নিজস্ব প্রতিবেদন ০৪ অক্টোবার ২০২৫ ১০:১৩ এ.এম
ছবি: সংগৃহীত
ঢালিউডের সবচেয়ে আলোচিত নায়িকাদের মধ্যে অন্যতম পরীমনি। ফেসবুকে প্রায় ১৬ মিলিয়ন অনুসারী নিয়ে তিনিই এই মুহূর্তে সবচেয়ে বেশি ফলোয়ারধারী তারকা। সম্প্রতি তিনি হাজির হয়েছেন জনপ্রিয় পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’–এর দশম পর্বে।
প্রায় ১০০ মিনিটের ওই পর্বে নায়িকা এমন অনেক বিষয় খোলাখুলি বলেছেন, যেগুলো আগে প্রকাশ্যে আনেননি। রুম্মান রশীদ খানের সঞ্চালনায় পডকাস্টে তিনি বলেন, “আমি এখন অনেক ভেবেচিন্তে কাজ করি—যেটা আগে করতাম না।”
অভিনেত্রীর দাবি, এই পরিবর্তনের মূল কারণ তাঁর সন্তানরা।
পডকাস্টে পরীমনি বলেন, “এতদিন আমার কোনো সঞ্চয় ছিল না। কিন্তু এখন মাসে মাসে কিছু টাকা আলাদা রাখি, আমার বাচ্চাদের ভবিষ্যতের জন্য। আমার উপার্জনের যতটুকু থাকে, সেটাই যেন ওরা বড় হয়ে ব্যবহার করতে পারে।”
মজা করে তিনি আরও বলেন, “আমি এখন পুণ্য আর প্রিয়মের মা। তবে আরও ৯৮টি বাচ্চার মা হতে চাই —মোট ১০০ সন্তানের মা হয়ে তাদের লালন-পালন করতে চাই। আল্লাহ যেন এমন সামর্থ্য দেন যাতে সন্তানদের মানুষের মতো মানুষ করতে পারি। কারণ এই সময়ে সন্তানদের বড় করতে অনেক অর্থের প্রয়োজন হয়। ব্যক্তি পরীমনি বা নায়িকা পরীমনি ব্যর্থ হতে পারে, কিন্তু মা হিসেবে আমি নিজেকে ব্যর্থ হতে দেব না।”
কথোপকথনের একপর্যায়ে পরীমনি জানান, সিনেমায় আসার আগে তিনি নাচের স্কুলে ভর্তি হয়েছিলেন। তবে গুণী নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌকে দেখে এতটাই মুগ্ধ হয়েছিলেন যে পালিয়ে গিয়েছিলেন এবং আর স্কুলে ফেরেননি।
এই পডকাস্টের প্রযোজনা করছেন জেড আই ফয়সাল।
‘৩০ বছর পালাইনি, এখন কেন পালাব?’—আসামি ডন
অপমান থেকে বাঁচতে হিন্দি শিখেছিলেন এ আর রহমান
‘মসজিদে গিয়ে বিয়ে করলেন আর হাফপ্যান্ট পরে ছবি দিলেন’
প্রবাসে বেড়েছে ব্যান্ডের ব্যস্ততা
দেশবাসীকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান ইলিয়াসের ছেলের
সঙ্গীত ছেড়ে দেওয়ার কারণ জানালেন তাহসান
রিয়া মনির জন্য ম্যাক্স অভি আমাকে হত্যার হুমকি দিয়েছে: হিরো আলম
ক্যান্সার আক্রান্ত নাট্যকারের চিকিৎসা সহায়তায় শিল্পকলায় 'সী-মোরগ' নাটকের বিশেষ মঞ্চয়ন
বাগদান সারলেন বিজয়-রাশমিকা
আরও ৯৮টি বাচ্চার মা হতে চাই: পরীমনি
ডিপফেক ভিডিওর বিরুদ্ধে অভিষেক-ঐশ্বরিয়ার মামলা
বিএনপি নেতাকে প্রধান অতিথি না করায় জেমসের কনসার্ট বন্ধ
হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন হিরো আলম
বলিউড বাদশাহ হলেন বিশ্বের সবচেয়ে ধনী তারকা
হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন হিরো আলম
যে কারণে জেমসের কনসার্ট হলো স্থগিত
সৃজিতের সঙ্গে বিচ্ছেদ প্রসঙ্গে যা বললেন মিথিলা
হিরো আলমের সর্বশেষ অবস্থা নিয়ে যা জানা গেল
হিরো আলমের অবস্থা ‘আশঙ্কাজনক’
সিনেমা থেকে যেভাবে রাজনীতিতে উত্থান থালাপতির
কনটেন্ট ক্রিয়েটর হিরো আলমের ওপর হামলা
সালমানের বিরুদ্ধে মুখ খোলা নিয়ে বিবেকের আফসোস
জুবিন গর্গের প্রয়াণে আদানি পরিবারের সমবেদনা
শাকিবের পরিবারের সঙ্গে অপু, কী বলছেন ভক্তরা
বিসিবির নির্বাচনে দাঁড়াচ্ছেন সংগীতশিল্পী আসিফ
বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন শ্রদ্ধা কাপুর
আইনি জটিলতায় বাবা হতে পারছেন না সালমান খান
জাহিনের কথায় সবুজের কন্ঠে 'পিরিতের বেদনায়'
জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেতা শাহরুখ খান
এবার সুখবর দিলেন পরিণীতি চোপড়া