নিজস্ব প্রতিবেদন ২৮ সেপ্টেম্বার ২০২৫ ০১:২০ এ.এম
ছবি: সংগৃহীত
গানের মানুষ হয়েও আসিফ আকবরের শিকড় ক্রিকেটে। নব্বইয়ের দশকের শুরুতে ঢাকার প্রথম বিভাগ লিগে ইয়ং পেগাসাসের হয়ে খেলেছেন তিনি। কুমিল্লার মাঠে স্কুলজীবন থেকেই ব্যাট-বলের সঙ্গে যুক্ত ছিলেন, এমনকি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের অধিনায়কও ছিলেন আন্তকলেজ ক্রিকেটে। গানে পথচলা শুরু হলেও খেলাধুলার সঙ্গে সম্পর্ক কখনোই ছিন্ন হয়নি তার।
এবার সেই আসিফ আকবরই নাম লিখিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে। কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর হিসেবে তিনি লড়বেন বিসিবির পরিচালক পদে। বর্তমানে যুক্তরাষ্ট্রে শো করতে ব্যস্ত থাকা আসিফ নিউইয়র্ক থেকে এক দৈনিককে জানিয়েছেন নিজের লক্ষ্য।
‘কুমিল্লার খেলাধুলার দারুণ ঐতিহ্য ছিল। ফুটবল, ক্রিকেট, হকি—সব খেলায় আমাদের দাপট ছিল। অথচ এখন কুমিল্লায় ছয় বছর ধরে ক্রিকেট লিগই হচ্ছে না! বিসিবিতে সুযোগ পেলে প্রথম কাজ হবে কুমিল্লার ক্রিকেটকে আগের জায়গায় ফিরিয়ে আনা।’
জেলা থেকে আসা অনেক পরিচালকই স্থানীয় ক্রিকেটে ভূমিকা রাখেন না। তবে আসিফ নিজেকে ব্যতিক্রম প্রমাণ করতে চান। তার ভাষায়, ‘কুমিল্লার তরুণরা মাঠমুখী হচ্ছে না। মাদক ও কিশোর গ্যাংয়ের সমস্যা বেড়েছে। মাঠে খেলার পরিবেশ ফিরিয়ে আনতে পারলে তরুণদেরও সঠিক পথে রাখা যাবে। আমি চাই কুমিল্লা ও পুরো তরুণ সমাজের জন্য কাজ করতে।’
শুধু কুমিল্লা নয়, সুযোগ পেলে পুরো চট্টগ্রাম বিভাগের ক্রিকেট নিয়েও কাজ করার স্বপ্ন দেখছেন এই সংগীতশিল্পী, ‘নোয়াখালী, ফেনী, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়াসহ প্রতিটি জেলায় প্রতিভার অভাব নেই। প্রতিটি জেলার ক্রিকেট নিয়েই কিছু নতুন করার সুযোগ আছে।’
আসিফ জানান, শুরুতে তার নিজের বিসিবি কাউন্সিলর হওয়ার ইচ্ছা ছিল না। সাবেক ও বর্তমান ক্রিকেটার, স্থানীয় সংগঠকদের অনুরোধেই তিনি রাজি হয়েছেন।
আগামী ৬ অক্টোবর হবে বিসিবি নির্বাচন। এরই মধ্যে পরিচালক পদে মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রে থাকলেও আসিফ আকবর ই–ব্যালটের মাধ্যমে ভোট দেবেন।
‘এখানে আমার টানা ১৪টি শো আছে। গানই আমার পেশা, তাই ছাড়তে পারি না। তবে নির্বাচনে অংশ নেব এখান থেকেই। কাউন্সিলরদের সঙ্গে যোগাযোগ শুরু করেছি, তারাও আমাকে সমর্থনের আশ্বাস দিচ্ছেন।’
‘৩০ বছর পালাইনি, এখন কেন পালাব?’—আসামি ডন
অপমান থেকে বাঁচতে হিন্দি শিখেছিলেন এ আর রহমান
‘মসজিদে গিয়ে বিয়ে করলেন আর হাফপ্যান্ট পরে ছবি দিলেন’
প্রবাসে বেড়েছে ব্যান্ডের ব্যস্ততা
দেশবাসীকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান ইলিয়াসের ছেলের
সঙ্গীত ছেড়ে দেওয়ার কারণ জানালেন তাহসান
রিয়া মনির জন্য ম্যাক্স অভি আমাকে হত্যার হুমকি দিয়েছে: হিরো আলম
ক্যান্সার আক্রান্ত নাট্যকারের চিকিৎসা সহায়তায় শিল্পকলায় 'সী-মোরগ' নাটকের বিশেষ মঞ্চয়ন
বাগদান সারলেন বিজয়-রাশমিকা
আরও ৯৮টি বাচ্চার মা হতে চাই: পরীমনি
ডিপফেক ভিডিওর বিরুদ্ধে অভিষেক-ঐশ্বরিয়ার মামলা
বিএনপি নেতাকে প্রধান অতিথি না করায় জেমসের কনসার্ট বন্ধ
হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন হিরো আলম
বলিউড বাদশাহ হলেন বিশ্বের সবচেয়ে ধনী তারকা
হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন হিরো আলম
যে কারণে জেমসের কনসার্ট হলো স্থগিত
সৃজিতের সঙ্গে বিচ্ছেদ প্রসঙ্গে যা বললেন মিথিলা
হিরো আলমের সর্বশেষ অবস্থা নিয়ে যা জানা গেল
হিরো আলমের অবস্থা ‘আশঙ্কাজনক’
সিনেমা থেকে যেভাবে রাজনীতিতে উত্থান থালাপতির
কনটেন্ট ক্রিয়েটর হিরো আলমের ওপর হামলা
সালমানের বিরুদ্ধে মুখ খোলা নিয়ে বিবেকের আফসোস
জুবিন গর্গের প্রয়াণে আদানি পরিবারের সমবেদনা
শাকিবের পরিবারের সঙ্গে অপু, কী বলছেন ভক্তরা
বিসিবির নির্বাচনে দাঁড়াচ্ছেন সংগীতশিল্পী আসিফ
বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন শ্রদ্ধা কাপুর
আইনি জটিলতায় বাবা হতে পারছেন না সালমান খান
জাহিনের কথায় সবুজের কন্ঠে 'পিরিতের বেদনায়'
জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেতা শাহরুখ খান
এবার সুখবর দিলেন পরিণীতি চোপড়া