নিজস্ব প্রতিবেদন ২৬ সেপ্টেম্বার ২০২৫ ০১:৪৮ এ.এম
ছবি: সংগৃহীত
দুবাইয়ের উইকেটে পাকিস্তানের বোলিং আক্রমণের সামনে ১৩৬ রানের লক্ষ্য বাংলাদেশের জন্য ছিল চ্যালেঞ্জের, কিন্তু হাতে-নাগালে ছিল বলা চলে। যথাযথ দায়িত্বশীল ব্যাটিং করলে জয় সহজেই সম্ভব হতো। তবে বাংলাদেশের ব্যাটাররা দায়িত্বজ্ঞানহীন খেলায় একে অপরকে ছাড়াতে ব্যস্ত মনে হলো।
শেষ দিকে সকলের ভরসা শামীম পাটোয়ারীর উপর থাকলেও, শাহিন আফ্রিদির করা বল ব্যাকওয়ার্ড পয়েন্টে হুসেইন তালাতের হাতে ক্যাচ হয়ে গেলে আশা ভেঙে যায়। শেষ ওভারে রিশাদ হোসেন কিছুটা ঝলক দেখালেও তা দলের পরাজয় আটকাতে যথেষ্ট হয়নি। বাংলাদেশ নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৪ রান তুলেছে। পাকিস্তান ১৩৬ রানের টার্গেট অর্জন করে ভারতের পর এশিয়া কাপের ফাইনালে পৌঁছেছে। আগামী ২৮ সেপ্টেম্বর হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর শিরোপার লড়াই।
ব্যাটিং শুরুতেই পারভেজ ইমন ও তাওহীদ হৃদয় শূন্যে ফিরে যান। সাইফ হাসান একপ্রান্তে দাঁড়িয়ে ভালো ব্যাটিং করার চেষ্টা করলেও মাত্র ১৮ রান করে হারিস রউফের বলে সাইম আইয়ুবের হাতে ধরা পড়েন। নুরুল হাসান সোহানও আত্মবিশ্বাস দেখাতে পারলেন না, সাইম আইয়ুবকে ছক্কা মারতে গিয়ে লং অফে ধরা পড়েন।
লিটন দাস ইনজুরির কারণে নেতৃত্বে ছিলেন জাকের আলি, যিনি দলের বিপদ আরও বাড়ান। শেখ মেহেদী ও তানজিম সাকিবও রান তুলতে ব্যর্থ হন। মাঝের সময়ে শামীম পাটোয়ারী ২৫ বলে ৩০ রান করে দলের জন্য কিছুটা আশা দেখালেও শেষ পর্যন্ত তা যথেষ্ট হয়নি। শেষ দিকে রিশাদ কিছুটা ব্যাটিং করেন, কিন্তু হারের ব্যবধান কমাতে পারলেন না।
পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ৩টি করে উইকেট শিকার করেন শাহিন আফ্রিদি ও হারিস রউফ। এর আগে টস হেরে আগে ব্যাট করতে নেমে পাকিস্তান নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৫ রান করে। সর্বোচ্চ ৩১ রান করেন মোহাম্মদ হারিস। বাংলাদেশের হয়ে তাসকিন আহমেদ ২৮ রানে ৩ উইকেট নিয়ে ইনিংস সেরা বোলার হিসেবে ঝলক দেখান।
পাকিস্তানের ব্যাটিংয়ে ফখর জামান ও সালমান আলি আগা পাওয়ার প্লেতে মাত্র ২৭ রান তুললেও, শেষ দিকে মোহাম্মদ হারিস (২৩ বলে ৩১) ও মোহাম্মদ নাওয়াজ (১৫ বলে ২৫) দলের স্কোর সমৃদ্ধ করেন।
১৬ রানে হেরে সিরিজ শুরু বাংলাদেশের
হংকংয়ের সঙ্গে ড্র, শেষ এশিয়ান কাপের আশা
ব্যাটিং ব্যর্থতায় বড় পরাজয় বাংলাদেশের
শেষ মুহূর্তের গোলেই হার, স্বপ্নভঙ্গ বাংলাদেশের
ইংল্যান্ডের বিপক্ষে লড়াই করেও হার বাংলাদেশ নারী দলের
বিসিবি নির্বাচন বয়কটের হুমকি ক্লাব সংগঠকদের
দারুণ ফর্মে আলভারেজ, তিন ম্যাচে ছয় গোল
আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ
আইএল টি-টোয়েন্টির নিলামে দল পেলেন না অশ্বিন
বিসিবি নির্বাচন থেকে তামিম ইকবালের সরে দাঁড়ানোর কারণ কী?
বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক আসিফ আকবর
হাসপাতাল ছেড়েছেন মাইনর স্ট্রোকে আক্রান্ত বাংলাদেশ নারী দলের কোচ
যে সুখবর পেলেন বাংলাদেশের ক্রিকেট দল
বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক হতে যাচ্ছেন আসিফ আকবর
বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম
ক্রিকেটে বিনিয়োগ করতে যাচ্ছে সৌদি আরব, সংযুক্ত থাকবে ফ্যাঞ্চাইজি লিগ
নির্বাচন নিয়ে প্রবল চাপে তামিম
বিশ্বকাপ শুরু আজ, বাংলাদেশের খেলা কবে
এশিয়া কাপের ফাইনাল হয়ে উঠল রাজনৈতিক বার্তার মঞ্চ
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ক্রিস ওকস
৭ গোলের রোমাঞ্চে রিয়ালকে হারাল অ্যাতলেতিকো
শেষ মুহূর্তে লিভারপুলকে স্তব্ধ করল প্যালেস
বিসিবি নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ
সুপার ওভারের নাটকীয়তায় শ্রীলঙ্কাকে হারালো ভারত
সমঝোতা নিয়ে বৈঠক চলছে তামিমের বাসায়
শুধু ইগো বা জেতার জন্য নোংরামি কইরেন না: তামিম
পাকিস্তানকে হারাতে ব্যর্থ বাংলাদেশ, এশিয়া কাপের ফাইনালে পাকিস্তান
পাকিস্তানের বিপক্ষে কেমন হবে বাংলাদেশের একাদশ?
বিসিবি নির্বাচন, তামিমের বিরুদ্ধে ভুয়া আপত্তি
টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেটের রেকর্ড মুস্তাফিজের