সোমবার ২৭ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
আন্তর্জাতিক

আবারও ভুমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান

নিজস্ব প্রতিবেদন ০২ সেপ্টেম্বার ২০২৫ ০৪:২৭ পি.এম

মঙ্গলবার স্থানীয় সময় বিকেল ৪টা ৫৯ মিনিটে ৫ দশমিক ২ মাত্রার এ ভূমিকম্প অনুভূত হয় ছবি: সংগৃহীত

আফগানিস্তানে একের পর এক ভূমিকম্পে মানুষ এখনো আতঙ্কে। কয়েক দিন আগে আঘাত হানা ভয়াবহ ভূমিকম্পের রেশ কাটতে না কাটতেই দেশটির উত্তর-পূর্বাঞ্চলে আবারও ভূমিকম্প হয়েছে। মঙ্গলবার স্থানীয় সময় বিকেল ৪টা ৫৯ মিনিটে দশমিক মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। উৎপত্তিস্থল ছিল জালালাবাদের উত্তর-পূর্বে প্রায় ৩৪ কিলোমিটার দূরে এবং ভূগর্ভের ১০ কিলোমিটার গভীরে। খবর দিয়েছে আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, ভূমিকম্পটি পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলেও অনুভূত হয়েছে। পাকিস্তানের আবহাওয়া বিভাগ জানিয়েছে, তাদের হিসাবে ভূমিকম্পটির মাত্রা ছিল দশমিক এবং এর কেন্দ্র আফগানিস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চলে।

এর আগে রোববার রাত ১১টা ৪৭ মিনিটে আফগানিস্তানের কুনার প্রদেশে মাত্রার ভূমিকম্প আঘাত হানে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, জালালাবাদের উত্তর-পূর্বে ২৭ কিলোমিটার দূরে ভূমিকম্পটির উৎপত্তি, যার গভীরতা ছিল কিলোমিটার।

তালেবান সরকারের মুখপাত্র জবিহুল্লাহ মুজাহিদের বরাত দিয়ে আল জাজিরা জানায়, এই ভূমিকম্পে এখন পর্যন্ত এক হাজার ৪১১ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত তিন হাজার ১২৪ জন। কুনার প্রদেশে পাঁচ হাজার ৪০০টিরও বেশি ঘরবাড়ি ধসে পড়েছে। গাজীবাদ নামের একটি গ্রাম প্রায় সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।

গ্রামের বাসিন্দা রাব্বানি জানান, তিনি নিজের বাবা-মা, স্ত্রী চার সন্তানসহ সাতজনকে হারিয়েছেন। তাঁর ভাষায়, “এখনো অনেক মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা রয়েছেন। ধ্বংসস্তূপ সরানোর কোনো ব্যবস্থা আমাদের হাতে নেই। ২৪ ঘণ্টারও বেশি সময় পেরিয়ে গেছে, কিন্তু কোনো সহায়তা পৌঁছায়নি।

জাতিসংঘের খাদ্য কৃষি সংস্থা (এফএও) সতর্ক করেছে, ভূমিকম্পের কারণে আফগানিস্তানের কৃষি খাদ্য নিরাপত্তা মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে। সংস্থাটি জানিয়েছে, ৩৯ হাজার বর্গকিলোমিটারের বেশি গম চাষ ক্ষতিগ্রস্ত হয়েছে, ফলে প্রায় তিন লাখ ৪৯ হাজার টন খাদ্যশস্য ঝুঁকিতে রয়েছে। এছাড়া ক্ষতিগ্রস্ত এলাকায় থাকা দশমিক ৩৮ মিলিয়ন পশুও হুমকির মুখে পড়েছে।

 


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ফিলিস্তিনে ক্ষমতার প্রস্তুতি: আব্বাসের পর কে? ঘোষণা এলো নিজ মুখে

news image

অভিবাসীরা জার্মানির উদ্ভাবন ও কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে

news image

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৬২ অভিবাসী আটক

news image

ফ্রান্সে নতুন সরকার ঘোষণা, প্রধানমন্ত্রী লেকর্নু পুনর্বহাল

news image

পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত উত্তেজনা চরমে

news image

ফিলিপাইনে জোড়া ভূমিকম্প, ৭ জনের প্রাণহানি

news image

দলবেঁধে ঘরে ফিরছে গাজার মানুষ, শেষ হলো রক্তক্ষয়ী সংঘাত

news image

শাহরুখকে দেশ ছাড়ার পরামর্শ অভিনব কাশ্যপের

news image

কাবুলে একাধিক বিস্ফোরণ, বিমান হামলার আশঙ্কা

news image

শহিদুল আলমসহ আটকৃতদের নেওয়া হয়েছে আশদোদ বন্দরে

news image

যুক্তরাষ্ট্রের কঠোর ভিসানীতিতে বিপাকে ভারতীয় শিক্ষার্থীরা

news image

এভারেস্টে তীব্র তুষারঝড়, আটকা এক হাজার পর্যটক

news image

আরব সাগরে যুক্তরাষ্ট্রকে ডাকছে পাকিস্তান, ক্ষেপেছে ভারত

news image

জাপানে প্রথম নারী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন সানা তাকাইচি

news image

আবুধাবিতে ৬৬ কোটি টাকা জিতলেন বাংলাদেশি যুবক

news image

সেনাদের গাজা দখল অভিযান বন্ধের নির্দেশ দিয়েছে ইসরায়েল

news image

ইসরায়েলি বাহিনীর অবরোধে গাজামুখী সুমুদ ফ্লোটিলা

news image

জেন জি আন্দোলনে আরও এক দেশে সরকার পতন

news image

গুপ্তচর সন্দেহে ৫-৬ বছরের দুই ফিলিস্তিনি শিশুকে আটক করলো ইসরায়েলি সেনারা

news image

যুক্তরাষ্ট্রে ১৫ বার শাটডাউন, ট্রাম্পের আমলেই ২ বার

news image

যুক্তরাষ্ট্রের শাটডাউনে বাড়ল স্বর্ণের দাম

news image

সমালোচনার মুখে আফগানিস্তানে ইন্টারনেট ফিরিয়ে দিল তালেবান

news image

জেন জি আন্দোলনে আরও এক দেশে সরকার পতন

news image

‘দিল্লি বাবা’র হোয়াটসঅ্যাপ থেকে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

news image

যুক্তরাষ্ট্রে অনির্দিষ্টকালের জন্য শাটডাউন

news image

ফিলিস্তিনিদের জন্য আবারও কি ফাঁদ পাতলেন ট্রাম্প?

news image

জেন-জি বিক্ষোভের মুখে আরেক দেশের সরকার পতন

news image

গাজায় ইসরাইলি হামলায় একদিনে ৫০ ফিলিস্তিনি নিহত

news image

গাজা যুদ্ধ বন্ধে ট্রাম্পের ২০ দফা প্রস্তাবে যা আছে

news image

বিক্ষোভ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অলি দেশ ছাড়তে পারবেন না