নিজস্ব প্রতিবেদন ৩০ মার্চ ২০২৫ ০৪:৩১ পি.এম
ছবি: সংগৃহীত
মিয়ানমারে গত কয়েক দশকের মধ্যে আঘাত হানা অন্যতম বিধ্বংসী ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। রোববার দেশটির সামরিক জান্তা সরকার বলেছে, ভূমিকম্পে দেশের বিভিন্ন প্রান্তে এখন পর্যন্ত এক হাজার ৭০০ জনের প্রাণহানির তথ্য পাওয়া গেছে। আর আন্তর্জাতিক সংস্থা রেডক্রস বলেছে, সাত দশমিক সাত মাত্রার ভূমিকম্পের পর মিয়ানমারে মানবিক সংকট তৈরি হয়েছে। দেশটিতে প্রতি ঘণ্টায় সহায়তার চাহিদা বৃদ্ধি পাচ্ছে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস বলছে, শুক্রবার মিয়ানমারে যে ভূমিকম্প আঘাত হেনেছে, সেটি গত এক শতাব্দির মধ্যে অন্যতম শক্তিশালী ভূমিকম্প। ভূমিকম্পে দেশটির বেশিরভাগ অঞ্চলের বাড়িঘর, অবকাঠামো, মহাসড়ক, সেতু, বিমানবন্দর এবং রেলওয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। গৃহযুদ্ধ চলমান থাকায় দক্ষিণ পূর্ব এশিয়ার এই দেশটিতে উদ্ধার তৎপরতা পরিচালনা করাও কঠিন হয়ে পড়েছে।
মিয়ানমারের ভয়াবহ পরিস্থিতির বিষয়ে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট সোসাইটির আঞ্চলিক পরিচালক আলেকজান্ডার ম্যাথিউ এক বিবৃতিতে বলেছেন, ‘‘এটি কেবল বিপর্যয় নয়; এটি জটিল মানবিক সংকট।’’
তিনি বলেন, ‘‘এই বিপর্যয়ের মাত্রা ব্যাপক এবং জরুরি-ভিত্তিতে সহায়তা প্রয়োজন।’’ দারিদ্র্য কবলিত দেশটি প্রাকৃতিক এই দুর্যোগ মোকাবিলায় রীতিমতো হিমশিম খাচ্ছে। এমন পরিস্থিতিতে দেশটির সামরিক জান্তা সরকারের প্রধান মিন অং হ্লেইং আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তার অনুরোধ করেছেন।
মিয়ানমারের এই মানবিক বিপর্যয়ে সহায়তা করতে ইতোমধ্যে প্রতিবেশী বাংলাদেশ, ভারত, চীনসহ অন্যান্য দেশ জরুরি-ভিত্তিতে, খাবার, ওষুধসহ উদ্ধারকারী দল মোতায়েন করেছে। রোববার মিয়ানমারে বিশ্বের বিভিন্ন দেশের উদ্ধারকারী দল পৌঁছাতে শুরু করেছে বলে রেড ক্রস জানিয়েছে। সংস্থাটি বলেছে, স্বেচ্ছাসেবীরা আহতদের উদ্ধারের পর প্রাথমিক চিকিৎসা সেবা এবং কম্বল, ত্রিপল ও অন্যান্য সরঞ্জাম বিতরণ করছেন।
রেড ক্রস মিয়ানমার বলেছে, ‘‘ধ্বংসযজ্ঞের মাত্রা ব্যাপক এবং মানবিক সহায়তার চাহিদা প্রতি ঘণ্টায় বাড়ছে।’’
ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মিয়ানমারের প্রায় এক লাখ মানুষকে জীবন রক্ষাকারী ত্রাণ ও প্রাথমিক পুনরুদ্ধারের সহায়তার লক্ষ্যে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে জরুরি-ভিত্তিতে ১১৩ মিলিয়ন ডলারের সহায়তা চেয়েছে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস।
সূত্র: রয়টার্স।
ফিলিস্তিনে ক্ষমতার প্রস্তুতি: আব্বাসের পর কে? ঘোষণা এলো নিজ মুখে
অভিবাসীরা জার্মানির উদ্ভাবন ও কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৬২ অভিবাসী আটক
ফ্রান্সে নতুন সরকার ঘোষণা, প্রধানমন্ত্রী লেকর্নু পুনর্বহাল
পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত উত্তেজনা চরমে
ফিলিপাইনে জোড়া ভূমিকম্প, ৭ জনের প্রাণহানি
দলবেঁধে ঘরে ফিরছে গাজার মানুষ, শেষ হলো রক্তক্ষয়ী সংঘাত
শাহরুখকে দেশ ছাড়ার পরামর্শ অভিনব কাশ্যপের
কাবুলে একাধিক বিস্ফোরণ, বিমান হামলার আশঙ্কা
শহিদুল আলমসহ আটকৃতদের নেওয়া হয়েছে আশদোদ বন্দরে
যুক্তরাষ্ট্রের কঠোর ভিসানীতিতে বিপাকে ভারতীয় শিক্ষার্থীরা
এভারেস্টে তীব্র তুষারঝড়, আটকা এক হাজার পর্যটক
আরব সাগরে যুক্তরাষ্ট্রকে ডাকছে পাকিস্তান, ক্ষেপেছে ভারত
জাপানে প্রথম নারী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন সানা তাকাইচি
আবুধাবিতে ৬৬ কোটি টাকা জিতলেন বাংলাদেশি যুবক
সেনাদের গাজা দখল অভিযান বন্ধের নির্দেশ দিয়েছে ইসরায়েল
ইসরায়েলি বাহিনীর অবরোধে গাজামুখী সুমুদ ফ্লোটিলা
জেন জি আন্দোলনে আরও এক দেশে সরকার পতন
গুপ্তচর সন্দেহে ৫-৬ বছরের দুই ফিলিস্তিনি শিশুকে আটক করলো ইসরায়েলি সেনারা
যুক্তরাষ্ট্রে ১৫ বার শাটডাউন, ট্রাম্পের আমলেই ২ বার
যুক্তরাষ্ট্রের শাটডাউনে বাড়ল স্বর্ণের দাম
সমালোচনার মুখে আফগানিস্তানে ইন্টারনেট ফিরিয়ে দিল তালেবান
জেন জি আন্দোলনে আরও এক দেশে সরকার পতন
‘দিল্লি বাবা’র হোয়াটসঅ্যাপ থেকে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য
যুক্তরাষ্ট্রে অনির্দিষ্টকালের জন্য শাটডাউন
ফিলিস্তিনিদের জন্য আবারও কি ফাঁদ পাতলেন ট্রাম্প?
জেন-জি বিক্ষোভের মুখে আরেক দেশের সরকার পতন
গাজায় ইসরাইলি হামলায় একদিনে ৫০ ফিলিস্তিনি নিহত
গাজা যুদ্ধ বন্ধে ট্রাম্পের ২০ দফা প্রস্তাবে যা আছে
বিক্ষোভ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অলি দেশ ছাড়তে পারবেন না