নিজস্ব প্রতিবেদন ২৭ সেপ্টেম্বার ২০২৫ ০৩:০১ এ.এম
সংগৃহীত
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনের জন্য আজ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন।
মোট ১৯১ জন কাউন্সিলর চূড়ান্ত ভোটার তালিকায় স্থান পেয়েছেন। আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিত হবে বহুল প্রত্যাশিত বিসিবি নির্বাচন।
প্রাথমিক তালিকায় না থাকলেও ঢাকার ১৫টি ক্লাবের কাউন্সিলররা চূড়ান্ত তালিকায় জায়গা করে নিয়েছেন। ভাইকিংস একাডেমি থেকে কাউন্সিলর হয়েছেন বিসিবির বর্তমান মিডিয়া এন্ড কমিউনিকেশন কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু।
প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ হোসেনের নেতৃত্বে তিন সদস্যের নির্বাচন কমিশন এক ভার্চুয়াল বৈঠকের পর আজ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে।
কাউন্সিলর পদ ফিরে পাওয়া ক্লাবগুলো হলো- এক্সাম ক্রিকেটার্স, ঢাকা ক্রিকেট একাডেমি, মোহাম্মদ ক্রিকেট ক্লাব, নবাবগঞ্জ ক্রিকেট কোচিং একাডেমি, পূর্বাচল স্পোর্টিং ক্লাব, গুলশান ক্রিকেট ক্লাব, পুরান ঢাকা ক্রিকেটার্স, ভাইকিংস ক্রিকেট একাডেমি, বনানী ক্রিকেট ক্লাব, নাখালপাড়া ক্রিকেটার্স, মহাখালী ক্রিকেট একাডেমি, ধানমন্ডি ক্রিকেট ক্লাব, প্যাসিফিক ক্রিকেট ক্লাব, স্যাফায়ার স্পোর্টিং ক্লাব এবং আলফা স্পোর্টিং ক্লাব।
এ ছাড়া সিলেট, বগুড়া, পাবনা, সিরাজগঞ্জ ও নওগাঁ- এই পাঁচ জেলার কাউন্সিলর পদেরও অনুমোদন দেওয়া হয়েছে।
নওগাঁ থেকে কাউন্সিলর হিসেবে মোহাম্মদ রুবায়েদ হক এবং বগুড়া থেকে মো. রকিবুল ইসলামের নাম নিশ্চিত করা হয়েছে। একই সাথে পাবনা ও সিরাজগঞ্জ থেকে যথাক্রমে মো. তাওহিদ তারিক খান ও মো. আব্দুল্লাহ আল মামুন এবং সিলেটের কাউন্সিলর হিসেবে সৈয়দ ফজলে এলাহীকে নিশ্চিত করা হয়েছে।
তবে নরসিংদী জেলা থেকে কোনো কাউন্সিলর নিয়োগ দেওয়া হয়নি। ২৩ সেপ্টেম্বর প্রকাশিত খসড়া তালিকায়ও নরসিংদীর নাম বাদ পড়েছিল।
১৬ রানে হেরে সিরিজ শুরু বাংলাদেশের
হংকংয়ের সঙ্গে ড্র, শেষ এশিয়ান কাপের আশা
ব্যাটিং ব্যর্থতায় বড় পরাজয় বাংলাদেশের
শেষ মুহূর্তের গোলেই হার, স্বপ্নভঙ্গ বাংলাদেশের
ইংল্যান্ডের বিপক্ষে লড়াই করেও হার বাংলাদেশ নারী দলের
বিসিবি নির্বাচন বয়কটের হুমকি ক্লাব সংগঠকদের
দারুণ ফর্মে আলভারেজ, তিন ম্যাচে ছয় গোল
আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ
আইএল টি-টোয়েন্টির নিলামে দল পেলেন না অশ্বিন
বিসিবি নির্বাচন থেকে তামিম ইকবালের সরে দাঁড়ানোর কারণ কী?
বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক আসিফ আকবর
হাসপাতাল ছেড়েছেন মাইনর স্ট্রোকে আক্রান্ত বাংলাদেশ নারী দলের কোচ
যে সুখবর পেলেন বাংলাদেশের ক্রিকেট দল
বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক হতে যাচ্ছেন আসিফ আকবর
বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম
ক্রিকেটে বিনিয়োগ করতে যাচ্ছে সৌদি আরব, সংযুক্ত থাকবে ফ্যাঞ্চাইজি লিগ
নির্বাচন নিয়ে প্রবল চাপে তামিম
বিশ্বকাপ শুরু আজ, বাংলাদেশের খেলা কবে
এশিয়া কাপের ফাইনাল হয়ে উঠল রাজনৈতিক বার্তার মঞ্চ
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ক্রিস ওকস
৭ গোলের রোমাঞ্চে রিয়ালকে হারাল অ্যাতলেতিকো
শেষ মুহূর্তে লিভারপুলকে স্তব্ধ করল প্যালেস
বিসিবি নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ
সুপার ওভারের নাটকীয়তায় শ্রীলঙ্কাকে হারালো ভারত
সমঝোতা নিয়ে বৈঠক চলছে তামিমের বাসায়
শুধু ইগো বা জেতার জন্য নোংরামি কইরেন না: তামিম
পাকিস্তানকে হারাতে ব্যর্থ বাংলাদেশ, এশিয়া কাপের ফাইনালে পাকিস্তান
পাকিস্তানের বিপক্ষে কেমন হবে বাংলাদেশের একাদশ?
বিসিবি নির্বাচন, তামিমের বিরুদ্ধে ভুয়া আপত্তি
টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেটের রেকর্ড মুস্তাফিজের