আটক করলো ইসরায়েলি সেনারা

news image

যুক্তরাষ্ট্রে ১৫ বার শাটডাউন, ট্রাম্পের আমলেই ২ বার

news image

যুক্তরাষ্ট্রের শাটডাউনে বাড়ল স্বর্ণের দাম

news image

সমালোচনার মুখে আফগানিস্তানে ইন্টারনেট ফিরিয়ে দিল তালেবান

news image

জেন জি আন্দোলনে আরও এক দেশে সরকার পতন

news image

‘দিল্লি বাবা’র হোয়াটসঅ্যাপ থেকে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

news image

যুক্তরাষ্ট্রে অনির্দিষ্টকালের জন্য শাটডাউন

news image

ফিলিস্তিনিদের জন্য আবারও কি ফাঁদ পাতলেন ট্রাম্প?

news image

জেন-জি বিক্ষোভের মুখে আরেক দেশের সরকার পতন

news image

গাজায় ইসরাইলি হামলায় একদিনে ৫০ ফিলিস্তিনি নিহত

news image

গাজা যুদ্ধ বন্ধে ট্রাম্পের ২০ দফা প্রস্তাবে যা আছে

news image

বিক্ষোভ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অলি দেশ ছাড়তে পারবেন না