বুধবার ১১ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
খেলা

ডার্বি ম্যাচ জিতে লিভারপুলের আরও কাছে আর্সেনাল

নিজস্ব প্রতিবেদন ১৬ জানু ২০২৫ ০৮:৩১ এ.এম

ডার্বি ম্যাচ জিতে লিভারপুলের আরও কাছে আর্সেনাল ছবি: সংগৃহীত

ম্যানচেস্টার সিটি, চেলসি এবং লিভারপুল– হোঁচট খেয়েছিল সবাই। সেই সুযোগটা খুব ভালোভাবেই নিয়েছে আর্সেনাল। শিরোপার দৌড়ে টিকে থাকতে হবে একটা জয় ভীষণ দরকার ছিল আর্তেতা শিষ্যদের। নগর প্রতিদ্বন্দ্বী টটেনহ্যামকে হারিয়ে সেটা উসুল করে নিয়েছে তারা। ঘরের মাঠ এমিরেটসে আর্সেনালের জয় ২-১ ব্যবধানে। গত কদিনের দুরাবস্থা কাটিয়ে জয়ের ধারায় ফিরেছে গানার্সরা। 

এমিরেটস স্টেডিয়ামে বুধবার রাতে প্রিমিয়ার লিগের ম্যাচটির সবকটা গোল হয়েছে প্রথম ৪৫ মিনিটের মাঝে। সন হিউং-মিনের গোলে পিছিয়ে পড়ার পর প্রতিপক্ষের আত্মঘাতী গোলে সমতায় ফেরে আর্সেনাল। এরপর ব্যবধান গড়ে দেওয়া গোলটি করেন লিয়ান্দ্রো ট্রোসার্ড।

নতুন বছরের প্রথম দিনে ব্রেন্টফোর্ডকে হারিয়েছিল আর্সেনাল। কিন্তু এরপরই টানা তিন ম্যাচের হার। এর মাঝে দুটো হার ঘরোয়া কাপ আসর থেকেই অনেকটা ছিটকে ফেলেছে তাদের। লিগ কাপে সেমি-ফাইনালের প্রথম লেগে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে ঘরের মাঠে হেরেছে তারা, আর ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে টাইব্রেকারে হেরে এফএ কাপ থেকে বিদায় নিয়েছে দলটি।

এমিরেটসে তার শুরু থেকেই বেশ মরিয়া ফুটবল উপহার দিয়েছে গানার্সরা। যদিও প্রতিপক্ষ গোলরক্ষককে চ্যালেঞ্জ জানানোর মতো কিছু ছিল না সেই খেলায়। খেলার ধারার বিপরীতে ২৫ মিনিটে পিছিয়েও পড়ে আর্সেনাল। তবে সেটায় দূর্ভাগ্য ছিল তাদের। সন হিউং-মিনের বক্সের বাইরে থেকে নেওয়া শটে বল উইলিয়াম সালিবার পায়ে লেগে দিক পাল্টে জালে জড়ায়।

চলতি মৌসুমে আর্সেনালের বেশিরভাগ গোলই এসেছে কর্নারের সুবাদে। এই ম্যাচেও সমতা ফেরাতে সেই কর্নারের দিকেই চেয়ে থাকতে হলো তাদের। প্রথম ৩৫ মিনিটে ছয়টি কর্নার ব্যর্থ হলেও, শেষ পর্যন্ত সপ্তমটিতে পায় গোলের দেখা। ডেক্লান রাইসের কর্নারে হেড ছিল গাব্রিয়েল মাগালিয়াইসের। তবে সেটা টটেনহ্যামের ফরোয়ার্ড ডোমিনিক সোলাঙ্কির মাথায় লেগে চলে যায় জালে।  

চার মিনিট পরই এগিয়ে যায় গতবারের রানার্সআপরা। মার্টিন ওডেগার্ডের পাস ধরে বক্সে ঢুকে দারুণ এক শটে গোলরক্ষককে পরাস্ত করেন বেলজিয়ান ফরোয়ার্ড লিয়ান্দ্রো ট্রোসার্ড।

দ্বিতীয়ার্ধের শুরুতে তিন মিনিটের ব্যবধানে দারুণ দুটি সুযোগ পায় আর্সেনাল। দুবারই ব্যর্থ ছিলেন কাই হাভার্টজ। শেষ দিকে টটেনহাম আক্রমণের ধার বাড়িয়েও লাভ হয়নি। ম্যাচ শেষ হয় ২-১ গোলের ফলাফলে। ২১ ম্যাচে সাত জয় ও তিন ড্রয়ে ২৪ পয়েন্ট নিয়ে ১৩ নম্বরে আছে টটেনহ্যাম।

এর এই জয়ে লিগে নিজেদের দুইয়ে উঠিয়ে আনলো আর্সেনাল। ১২ জয়ের সঙ্গে সাতটি ড্রয়ে ২১ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ফিরল তারা। তিনে নেমে যাওয়া নটিংহ্যাম ফরেস্টের পয়েন্ট ৪১। এক ম্যাচ কম খেলে ৪৭ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল।

আরও খবর

news image

১৬ রানে হেরে সিরিজ শুরু বাংলাদেশের

news image

হংকংয়ের সঙ্গে ড্র, শেষ এশিয়ান কাপের আশা

news image

ব্যাটিং ব্যর্থতায় বড় পরাজয় বাংলাদেশের

news image

শেষ মুহূর্তের গোলেই হার, স্বপ্নভঙ্গ বাংলাদেশের

news image

ইংল্যান্ডের বিপক্ষে লড়াই করেও হার বাংলাদেশ নারী দলের

news image

বিসিবি নির্বাচন বয়কটের হুমকি ক্লাব সংগঠকদের

news image

দারুণ ফর্মে আলভারেজ, তিন ম্যাচে ছয় গোল

news image

আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

news image

আইএল টি-টোয়েন্টির নিলামে দল পেলেন না অশ্বিন

news image

বিসিবি নির্বাচন থেকে তামিম ইকবালের সরে দাঁড়ানোর কারণ কী?

news image

বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক আসিফ আকবর

news image

হাসপাতাল ছেড়েছেন মাইনর স্ট্রোকে আক্রান্ত বাংলাদেশ নারী দলের কোচ

news image

যে সুখবর পেলেন বাংলাদেশের ক্রিকেট দল

news image

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক হতে যাচ্ছেন আসিফ আকবর

news image

বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম

news image

ক্রিকেটে বিনিয়োগ করতে যাচ্ছে সৌদি আরব, সংযুক্ত থাকবে ফ্যাঞ্চাইজি লিগ

news image

নির্বাচন নিয়ে প্রবল চাপে তামিম

news image

বিশ্বকাপ শুরু আজ, বাংলাদেশের খেলা কবে

news image

এশিয়া কাপের ফাইনাল হয়ে উঠল রাজনৈতিক বার্তার মঞ্চ

news image

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ক্রিস ওকস

news image

৭ গোলের রোমাঞ্চে রিয়ালকে হারাল অ্যাতলেতিকো

news image

শেষ মুহূর্তে লিভারপুলকে স্তব্ধ করল প্যালেস

news image

বিসিবি নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

news image

সুপার ওভারের নাটকীয়তায় শ্রীলঙ্কাকে হারালো ভারত

news image

সমঝোতা নিয়ে বৈঠক চলছে তামিমের বাসায়

news image

শুধু ইগো বা জেতার জন্য নোংরামি কইরেন না: তামিম

news image

পাকিস্তানকে হারাতে ব্যর্থ বাংলাদেশ, এশিয়া কাপের ফাইনালে পাকিস্তান

news image

পাকিস্তানের বিপক্ষে কেমন হবে বাংলাদেশের একাদশ?

news image

বিসিবি নির্বাচন, তামিমের বিরুদ্ধে ভুয়া আপত্তি

news image

টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেটের রেকর্ড মুস্তাফিজের