ঢাকার বার্তা ডেস্ক ০১ অক্টোবার ২০২৫ ০৪:৫১ পি.এম
সংগৃহীত
আফগানিস্তানে টানা ৪৮ ঘণ্টা ইন্টারনেট ও টেলিযোগাযোগ সেবা বন্ধ রাখার পর তা পুনরায় চালু করেছে তালেবান সরকার। হঠাৎ এই অবরোধে দেশজুড়ে ব্যাপক সমালোচনা ছড়িয়ে পড়ে এবং ব্যবসা-বাণিজ্য থেকে শুরু করে জরুরি সেবায় বড় ধরনের বিপর্যয় ঘটে।
স্থানীয় সাংবাদিকেরা জানিয়েছেন, প্রদেশগুলোতে আবার যোগাযোগ ব্যবস্থা সচল হচ্ছে। ইন্টারনেট নজরদারি সংস্থা নেটব্লকস জানিয়েছে, নেটওয়ার্কে আংশিক পুনঃসংযোগের প্রমাণ মিলেছে। তালেবান সরকারের ঘনিষ্ঠ এক সূত্র বিবিসি আফগানকে নিশ্চিত করেছে, প্রধানমন্ত্রী বিশেষ আদেশে ইন্টারনেট পুনরায় চালু করেছেন।
বুধবার (১ অক্টোবর) বিবিসি জানিয়েছে, এই দুই দিনের অবরোধে ব্যবসায়িক কার্যক্রম, ফ্লাইট, জরুরি স্বাস্থ্যসেবা—সব ক্ষেত্রেই বিপর্যয় নেমে আসে। বিশেষ করে নারী ও কিশোরীদের জন্য এটি ছিল বড় ধরনের আশঙ্কার কারণ, যাদের অধিকার ২০২১ সালে তালেবান ক্ষমতায় ফেরার পর থেকে ক্রমশ সংকুচিত হয়ে আসছে।
ইন্টারনেট আবারও চালু করার বিষয়ে আফগানিস্তানের রাজধানী কাবুলে ঘুরে আসা এক ব্যক্তি বিবিসিকে বলেছেন, ‘মানুষজন খুশি, মোবাইল হাতে আত্মীয়দের সঙ্গে কথা বলছেন। নারী, পুরুষ এমনকি তালেবান সদস্যরাও ফোনে কথা বলছে। শহরে ভিড়ও বেড়েছে।’
এদিকে কাতারে অবস্থানরত তালেবানের শীর্ষ মুখপাত্র সুহাইল শাহীন জানান, বুধবার দুপুরের মধ্যে সব ধরনের যোগাযোগ পুরোপুরি ফিরিয়ে আনা হয়েছে। তবে এই অবরোধের আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা দেয়নি সরকার।
তালেবান ক্ষমতায় ফেরার পর থেকে শরিয়া আইনের কঠোর ব্যাখ্যা অনুসারে তারা নানা বিধিনিষেধ জারি করেছে। আফগান নারীরা দাবি করে আসছেন, ইন্টারনেটই এখন তাদের বাইরের দুনিয়ার একমাত্র জানালা। কারণ ১২ বছরের বেশি বয়সী মেয়েদের জন্য শিক্ষা নিষিদ্ধ করা হয়েছে, কর্মসংস্থানের সুযোগও সীমিত করা হয়েছে। এমনকি সেপ্টেম্বরে নারীদের লেখা বই বিশ্ববিদ্যালয়গুলো থেকে সরিয়ে ফেলা হয়েছে।
জাতিসংঘ জানিয়েছিল, ইন্টারনেট অবরোধ আফগানিস্তানকে কার্যত বাইরের পৃথিবী থেকে বিচ্ছিন্ন করে ফেলেছে। সংস্থাটি সতর্ক করেছিল, এটি আফগানিস্তানের অর্থনৈতিক স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলবে এবং বিশ্বের অন্যতম ভয়াবহ মানবিক সংকটকে আরও তীব্র করতে পারে।
ফিলিস্তিনে ক্ষমতার প্রস্তুতি: আব্বাসের পর কে? ঘোষণা এলো নিজ মুখে
অভিবাসীরা জার্মানির উদ্ভাবন ও কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৬২ অভিবাসী আটক
ফ্রান্সে নতুন সরকার ঘোষণা, প্রধানমন্ত্রী লেকর্নু পুনর্বহাল
পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত উত্তেজনা চরমে
ফিলিপাইনে জোড়া ভূমিকম্প, ৭ জনের প্রাণহানি
দলবেঁধে ঘরে ফিরছে গাজার মানুষ, শেষ হলো রক্তক্ষয়ী সংঘাত
শাহরুখকে দেশ ছাড়ার পরামর্শ অভিনব কাশ্যপের
কাবুলে একাধিক বিস্ফোরণ, বিমান হামলার আশঙ্কা
শহিদুল আলমসহ আটকৃতদের নেওয়া হয়েছে আশদোদ বন্দরে
যুক্তরাষ্ট্রের কঠোর ভিসানীতিতে বিপাকে ভারতীয় শিক্ষার্থীরা
এভারেস্টে তীব্র তুষারঝড়, আটকা এক হাজার পর্যটক
আরব সাগরে যুক্তরাষ্ট্রকে ডাকছে পাকিস্তান, ক্ষেপেছে ভারত
জাপানে প্রথম নারী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন সানা তাকাইচি
আবুধাবিতে ৬৬ কোটি টাকা জিতলেন বাংলাদেশি যুবক
সেনাদের গাজা দখল অভিযান বন্ধের নির্দেশ দিয়েছে ইসরায়েল
ইসরায়েলি বাহিনীর অবরোধে গাজামুখী সুমুদ ফ্লোটিলা
জেন জি আন্দোলনে আরও এক দেশে সরকার পতন
গুপ্তচর সন্দেহে ৫-৬ বছরের দুই ফিলিস্তিনি শিশুকে আটক করলো ইসরায়েলি সেনারা
যুক্তরাষ্ট্রে ১৫ বার শাটডাউন, ট্রাম্পের আমলেই ২ বার
যুক্তরাষ্ট্রের শাটডাউনে বাড়ল স্বর্ণের দাম
সমালোচনার মুখে আফগানিস্তানে ইন্টারনেট ফিরিয়ে দিল তালেবান
জেন জি আন্দোলনে আরও এক দেশে সরকার পতন
‘দিল্লি বাবা’র হোয়াটসঅ্যাপ থেকে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য
যুক্তরাষ্ট্রে অনির্দিষ্টকালের জন্য শাটডাউন
ফিলিস্তিনিদের জন্য আবারও কি ফাঁদ পাতলেন ট্রাম্প?
জেন-জি বিক্ষোভের মুখে আরেক দেশের সরকার পতন
গাজায় ইসরাইলি হামলায় একদিনে ৫০ ফিলিস্তিনি নিহত
গাজা যুদ্ধ বন্ধে ট্রাম্পের ২০ দফা প্রস্তাবে যা আছে
বিক্ষোভ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অলি দেশ ছাড়তে পারবেন না