বুধবার ১০ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
খেলা

আফগানিস্তানকে হারিয়ে সুপার ফোরের আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ

ঢাকার বার্তা ডেস্ক ১৬ সেপ্টেম্বার ২০২৫ ০৮:৩৯ পি.এম

সংগৃহীত সংগৃহীত

এশিয়া কাপ ১৭তম আসরের ‘বি’ গ্রুপে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে আফগানিস্তানকে ৮ রানে হারিয়ে সুপার ফোরে খেলার আশা বাঁচিয়ে রেখেছে বাংলাদেশ। এই জয়ে ৩ ম্যাচ ৪ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে উঠল টাইগাররা। ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে শ্রীলংকা। সমানসংখ্যক ম্যাচে ২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে আফগানিস্তান। এই গ্রুপের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে শ্রীলংকা জিতলে, সুপার ফোরে উঠবে বাংলাদেশ। আফগানিস্তান জিতলে রান রেট বিবেচনায় আসবে। 

আবু ধাবিতে টস জিতে প্রথমে ব্যাট করতে নামা বাংলাদেশকে ৪০ বলে ৬৩ রানের সূচনা এনে দেন দুই ওপেনার তানজিদ হাসান ও সাইফ হাসান। এর মধ্যে আফগানিস্তান পেসার ফজলহক ফারুকির করা ইনিংসের তৃতীয় ওভারে ৪টি চারে ১৬ রান নেন তানজিদ।

আফগানিস্তান স্পিনার এএম গাজানফারের করা পাওয়ার প্লের শেষ ওভারে ২টি ছক্কায় ১৯ রান তুলে বাংলাদেশের রান ৫০এ নেন তানজিদ।

পরের ওভারে বাংলাদেশের উদ্বোধনী জুটি ভাঙ্গেন আফগানিস্তান স্পিনার রশিদ খান। ২টি চার ও ১টি ছক্কায় ২৮ বলে ৩০ রান করা সাইফকে বোল্ড করেন রশিদ।

তিন নম্বরে নেমে ৯ রানের বেশি করতে পারেননি অধিনায়ক লিটন দাস। দলীয় ৮৭ রানে লিটন ফেরার পর টি-টোয়েন্টি ক্যারিয়ারের সপ্তম হাফসেঞ্চুরি তুলে নেন তানজিদ। ২৮ বলে অর্ধশতক পূর্ণ করে স্পিনার নূর আহমাদের শিকার হয়ে ৫২ রানে থামেন তিনি। ৩১ বলের ইনিংসে ৪টি বাউন্ডারি ও ৩টি ওভার বাউন্ডারি মারেন তানজিদ।

তানজিদের বিদায়ে ক্রিজে এসে ২টি চারে শুরু করেও ১১ বলে ১১ রানের বেশি করতে পারেননি শামীম হোসেন। রশিদের দ্বিতীয় শিকার হয়ে লেগ বিফোর আউট হন শামীম। তানজিদ-শামীমের বিদায়ের মাঝেও অন্য প্রান্তে রানের চাকা সচল রেখেছিলেন তাওহিদ হৃদয়। এতে ১৮ ওভারেই ১৩৯ রানে পৌঁছে যায় বাংলাদেশ।

১৯তম ওভারে পেসার আজমতুল্লাহ ওমরজাইর প্রথম ডেলিভারিতে সাজঘরের পথ ধরেন ১টি করে চার-ছক্কায় ২০ বলে ২৬ রান করা হৃদয়। এরপর ইনিংসের শেষ ১১ বলে ২টি চারে ১৫ রান যোগ করেন জাকের আলি ও নুুরুল হাসান। এতে ২০ ওভারে ৫ উইকেটে ১৫৪ রান পায় বাংলাদেশ। এবারের এশিয়া কাপে এটিই বাংলাদেশের সর্বোচ্চ দলীয় রান ।

জাকের ১৩ বলে ১টি চারে ১২ এবং নুরুল ২ চারে ৬ বলে ১২ রানে অপরাজিত থাকেন। আফগানিস্তানের দুই স্পিনার রশিদ ২৬ রানে এবং নূর ২৩ রানে ২টি করে উইকেট নেন।

রান তাড়া করতে নেমে বাংলাদেশ স্পিনার নাসুম আহমেদের ঘূর্ণিতে পড়ে ১৮ রানে ২ উইকেট হারায় আফগানিস্তান। তৃতীয় উইকেটে রহমানুল্লাহ গুরবাজ ও গুলবাদিন নাইবের ৩৩ রানের জুটিতে লড়াইয়ে ফেরার চেষ্টা করে আফগানরা। কিন্তু ১১ রানের ব্যবধানে এই জুটি বিদায় নিলে আফগানিস্তানের হাল ধরতে পারেননি কোন ব্যাটার।

গুরবাজ ৩৫ ও নাইব ১৬ রানে আউটে পর বাংলাদেশের উপর চড়াও হন ওমরজাই। কিন্তু ১৬ বলে ৩০ রান করে ওমরজাই ফেরার পর হারের মুখে ছিটকে পড়ে আফগানিস্তান। শেষ দিকে রশিদের ১১ বলে ২০ ও নূরের ৯ বলে ১৪ রানে হারের ব্যবধান কমায় আফগানরা। ২০ ওভারে ১৪৬ রানে অলআউট হয় আফগানিস্তান।  

বল হাতে বাংলাদেশের মুস্তাফিজ ৩টি, নাসুম-তাসকিন ও রিশাদ ২টি করে উইকেট নেন। নিজেদের টি-টোয়েন্টি ইতিহাসে ২শতম ম্যাচ খেলতে নেমে গুরুত্বপূর্ণ জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।  

সংক্ষিপ্ত স্কোর :
বাংলাদেশ : ১৫৪/৫, ২০ ওভার (তানজিদ ৫২, সাইফ ৩০, নূও ২/২৩)। 

আফগানিস্তান : ১৪৬/১০, ২০ ওভার (গুরজাব ৩৫, ওমারজাই ৩০, মুস্তাফিজ ৩/২৮)। 

ফল : বাংলাদেশ ৮ রানে জয়ী।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

১৬ রানে হেরে সিরিজ শুরু বাংলাদেশের

news image

হংকংয়ের সঙ্গে ড্র, শেষ এশিয়ান কাপের আশা

news image

ব্যাটিং ব্যর্থতায় বড় পরাজয় বাংলাদেশের

news image

শেষ মুহূর্তের গোলেই হার, স্বপ্নভঙ্গ বাংলাদেশের

news image

ইংল্যান্ডের বিপক্ষে লড়াই করেও হার বাংলাদেশ নারী দলের

news image

বিসিবি নির্বাচন বয়কটের হুমকি ক্লাব সংগঠকদের

news image

দারুণ ফর্মে আলভারেজ, তিন ম্যাচে ছয় গোল

news image

আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

news image

আইএল টি-টোয়েন্টির নিলামে দল পেলেন না অশ্বিন

news image

বিসিবি নির্বাচন থেকে তামিম ইকবালের সরে দাঁড়ানোর কারণ কী?

news image

বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক আসিফ আকবর

news image

হাসপাতাল ছেড়েছেন মাইনর স্ট্রোকে আক্রান্ত বাংলাদেশ নারী দলের কোচ

news image

যে সুখবর পেলেন বাংলাদেশের ক্রিকেট দল

news image

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক হতে যাচ্ছেন আসিফ আকবর

news image

বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম

news image

ক্রিকেটে বিনিয়োগ করতে যাচ্ছে সৌদি আরব, সংযুক্ত থাকবে ফ্যাঞ্চাইজি লিগ

news image

নির্বাচন নিয়ে প্রবল চাপে তামিম

news image

বিশ্বকাপ শুরু আজ, বাংলাদেশের খেলা কবে

news image

এশিয়া কাপের ফাইনাল হয়ে উঠল রাজনৈতিক বার্তার মঞ্চ

news image

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ক্রিস ওকস

news image

৭ গোলের রোমাঞ্চে রিয়ালকে হারাল অ্যাতলেতিকো

news image

শেষ মুহূর্তে লিভারপুলকে স্তব্ধ করল প্যালেস

news image

বিসিবি নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

news image

সুপার ওভারের নাটকীয়তায় শ্রীলঙ্কাকে হারালো ভারত

news image

সমঝোতা নিয়ে বৈঠক চলছে তামিমের বাসায়

news image

শুধু ইগো বা জেতার জন্য নোংরামি কইরেন না: তামিম

news image

পাকিস্তানকে হারাতে ব্যর্থ বাংলাদেশ, এশিয়া কাপের ফাইনালে পাকিস্তান

news image

পাকিস্তানের বিপক্ষে কেমন হবে বাংলাদেশের একাদশ?

news image

বিসিবি নির্বাচন, তামিমের বিরুদ্ধে ভুয়া আপত্তি

news image

টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেটের রেকর্ড মুস্তাফিজের