নিজস্ব প্রতিবেদন ০৪ নভেম্বার ২০২৪ ০২:৪৩ পি.এম
ছবি: সংগৃহীত
ভারতীয় ক্রিকেটের ইতিহাসে এর আগে কখনো যা হয়নি তাই হয়েছে গতকাল (৩ নভেম্বর)। নিজেদের ইতিহাসে এই প্রথম তিন বা তার বেশি ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ হতে হয়েছে টিম ইন্ডিয়া। ভারতের সাম্প্রতিক এই পতন নিয়ে কটাক্ষ করছেন অনেকেই এবার সেই তালিকায় যোগ দিলেন পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার ওয়াসিম আকরাম ও ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন।
মাত্র এক মাস আগেও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শীর্ষে থাকা ভারত হঠাৎ করেই নিউজিল্যান্ডের কাছে ঘরের মাঠে তিন ম্যাচের সিরিজে ০-৩ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছে। এর ফলে ২৪ বছর পর ভারতের ঘরে এমন টেস্ট সিরিজ পরাজয়ের সাক্ষী হলো ক্রিকেটপ্রেমীরা।
অস্ট্রেলিয়ার বিপক্ষে পাকিস্তানের প্রথম ওয়ানডের ধারাভাষ্য দেওয়ার সময় আকরাম ও ভন ভারতের প্রসঙ্গে কথা বলেন। ভারত-পাকিস্তান টেস্ট সিরিজ দেখার আগ্রহ প্রকাশ করে ভন বলেন, ‘এখন তো পাকিস্তানও ভারতকে হারাতে পারবে।’ আকরাম সম্মতি জানিয়ে বলেন, ‘ঘূর্ণি উইকেটে এই ভারতের বিপক্ষে পাকিস্তানের জেতা সম্ভব। নিউজিল্যান্ডও যেভাবে ভারতের ঘরের মাঠে তাদের হারিয়েছে, তা দেখে মনে হয়, পাকিস্তানও একই ফলাফল করতে পারবে।’
ভারতের পরাজয়ের পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন নিউজিল্যান্ডের স্পিনাররা। তিন টেস্টে ভারতের ৫৭টি উইকেটের মধ্যে ৩৭টি উইকেটই নিয়েছেন এজাজ প্যাটেল, মিচেল স্যান্টনার এবং গ্লেন ফিলিপ্স। রোহিত, কোহলিরা স্পিন মোকাবিলায় বারবার হোঁচট খেয়েছেন। ভারতের ব্যাটারদের এমন ব্যর্থতায় প্রাক্তন তারকা সুনীল গাভাস্কার ও সঞ্জয় মাঞ্জরেকরও তাদের টেকনিক ও মানসিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন।
ভারতের সামনে এখন কঠিন পরীক্ষা অপেক্ষা করছে। সামনেই পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়তে হবে রোহিতদের। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যেতে হলে এই সিরিজে জয় পাওয়া আবশ্যক, কিন্তু দলের বর্তমান অবস্থা দেখে মনে হচ্ছে চ্যালেঞ্জটি বেশ কঠিন হতে যাচ্ছে।
১৬ রানে হেরে সিরিজ শুরু বাংলাদেশের
হংকংয়ের সঙ্গে ড্র, শেষ এশিয়ান কাপের আশা
ব্যাটিং ব্যর্থতায় বড় পরাজয় বাংলাদেশের
শেষ মুহূর্তের গোলেই হার, স্বপ্নভঙ্গ বাংলাদেশের
ইংল্যান্ডের বিপক্ষে লড়াই করেও হার বাংলাদেশ নারী দলের
বিসিবি নির্বাচন বয়কটের হুমকি ক্লাব সংগঠকদের
দারুণ ফর্মে আলভারেজ, তিন ম্যাচে ছয় গোল
আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ
আইএল টি-টোয়েন্টির নিলামে দল পেলেন না অশ্বিন
বিসিবি নির্বাচন থেকে তামিম ইকবালের সরে দাঁড়ানোর কারণ কী?
বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক আসিফ আকবর
হাসপাতাল ছেড়েছেন মাইনর স্ট্রোকে আক্রান্ত বাংলাদেশ নারী দলের কোচ
যে সুখবর পেলেন বাংলাদেশের ক্রিকেট দল
বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক হতে যাচ্ছেন আসিফ আকবর
বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম
ক্রিকেটে বিনিয়োগ করতে যাচ্ছে সৌদি আরব, সংযুক্ত থাকবে ফ্যাঞ্চাইজি লিগ
নির্বাচন নিয়ে প্রবল চাপে তামিম
বিশ্বকাপ শুরু আজ, বাংলাদেশের খেলা কবে
এশিয়া কাপের ফাইনাল হয়ে উঠল রাজনৈতিক বার্তার মঞ্চ
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ক্রিস ওকস
৭ গোলের রোমাঞ্চে রিয়ালকে হারাল অ্যাতলেতিকো
শেষ মুহূর্তে লিভারপুলকে স্তব্ধ করল প্যালেস
বিসিবি নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ
সুপার ওভারের নাটকীয়তায় শ্রীলঙ্কাকে হারালো ভারত
সমঝোতা নিয়ে বৈঠক চলছে তামিমের বাসায়
শুধু ইগো বা জেতার জন্য নোংরামি কইরেন না: তামিম
পাকিস্তানকে হারাতে ব্যর্থ বাংলাদেশ, এশিয়া কাপের ফাইনালে পাকিস্তান
পাকিস্তানের বিপক্ষে কেমন হবে বাংলাদেশের একাদশ?
বিসিবি নির্বাচন, তামিমের বিরুদ্ধে ভুয়া আপত্তি
টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেটের রেকর্ড মুস্তাফিজের