রবিবার ২৬ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
খেলা

শ্রীলঙ্কাকে হারিয়ে এখন যে সমীকরণ বাংলাদেশের সামনে

নিজস্ব প্রতিবেদন ২১ সেপ্টেম্বার ২০২৫ ০৫:৩৬ এ.এম

শ্রীলঙ্কাকে হারিয়ে এখন যে সমীকরণ বাংলাদেশের সামনে ছবি: সংগৃহীত

এবারের এশিয়া কাপ যাত্রার আগেই দল বলে গিয়েছিল, বাংলাদেশ শিরোপা জেতার লক্ষ্য নিয়ে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে। তাসকিন আহমেদ প্রথমে, এরপর জাকের আলী জানিয়েছিলেন, এশিয়া কাপ জিততে চায় বাংলাদেশ। তার পূর্বশর্ত হচ্ছে ফাইনালে খেলা। শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ জয়ে সে ফাইনালের দুয়ার খুলে গেছে বাংলাদেশের সামনে।

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে শনিবার রাতে শ্রীলঙ্কা শুরুতে ব্যাট করে তোলে ১৬৮ রান। বাংলাদেশ এই রান তাড়া করে ১ বল হাতে রেখে। এই জয়ের ফলে বাংলাদেশের পয়েন্টের খাতায় যোগ হয়েছে দুটি পয়েন্ট। দলের নেট রান রেট অবশ্য খুব আহামরি কিছু নয়, +০.১২১। 

বাংলাদেশের হাতে এখনও আছে দুটো ম্যাচ। আগামী ২৪ সেপ্টেম্বর লিটন দাসের দল খেলবে ভারতের বিপক্ষে। এরপরদিনই পাকিস্তানের বিপক্ষে সুপার ফোরে নিজেদের শেষ ম্যাচটা খেলবে বাংলাদেশ।

এই দুই ম্যাচের আগে সামনে চলে আসছে বাংলাদেশ দলের সমীকরণ। কী করলে কী হবে, তা এখনও অনেক দূরের বিষয়। তবু হিসেবটা কষে রাখতে ক্ষতি কী? 

বাকি দুটো ম্যাচ জিতলে তো কথাই নেই, সেটা হলে হিসেবটা নিজেদের হাতে থাকবে। অন্তত একটি ম্যাচ জিতলেও অবস্থানটা সুবিধাজনকই থাকবে। 

তবে বাংলাদেশ পরের দুই ম্যাচে হেরে গেলেও সুপার ফোরের গণ্ডি পেরিয়ে চলে যেতে পারে ফাইনালে। সেক্ষেত্রে পাকিস্তান অথবা ভারতের কোনো একটি দলকে সবকটা ম্যাচে জিততে হবে, বাংলাদেশ বাদে বাকি দুই দলকে বড় ব্যবধানে হারাতে হবে। আর আর ভারত পাকিস্তান ম্যাচের হেরে যাওয়া দলটিকে শ্রীলঙ্কার কাছে হারতে হবে, আর বাংলাদেশের বিপক্ষে অল্প ব্যবধানে জিততে হবে, সেটা হতে পারে শেষ বলে বা ১ রানের ব্যবধানে। সেক্ষেত্রে একটি দলের থাকবে ৬ পয়েন্ট, আর বাকি তিন দলের পয়েন্ট হবে সমান ২। সেক্ষেত্রে শ্রেয়তর নেট রান রেটে থাকা দল যাবে ফাইনালে।

তবে বাংলাদেশ নিশ্চয়ই এতসব হিসেব কষতে চাইবে না! ভারত পাকিস্তানের দুই দলকে হারিয়েই যেতে চাইবে ফাইনালে। এই দুই দলকে হারানোর অভ্যাস অবশ্য ভালোভাবেই আছে বাংলাদেশের। এশিয়া কাপে সবশেষ দেখাতেও তো ভারতকে হারিয়েছিল বাংলাদেশ, সেটা যদিও ওয়ানডে ফরম্যাটে ছিল! আর পাকিস্তানকে সবশেষ টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে হারিয়েছে লিটন দাসের দল। সেসব ম্যাচের পুনরাবৃত্তিই নিশ্চয়ই আগামী ২৪ ও ২৫ সেপ্টেম্বর চাইবে বাংলাদেশ! আর তা হলেই ৭ বছর পর এশিয়া কাপের ফাইনালে খেলবে দলটা।

ঢাকার বার্তা/ রাজা


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

১৬ রানে হেরে সিরিজ শুরু বাংলাদেশের

news image

হংকংয়ের সঙ্গে ড্র, শেষ এশিয়ান কাপের আশা

news image

ব্যাটিং ব্যর্থতায় বড় পরাজয় বাংলাদেশের

news image

শেষ মুহূর্তের গোলেই হার, স্বপ্নভঙ্গ বাংলাদেশের

news image

ইংল্যান্ডের বিপক্ষে লড়াই করেও হার বাংলাদেশ নারী দলের

news image

বিসিবি নির্বাচন বয়কটের হুমকি ক্লাব সংগঠকদের

news image

দারুণ ফর্মে আলভারেজ, তিন ম্যাচে ছয় গোল

news image

আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

news image

আইএল টি-টোয়েন্টির নিলামে দল পেলেন না অশ্বিন

news image

বিসিবি নির্বাচন থেকে তামিম ইকবালের সরে দাঁড়ানোর কারণ কী?

news image

বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক আসিফ আকবর

news image

হাসপাতাল ছেড়েছেন মাইনর স্ট্রোকে আক্রান্ত বাংলাদেশ নারী দলের কোচ

news image

যে সুখবর পেলেন বাংলাদেশের ক্রিকেট দল

news image

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক হতে যাচ্ছেন আসিফ আকবর

news image

বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম

news image

ক্রিকেটে বিনিয়োগ করতে যাচ্ছে সৌদি আরব, সংযুক্ত থাকবে ফ্যাঞ্চাইজি লিগ

news image

নির্বাচন নিয়ে প্রবল চাপে তামিম

news image

বিশ্বকাপ শুরু আজ, বাংলাদেশের খেলা কবে

news image

এশিয়া কাপের ফাইনাল হয়ে উঠল রাজনৈতিক বার্তার মঞ্চ

news image

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ক্রিস ওকস

news image

৭ গোলের রোমাঞ্চে রিয়ালকে হারাল অ্যাতলেতিকো

news image

শেষ মুহূর্তে লিভারপুলকে স্তব্ধ করল প্যালেস

news image

বিসিবি নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

news image

সুপার ওভারের নাটকীয়তায় শ্রীলঙ্কাকে হারালো ভারত

news image

সমঝোতা নিয়ে বৈঠক চলছে তামিমের বাসায়

news image

শুধু ইগো বা জেতার জন্য নোংরামি কইরেন না: তামিম

news image

পাকিস্তানকে হারাতে ব্যর্থ বাংলাদেশ, এশিয়া কাপের ফাইনালে পাকিস্তান

news image

পাকিস্তানের বিপক্ষে কেমন হবে বাংলাদেশের একাদশ?

news image

বিসিবি নির্বাচন, তামিমের বিরুদ্ধে ভুয়া আপত্তি

news image

টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেটের রেকর্ড মুস্তাফিজের