নিজস্ব প্রতিবেদন ১১ অক্টোবার ২০২৫ ০১:২১ এ.এম
ছবি: সংগৃহীত
নারী ওয়ানডে বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে বড় পরাজয়ের মুখে পড়েছে বাংলাদেশ। গৌহাটির বারসাপারা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ১০০ রানের ব্যবধানে হেরেছে নিগার সুলতানার দল।
টসে হেরে ফিল্ডিংয়ে নেমে প্রথমে ২২৭ রান হজম করে বাংলাদেশ। ব্যাট হাতে জবাব দিতে নেমে ৩৯.৫ ওভারে মাত্র ১২৭ রানে অলআউট হয় তারা।
বিশ্বকাপের শুরুটা দারুণ ছিল টাইগ্রেসদের। পাকিস্তানকে হারিয়ে আত্মবিশ্বাসী সূচনা করলেও ইংল্যান্ডের বিপক্ষে লড়াই করে হারার পর কিউইদের বিপক্ষে ম্যাচটি হয়ে উঠেছে একেবারেই একপেশে। তিন ম্যাচে এক জয়ে বাংলাদেশ এখন পয়েন্ট তালিকার পঞ্চম স্থানে, আর এই জয়ে নিউজিল্যান্ড উঠে এসেছে ছয় নম্বরে।
প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের শুরুটা ভালো ছিল না। রাবেয়া খানের ঘূর্ণিতে জর্জিয়া প্লিমার ১২ রানে ফেরেন, এরপর রান আউটে বিদায় নেন অভিজ্ঞ সুজি বেটস (২৯)। তবে অধিনায়ক সোফি ডিভাইন ও ব্রুক হ্যালিডের জুটিতেই ঘুরে দাঁড়ায় দলটি। ডিভাইন ৮৫ বলে ৬৩ এবং ব্রুক ১০৪ বলে ৬৯ রান করেন। শেষ দিকে লিয়া তাহুহুর ছোট ইনিংস মিলিয়ে কিউইদের স্কোর দাঁড়ায় ২২৭/৯।
বাংলাদেশের হয়ে রাবেয়া খান সর্বোচ্চ তিনটি উইকেট নেন। ফাহিমা খাতুন, নিশিতা আক্তার নিশি, নাহিদা আক্তার এবং মারুফা আক্তার নেন একটি করে উইকেট।
লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। ইনিংসের প্রথম ১৩ রানের মধ্যেই দুই ওপেনার রুবাইয়া হায়দার (৪) ও শারমিন সুপ্তা (৩) ফেরেন। পরে নিয়মিত বিরতিতে পড়ে উইকেট। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি (৪) ব্যর্থ হন, আর সোবহানা মোস্তারি (২), সুমাইয়া আক্তার (১) ও স্বর্ণা আক্তার (১) দ্রুত ফিরে যান।
মাত্র ৩৩ রানে ছয় উইকেট হারানোর পর কিছুটা লড়াই করেন ফাহিমা খাতুন। ৭৯ বলে ৩৪ রানে অপরাজিত থাকেন তিনি। নাহিদা আক্তার (১৭) ও রাবেয়া খান (২৫) সঙ্গ দিলেও দলকে বাঁচাতে পারেননি কেউই।
নিউজিল্যান্ডের পক্ষে জেস কের ও লিয়া তাহুহু তিনটি করে উইকেট নেন।
ব্যাটে-বলে উজ্জ্বল ছিলেন ফাহিমা খাতুন—একই ম্যাচে তিনি উইকেটও নিয়েছেন, ব্যাট হাতেও দলকে টেনে নেওয়ার চেষ্টা করেছেন। তবে তাঁর একার লড়াই যথেষ্ট হয়নি বড় হারের ব্যবধান কমাতে।
বিশ্বকাপে টিকে থাকার আশা জিইয়ে রাখতে এখন বাকি ম্যাচগুলোতে জয় পাওয়া ছাড়া কোনো বিকল্প নেই টাইগ্রেসদের সামনে।
১৬ রানে হেরে সিরিজ শুরু বাংলাদেশের
হংকংয়ের সঙ্গে ড্র, শেষ এশিয়ান কাপের আশা
ব্যাটিং ব্যর্থতায় বড় পরাজয় বাংলাদেশের
শেষ মুহূর্তের গোলেই হার, স্বপ্নভঙ্গ বাংলাদেশের
ইংল্যান্ডের বিপক্ষে লড়াই করেও হার বাংলাদেশ নারী দলের
বিসিবি নির্বাচন বয়কটের হুমকি ক্লাব সংগঠকদের
দারুণ ফর্মে আলভারেজ, তিন ম্যাচে ছয় গোল
আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ
আইএল টি-টোয়েন্টির নিলামে দল পেলেন না অশ্বিন
বিসিবি নির্বাচন থেকে তামিম ইকবালের সরে দাঁড়ানোর কারণ কী?
বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক আসিফ আকবর
হাসপাতাল ছেড়েছেন মাইনর স্ট্রোকে আক্রান্ত বাংলাদেশ নারী দলের কোচ
যে সুখবর পেলেন বাংলাদেশের ক্রিকেট দল
বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক হতে যাচ্ছেন আসিফ আকবর
বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম
ক্রিকেটে বিনিয়োগ করতে যাচ্ছে সৌদি আরব, সংযুক্ত থাকবে ফ্যাঞ্চাইজি লিগ
নির্বাচন নিয়ে প্রবল চাপে তামিম
বিশ্বকাপ শুরু আজ, বাংলাদেশের খেলা কবে
এশিয়া কাপের ফাইনাল হয়ে উঠল রাজনৈতিক বার্তার মঞ্চ
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ক্রিস ওকস
৭ গোলের রোমাঞ্চে রিয়ালকে হারাল অ্যাতলেতিকো
শেষ মুহূর্তে লিভারপুলকে স্তব্ধ করল প্যালেস
বিসিবি নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ
সুপার ওভারের নাটকীয়তায় শ্রীলঙ্কাকে হারালো ভারত
সমঝোতা নিয়ে বৈঠক চলছে তামিমের বাসায়
শুধু ইগো বা জেতার জন্য নোংরামি কইরেন না: তামিম
পাকিস্তানকে হারাতে ব্যর্থ বাংলাদেশ, এশিয়া কাপের ফাইনালে পাকিস্তান
পাকিস্তানের বিপক্ষে কেমন হবে বাংলাদেশের একাদশ?
বিসিবি নির্বাচন, তামিমের বিরুদ্ধে ভুয়া আপত্তি
টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেটের রেকর্ড মুস্তাফিজের