বুধবার ১০ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
আন্তর্জাতিক

খালেদা জিয়া ও ডা. জুবাইদার দেশে প্রত্যাবর্তনে নিউইয়র্ক বিএনপির আনন্দ মিছিল

নিজস্ব প্রতিবেদন ০৭ মে ২০২৫ ০৪:৪৭ এ.এম

খালেদা জিয়া ও ডা. জুবাইদার দেশে প্রত্যাবর্তনে নিউইয়র্ক বিএনপির আনন্দ মিছিল ছবি: সংগৃহীত

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার বড় ছেলের সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের বাংলাদেশে প্রত্যাবর্তনে তাৎক্ষণিক আনন্দ মিছিল করছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

স্থানীয় সময় সোমবার (৫ মে) নিউইর্য়ক বিএনপির উদ্যোগে খালেদা জিয়া এবং ডা. জুবাইদা রহমানের বাংলাদেশে প্রত্যাবর্তনে শুকরিয়া ও আনন্দ মিছিল করা হয়।

সংগঠনের সভাপতি ওলিউল্লাহ আতিকুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাইদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য এবং আমেরিকা বাংলাদেশ চেম্বার অব কমার্সের চেয়ারম্যান গিয়াস আহমেদ।

এ সময় গিয়াস আহমেদ বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রতীক। দেশের এক সংকটময় সময়ে তিনি বাংলাদেশের রাজনীতিতে আগমন করে আপসহীন আন্দোলন করে স্বৈরাচার হটিয়ে বাংলাদেশে সংসদীয় গণতন্ত্র প্রবর্তন করেন। ১/১১-এর সময়ও তিনি কারাবরণ করেছেন তবুও আঁতাত করেননি। অন‍্যদিকে স্বৈরাচারী শেখ হাসিনা এরশাদের সঙ্গে জামায়াতকে সঙ্গে নিয়ে জাতির সঙ্গে বেইমানি করেছেন।

গিয়াস আহমেদ বলেন, শেখ হাসিনা ১/১১-এর চক্রান্তকারীদের সঙ্গে আঁতাত করে ক্ষমতায় এসে বিএনপিকে নিশ্চিহ্ন করতে হাজার হাজার নেতাকর্মীকে হত্যা করেছে। বেগম খালেদা জিয়াসহ তারেক রহমান, ডা. জুবাইদা রহমানসহ হাজার হাজার নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছে। খালেদা জিয়া এবং তারেক রহমানের যোগ্য নেতৃত্বের কারণে জাতিকে ঐক্যবদ্ধ করে রেখেছিলেন। ফলে জুলাই বিপ্লব সংগঠিত হতে সক্ষম হয়েছিল।

তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়াসহ নেতাকর্মীরা স্বৈরাচারের সঙ্গে ক্ষমতার জন‍্য আপস করেননি। বর্তমান অন্তর্বর্তী সরকার ক্ষমতাকে দীর্ঘায়িত করতে জুলাই বিপ্লবের যে মূলচেতনা খুনি হাসিনা গংদের বিচার, সংস্কার, জনগণের গণতান্ত্রিক অধিকার, ভোটের অধিকার এবং ন‍্যায়বিচার নিশ্চিত করা তা পরিলক্ষিত হচ্ছে না।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ফিলিস্তিনে ক্ষমতার প্রস্তুতি: আব্বাসের পর কে? ঘোষণা এলো নিজ মুখে

news image

অভিবাসীরা জার্মানির উদ্ভাবন ও কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে

news image

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৬২ অভিবাসী আটক

news image

ফ্রান্সে নতুন সরকার ঘোষণা, প্রধানমন্ত্রী লেকর্নু পুনর্বহাল

news image

পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত উত্তেজনা চরমে

news image

ফিলিপাইনে জোড়া ভূমিকম্প, ৭ জনের প্রাণহানি

news image

দলবেঁধে ঘরে ফিরছে গাজার মানুষ, শেষ হলো রক্তক্ষয়ী সংঘাত

news image

শাহরুখকে দেশ ছাড়ার পরামর্শ অভিনব কাশ্যপের

news image

কাবুলে একাধিক বিস্ফোরণ, বিমান হামলার আশঙ্কা

news image

শহিদুল আলমসহ আটকৃতদের নেওয়া হয়েছে আশদোদ বন্দরে

news image

যুক্তরাষ্ট্রের কঠোর ভিসানীতিতে বিপাকে ভারতীয় শিক্ষার্থীরা

news image

এভারেস্টে তীব্র তুষারঝড়, আটকা এক হাজার পর্যটক

news image

আরব সাগরে যুক্তরাষ্ট্রকে ডাকছে পাকিস্তান, ক্ষেপেছে ভারত

news image

জাপানে প্রথম নারী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন সানা তাকাইচি

news image

আবুধাবিতে ৬৬ কোটি টাকা জিতলেন বাংলাদেশি যুবক

news image

সেনাদের গাজা দখল অভিযান বন্ধের নির্দেশ দিয়েছে ইসরায়েল

news image

ইসরায়েলি বাহিনীর অবরোধে গাজামুখী সুমুদ ফ্লোটিলা

news image

জেন জি আন্দোলনে আরও এক দেশে সরকার পতন

news image

গুপ্তচর সন্দেহে ৫-৬ বছরের দুই ফিলিস্তিনি শিশুকে আটক করলো ইসরায়েলি সেনারা

news image

যুক্তরাষ্ট্রে ১৫ বার শাটডাউন, ট্রাম্পের আমলেই ২ বার

news image

যুক্তরাষ্ট্রের শাটডাউনে বাড়ল স্বর্ণের দাম

news image

সমালোচনার মুখে আফগানিস্তানে ইন্টারনেট ফিরিয়ে দিল তালেবান

news image

জেন জি আন্দোলনে আরও এক দেশে সরকার পতন

news image

‘দিল্লি বাবা’র হোয়াটসঅ্যাপ থেকে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

news image

যুক্তরাষ্ট্রে অনির্দিষ্টকালের জন্য শাটডাউন

news image

ফিলিস্তিনিদের জন্য আবারও কি ফাঁদ পাতলেন ট্রাম্প?

news image

জেন-জি বিক্ষোভের মুখে আরেক দেশের সরকার পতন

news image

গাজায় ইসরাইলি হামলায় একদিনে ৫০ ফিলিস্তিনি নিহত

news image

গাজা যুদ্ধ বন্ধে ট্রাম্পের ২০ দফা প্রস্তাবে যা আছে

news image

বিক্ষোভ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অলি দেশ ছাড়তে পারবেন না