নিজস্ব প্রতিবেদন ২৫ সেপ্টেম্বার ২০২৫ ১২:৫৭ পি.এম
ছবি: সংগৃহীত
তামিম ইকবালের কাউন্সিলরশিপ চ্যালেঞ্জ করে বিসিবি নির্বাচন কমিশন বরাবর একটি আপত্তি জমা পড়েছে গতকাল। ওল্ড ডিওএইচএস থেকে তামিমের কাউন্সিলর হওয়ার বিষয়টি চ্যালেঞ্জ করা হয়েছে। প্রশ্ন তোলা হয়েছে, বাঁহাতি ওপেনারের অবসর ও ক্লাব সংগঠক ইস্যুতে। বাংলায় লেখা আপত্তিপত্রে নিবেদকের নিচে ইংরেজিতে লেখা সৈয়দ হালিম শাহ। নিবেদকের ওপরে অভিযোগকারীর স্বাক্ষর দেওয়ার নিয়ম থাকলেও সে প্রক্রিয়া অনুসরণ করা হয়নি। আপত্তিপত্রটি কানাডাপ্রবাসী হালিম শাহকে হোয়াটসঅ্যাপে পাঠানো হলে তিনি উল্টো আপত্তি জানান। তিনি আবেদনটি ভুয়া বলে দাবি করেন।
বিসিবির নির্বাচনে গতকাল ছিল ভোটার তালিকার ওপর সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আপত্তি জানানোর সময়। নির্বাচন কমিশন সিআইডি সদস্যদের দিয়ে আপত্তিপত্র গ্রহণ করেছে। আপত্তিকারীকে জাতীয় পরিচয়পত্র নিয়ে সশরীরে উপস্থিত হয়ে স্বাক্ষর করতে হলেও তামিমের বিরুদ্ধে আপত্তিপত্র দেওয়ার ক্ষেত্রে নিয়ম অনুসরণ না করা হয়নি। নির্বাচন কমিশনের প্রতিনিধিদের হাতে ভুয়া আপত্তিপত্র জমা হওয়ার বিষয়ে মুখ খুলছেন না কেউ।
প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ হোসেনকে ফোন করা হলে সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছেন। তবে হালিম শাহ বলেছেন, ‘আমি চিঠির ব্যাপারে কোনো কিছু জানি না। বিসিবিতেও যাইনি। কে বা কারা এসব করেছে, বলতে পারব না। আমি হলে তো পুরো নামটা লিখতাম।’ আপত্তির বিষয়গুলো নিয়ে তামিমের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘আমি তিনটি ক্লাব চালাই। একটি ক্লাবের সহসভাপতি। ওল্ড ডিওএইচএস থেকে মিটিং করে নাম দেওয়া হয়েছে।’
বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু জানান, ৩০টি আপত্তি জমা পড়েছে গতকাল। কাউন্সিলর লিস্ট থেকে বাদ পড়া ১৫টি ক্লাব ছাড়াও সাবেক সভাপতি ফারুক আহমেদের বিরুদ্ধে সাত থেকে আটটি আপত্তি জমা হয়েছে। যেগুলোর ওপর আজ সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শুনানি হবে। যে প্রক্রিয়ায় আপত্তিপত্র নেওয়া হয়েছে, তা নিয়ে আপত্তি আছে নাখালপাড়া ক্রিকেটার্সের কাউন্সিলর লোকমান হোসেন ভূঁইয়ার, ‘আশা করেছিলাম নির্বাচন কমিশনাররা আপত্তি গ্রহণ করবেন। সেখানে সিআইডি সদস্যকে দিয়ে নেওয়া হলো।’
নির্বাচন কমিশনার অতিরিক্ত আইজিপি সিআইডিপ্রধান মো. ছিবগাত উল্লাহর কাছে এ ব্যাপারে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘নির্বাচন পরিচালনা করার জন্য ৯ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। সেখানে তিনজন সিআইডি সদস্য আছে। কমিশনের প্রতিনিধি হিসেবে কাজ করছে তারা।’
১৬ রানে হেরে সিরিজ শুরু বাংলাদেশের
হংকংয়ের সঙ্গে ড্র, শেষ এশিয়ান কাপের আশা
ব্যাটিং ব্যর্থতায় বড় পরাজয় বাংলাদেশের
শেষ মুহূর্তের গোলেই হার, স্বপ্নভঙ্গ বাংলাদেশের
ইংল্যান্ডের বিপক্ষে লড়াই করেও হার বাংলাদেশ নারী দলের
বিসিবি নির্বাচন বয়কটের হুমকি ক্লাব সংগঠকদের
দারুণ ফর্মে আলভারেজ, তিন ম্যাচে ছয় গোল
আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ
আইএল টি-টোয়েন্টির নিলামে দল পেলেন না অশ্বিন
বিসিবি নির্বাচন থেকে তামিম ইকবালের সরে দাঁড়ানোর কারণ কী?
বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক আসিফ আকবর
হাসপাতাল ছেড়েছেন মাইনর স্ট্রোকে আক্রান্ত বাংলাদেশ নারী দলের কোচ
যে সুখবর পেলেন বাংলাদেশের ক্রিকেট দল
বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক হতে যাচ্ছেন আসিফ আকবর
বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম
ক্রিকেটে বিনিয়োগ করতে যাচ্ছে সৌদি আরব, সংযুক্ত থাকবে ফ্যাঞ্চাইজি লিগ
নির্বাচন নিয়ে প্রবল চাপে তামিম
বিশ্বকাপ শুরু আজ, বাংলাদেশের খেলা কবে
এশিয়া কাপের ফাইনাল হয়ে উঠল রাজনৈতিক বার্তার মঞ্চ
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ক্রিস ওকস
৭ গোলের রোমাঞ্চে রিয়ালকে হারাল অ্যাতলেতিকো
শেষ মুহূর্তে লিভারপুলকে স্তব্ধ করল প্যালেস
বিসিবি নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ
সুপার ওভারের নাটকীয়তায় শ্রীলঙ্কাকে হারালো ভারত
সমঝোতা নিয়ে বৈঠক চলছে তামিমের বাসায়
শুধু ইগো বা জেতার জন্য নোংরামি কইরেন না: তামিম
পাকিস্তানকে হারাতে ব্যর্থ বাংলাদেশ, এশিয়া কাপের ফাইনালে পাকিস্তান
পাকিস্তানের বিপক্ষে কেমন হবে বাংলাদেশের একাদশ?
বিসিবি নির্বাচন, তামিমের বিরুদ্ধে ভুয়া আপত্তি
টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেটের রেকর্ড মুস্তাফিজের