নিজস্ব প্রতিবেদন ০১ অক্টোবার ২০২৫ ১১:৩৮ পি.এম
ছবি: সংগৃহীত
আসন্ন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পরিষদ নির্বাচনে বড় চমক হয়ে আসছেন জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। চট্টগ্রাম বিভাগ থেকে তার একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করে নেওয়ায় আসিফ আকবর এখন বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হচ্ছেন।
বুধবার ছিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। এদিন রিটার্নিং অফিসার ড. শেখ জুবায়েদ হাসান চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেন। মোট ১৬ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করায় চূড়ান্তভাবে নির্বাচনী লড়াইয়ে থাকছেন ৩৪ জন। ফলে ভোট হবে কেবল ঢাকা, রাজশাহী ও রংপুর বিভাগে। অন্য বিভাগগুলোতে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
এবারের নির্বাচনের সবচেয়ে আলোচিত ঘটনা ছিল সাবেক অধিনায়ক তামিম ইকবালের প্রার্থিতা প্রত্যাহার। শুধু তামিমই নন, তার প্যানেলের আরও কয়েকজন প্রভাবশালী প্রার্থীও সরে দাঁড়িয়েছেন। এতে নির্বাচনী উত্তাপ কিছুটা হলেও প্রশমিত হয়েছে।
কোথায় হবে ভোট, কারা লড়বেন?
ক্যাটাগরি-১ (আঞ্চলিক ক্রীড়া সংস্থা):
ঢাকা বিভাগ: মো. আমিনুল ইসলাম, নাজমুল আবেদীন, এস এম আব্দুল্লাহ আল ফুয়াদ রেদুয়ান
রাজশাহী বিভাগ: হাসিবুল আলম, মুহাম্মদ মুখলেসুর রহমান, এস এম শামস মতিন
রংপুর বিভাগ: মো. হাসানুজ্জামান, মো. রেহাতুল ইসলাম খোকা, মো. নূর-এ-শাহাদাৎ স্বজন
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত:
চট্টগ্রাম বিভাগ: আহসান ইকবাল চৌধুরী, আসিফ আকবর
খুলনা বিভাগ: খান আব্দুর রাজ্জাক, মো. জুলফিকার আলী খান
সিলেট বিভাগ: রাহাত সামস
বরিশাল বিভাগ: মো. শাখাওয়াত হোসেন
ক্যাটাগরি-২ (ক্লাব প্রতিনিধি):
লিজেন্ডস অব রূপগঞ্জ, ধানমন্ডি স্পোর্টস ক্লাব, রূপগঞ্জ টাইগার্স, উত্তরা ক্রিকেট ক্লাব, প্রাইম ধলেশ্বর, ঢাকা স্পারটান্স, ঢাকা মেরিনার ইয়াংস, ইয়াং পেগাসাস, গোল্ডেন ঈগলস, ভিক্টোরিয়া স্পোর্টিং, ট্যালেন্ট হান্ট একাডেমি, রেঞ্জার্স একাডেমি, কাঠালবাগান গ্রীন ক্রিসেন্ট, এইস ওয়ারিয়রস, রেগুলার স্পোটিং, যাত্রাবাড়ি ক্রীড়া চক্রের প্রতিনিধিরা লড়বেন এই ক্যাটাগরিতে।
ক্যাটাগরি-৩ (বিশ্ববিদ্যালয়/সাবেক খেলোয়াড়):
দেবব্রত পাল (জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়)
মো. খালেদ মাসুদ পাইলট (সাবেক জাতীয় ক্রিকেটার, বিসিবি কর্তৃক মনোনীত)
১৬ রানে হেরে সিরিজ শুরু বাংলাদেশের
হংকংয়ের সঙ্গে ড্র, শেষ এশিয়ান কাপের আশা
ব্যাটিং ব্যর্থতায় বড় পরাজয় বাংলাদেশের
শেষ মুহূর্তের গোলেই হার, স্বপ্নভঙ্গ বাংলাদেশের
ইংল্যান্ডের বিপক্ষে লড়াই করেও হার বাংলাদেশ নারী দলের
বিসিবি নির্বাচন বয়কটের হুমকি ক্লাব সংগঠকদের
দারুণ ফর্মে আলভারেজ, তিন ম্যাচে ছয় গোল
আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ
আইএল টি-টোয়েন্টির নিলামে দল পেলেন না অশ্বিন
বিসিবি নির্বাচন থেকে তামিম ইকবালের সরে দাঁড়ানোর কারণ কী?
বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক আসিফ আকবর
হাসপাতাল ছেড়েছেন মাইনর স্ট্রোকে আক্রান্ত বাংলাদেশ নারী দলের কোচ
যে সুখবর পেলেন বাংলাদেশের ক্রিকেট দল
বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক হতে যাচ্ছেন আসিফ আকবর
বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম
ক্রিকেটে বিনিয়োগ করতে যাচ্ছে সৌদি আরব, সংযুক্ত থাকবে ফ্যাঞ্চাইজি লিগ
নির্বাচন নিয়ে প্রবল চাপে তামিম
বিশ্বকাপ শুরু আজ, বাংলাদেশের খেলা কবে
এশিয়া কাপের ফাইনাল হয়ে উঠল রাজনৈতিক বার্তার মঞ্চ
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ক্রিস ওকস
৭ গোলের রোমাঞ্চে রিয়ালকে হারাল অ্যাতলেতিকো
শেষ মুহূর্তে লিভারপুলকে স্তব্ধ করল প্যালেস
বিসিবি নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ
সুপার ওভারের নাটকীয়তায় শ্রীলঙ্কাকে হারালো ভারত
সমঝোতা নিয়ে বৈঠক চলছে তামিমের বাসায়
শুধু ইগো বা জেতার জন্য নোংরামি কইরেন না: তামিম
পাকিস্তানকে হারাতে ব্যর্থ বাংলাদেশ, এশিয়া কাপের ফাইনালে পাকিস্তান
পাকিস্তানের বিপক্ষে কেমন হবে বাংলাদেশের একাদশ?
বিসিবি নির্বাচন, তামিমের বিরুদ্ধে ভুয়া আপত্তি
টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেটের রেকর্ড মুস্তাফিজের