বুধবার ১১ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
খেলা

দাপুটে জয়ে শেষ লিভারপুলের ‘ডেথ রান’, সালাহর নতুন ইতিহাস

নিজস্ব প্রতিবেদন ০২ ডিসেম্বার ২০২৪ ০৯:২০ এ.এম

দাপুটে জয়ে শেষ লিভারপুলের ‘ডেথ রান’, সালাহর নতুন ইতিহাস ছবি: সংগৃহীত

 

লিভারপুল ২ - ০ ম্যানচেস্টার সিটি 

চেলসিকে দিয়ে শুরু। এরপর ছিল আর্সেনাল, অ্যাস্টন ভিলা, লাইপজিগ, রিয়াল মাদ্রিদের মতো শক্ত সব প্রতিপক্ষ। আর ছিল চিরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটি। যাদের কাছে গত এক দশকে বারবার লিগ শিরোপা হারাতে হয়েছে অলরেডদের। নতুন কোচ আর্নে স্লটের অধীনে দুর্দান্ত শুরুর পর অক্টোবর-নভেম্বরের এই ১০ ম্যাচ ছিল স্লটের নিজেকে প্রমাণের সময়। 

সামাজিক যোগাযোগাধ্যম থেকে ব্রিটিশ মিডিয়া– সবখানেই বলা হয়েছিল এই ১০ ম্যাচই লিভারপুলের জন্য ‘ডেথ রান।’ মৃত্যুসম এই চ্যালেঞ্জ পার করতে পারলেই আর্নে স্লটের শুরুর জাদুকে নেহাত ভাগ্য বলে উড়িয়ে দেয়া চলবে না। শর্তটা ছিল এমনই। সেই চ্যালেঞ্জে নিজেদের প্রমাণ করেছে লিভারপুল। হারেনি কোনো ম্যাচেই। আর শেষটায় সবচেয়ে বড় প্রতিপক্ষ ম্যানচেস্টার সিটিকে হারিয়েছে ২-০ গোলের ব্যবধানে।।

ঘরের মাঠ অ্যানফিল্ডে দুর্দান্ত এক পারফর্ম উপহার দিয়েছে অলরেডরা। মোহাম্মদ সালাহ-কোডি গাকপো গোল পেয়েছেন। তবে ম্যাচে পার্থক্য গড়ে দেয়ার কাজ করেছেন সবাই মিলেই। ডিফেন্সে যেমন আর্লিং হালান্ডকে সুযোগই দেননি ভার্জিল ভ্যাক ডাইক। তেমনি রায়ান গ্রাভেনবার্খ, অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার আর দোমিনিক সবোস্লাইরা নিশ্চিত করেছেন লিভারপুলের দাপুটে পারফরম্যান্স। 

অন্যদিকে খারাপ সময়ের মধ্যে ঘুরপাক খাওয়া ম্যানসিটি লিগে টানা চারটি ম্যাচ হারল। সব প্রতিযোগিতা মিলিয়ে দলটি জয়হীন টানা সাত ম্যাচে, এর মধ্যে ছয়টিতেই পরাজিত তারা। শীর্ষস্থান থেকে ১১ পয়েন্ট পিছিয়ে পড়ল গত চার মৌসুমের চ্যাম্পিয়নরা। পাঁচ নম্বরে নেমে যাওয়া ম্যানচেস্টার সিটির পয়েন্ট ২৩। ১৩ ম্যাচে ১১ জয় ও এক ড্রয়ে ৩৪ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল। ২৫ পয়েন্ট নিয়ে দুইয়ে আর্সেনাল।

একাদশ মিনিটেই গোল পেয়ে যেতে পারতো লিভারপুল। তবে সেই যাত্রায় ভাগ্য সহায় হয় সিটির। সবোস্লাইয়ের কর্নারে ভার্জিল ফন ডাইকের হেড বাধা পায় পোস্টে। পরের মিনিটেই অবশ্য গোল পেয়ে যায় তারা। ডান দিক দিয়ে আক্রমণে উঠে বক্সে ঢুকে দূরের পোস্টে দারুণ বল বাড়া্ন সালাহ, চোখের পলকে ছুটে গিয়ে এক টোকায় বল জালে পাঠান গাকপো।

  • লিভারপুলের চেয়ে ১১ পয়েন্ট পিছিয়ে ম্যানচেস্টার সিটি 
  • মৌসুমের ২০ ম্যাচ শেষে লিভারপুলের জয় ১৮ ম্যাচে (১ ম্যাচ ড্র, ১ ম্যাচ হার)
  • একই ম্যাচে গোল-অ্যাসিস্ট করায় সালাহর নতুন রেকর্ড (৩৬ ম্যাচ) 
  • প্রিমিয়ার লিগের শীর্ষে লিভারপুল, ৫ম স্থানে ম্যানচেস্টার সিটি

প্রথম ৪৫ মিনিটে লিভারপুল যেখানে গোলের জন্য ১০টি শট নিয়ে চারটি লক্ষ্যে রাখতে পারে, সেখানে সিটি এই সময়ে একটি শট নিতে পারলেও সেটা লক্ষ্যে ছিল না। বিরতির পর সিটির খেলার ধার কিছুটা বাড়ে। যদিও আধিপত্য ছিল সেই লিভারপুলেরই। ৫৫ মিনিটে ওয়ান-অন-ওয়ানে সিটি গোলরক্ষককে পরাস্ত করে সালাহর নেয়া শট চলে যায় গোলবারের ওপর দিয়ে। 

৭৪তম মিনিটে বক্সে দারুণ পজিশনে বল পেয়েও গোলরক্ষক বরাবর শট নেন হাকপো। ৭৭তম মিনিটে বড় ধাক্কা খায় সিটি। একা বক্সে ঢুকে পড়া লুইস দিয়াসকে ছুটে এসে ফাউল করেন গোলরক্ষক স্টেফান ওর্টেগা। দারুণ শটে দলকে জয় এনে দেন এই মিশরীয় স্ট্রাইকার।

গোল করেই গিয়েছেন ইতিহাসের পাতায়। একই ম্যাচে সালাহর গোল ও অ্যাসিস্ট পাওয়ার ৩৬তম ঘটনা এটি। প্রিমিয়ার লিগে একই ম্যাচে গোল-অ্যাসিস্টের ঘটনায় এখন শীর্ষে সালাহ। তার সঙ্গে এই রেকর্ডে অবশ্য ভাগ আছে ইংলিশ কিংবদন্তি ওয়েইন রুনির।  লিগে এই নিয়ে সবশেষ ছয় ম্যাচেই জালের দেখা পেলেন সালাহ। আসরে তার গোল হলো ১১টি।

৮৩তম মিনিটে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার সুযোগ পান কেভিন ডে ব্রুইন। কিন্তু একরাশ হতাশা উপহার দেন তিনি। প্রতিপক্ষের দুর্বল শট বাধা পায় ডে ব্রুইনের পায়ে, বল ধরে বক্সে ঢুকে আগুয়ান গোলরক্ষকের গায়ে মারেন বেলজিয়ান মিডফিল্ডার। সিটি এরপর আর ম্যাচে ফিরতে পারেনি। হারের ক্ষত নিয়েই মাঠ ছাড়তে হয় তাদের। 

আরও খবর

news image

১৬ রানে হেরে সিরিজ শুরু বাংলাদেশের

news image

হংকংয়ের সঙ্গে ড্র, শেষ এশিয়ান কাপের আশা

news image

ব্যাটিং ব্যর্থতায় বড় পরাজয় বাংলাদেশের

news image

শেষ মুহূর্তের গোলেই হার, স্বপ্নভঙ্গ বাংলাদেশের

news image

ইংল্যান্ডের বিপক্ষে লড়াই করেও হার বাংলাদেশ নারী দলের

news image

বিসিবি নির্বাচন বয়কটের হুমকি ক্লাব সংগঠকদের

news image

দারুণ ফর্মে আলভারেজ, তিন ম্যাচে ছয় গোল

news image

আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

news image

আইএল টি-টোয়েন্টির নিলামে দল পেলেন না অশ্বিন

news image

বিসিবি নির্বাচন থেকে তামিম ইকবালের সরে দাঁড়ানোর কারণ কী?

news image

বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক আসিফ আকবর

news image

হাসপাতাল ছেড়েছেন মাইনর স্ট্রোকে আক্রান্ত বাংলাদেশ নারী দলের কোচ

news image

যে সুখবর পেলেন বাংলাদেশের ক্রিকেট দল

news image

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক হতে যাচ্ছেন আসিফ আকবর

news image

বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম

news image

ক্রিকেটে বিনিয়োগ করতে যাচ্ছে সৌদি আরব, সংযুক্ত থাকবে ফ্যাঞ্চাইজি লিগ

news image

নির্বাচন নিয়ে প্রবল চাপে তামিম

news image

বিশ্বকাপ শুরু আজ, বাংলাদেশের খেলা কবে

news image

এশিয়া কাপের ফাইনাল হয়ে উঠল রাজনৈতিক বার্তার মঞ্চ

news image

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ক্রিস ওকস

news image

৭ গোলের রোমাঞ্চে রিয়ালকে হারাল অ্যাতলেতিকো

news image

শেষ মুহূর্তে লিভারপুলকে স্তব্ধ করল প্যালেস

news image

বিসিবি নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

news image

সুপার ওভারের নাটকীয়তায় শ্রীলঙ্কাকে হারালো ভারত

news image

সমঝোতা নিয়ে বৈঠক চলছে তামিমের বাসায়

news image

শুধু ইগো বা জেতার জন্য নোংরামি কইরেন না: তামিম

news image

পাকিস্তানকে হারাতে ব্যর্থ বাংলাদেশ, এশিয়া কাপের ফাইনালে পাকিস্তান

news image

পাকিস্তানের বিপক্ষে কেমন হবে বাংলাদেশের একাদশ?

news image

বিসিবি নির্বাচন, তামিমের বিরুদ্ধে ভুয়া আপত্তি

news image

টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেটের রেকর্ড মুস্তাফিজের