নিজস্ব প্রতিবেদন ১৯ অক্টোবার ২০২৪ ০৫:১১ এ.এম
ছবি: সংগৃহীত
বলিউডের ভাইজান সালমান খানকে ফের হত্যার হুমকি দেওয়া হয়েছে। বহু বছর আগে একটি কৃষ্ণসার হরিণ হত্যায় অভিযুক্ত হন তিনি। এর প্রতিশোধ হিসেবে অনেকবার হত্যার হুমকি দিয়ে আসছে লরেন্স বিষ্ণোই নামের এক গ্যাং সংগঠন। মাসখানেক আগে সালমানের বাসায় গুলিও চালায় বিষ্ণোইরা।
নতুনভাবে আবারও হুমকি দেওয়া হলো সালমানকে। যদি টাকা না দেওয়া হয় সেক্ষেত্রে অভিনেতার পরিণতি হবে বাবা সিদ্দিকির মতো। সম্প্রতি মহারাষ্ট্রের সাবেক মন্ত্রী বাবা সিদ্দিক খুন হওয়ার পর হত্যার দায় নেয় বিষ্ণোই গ্যাং।
এদিকে মুম্বাই পুলিশের কাছেও একটি বার্তা এসেছে। সেই বার্তার পর নড়েচড়ে বসেছে পুলিশ। তবে বার্তা কে পাঠিয়েছে, পেছনে লরেন্স বিষ্ণোইরা আছে কি না, তা অবশ্য স্পষ্ট করতে পারেনি পুলিশ। এ নিয়ে তদন্ত চলছে।
সংবাদ সংস্থা এএনআই জানায়, বৃহস্পতিবার (১৭ অক্টোবর) মুম্বাই ট্র্যাফিক পুলিশের হোয়াট্সঅ্যাপ নম্বরে হুমকি-বার্তাটি পাঠানো হয়। ওই বার্তায় বলা হয়েছে, ‘সালমানের পরিণতি বাবা সিদ্দিকির চেয়েও খারাপ হবে। আর এই বিষয়টি হালকাভাবে নেবেন না। যদি সালমান বেঁচে থাকতে চান আর লরেন্স বিষ্ণোদের সঙ্গে শত্রুতার অবসান চান, তবে তাকে ৫ কোটি রুপি দিতে হবে।’
এছাড়া শেষে বলা হয়েছে, ‘অর্থ না দিলে সালমানের অবস্থা বাবা সিদ্দিকির চেয়েও খারাপ হবে।’
মুম্বাই পুলিশ তথ্য দিয়েছে, বাবা সিদ্দিকির খুনের পেছনে লরেন্স বিষ্ণোইদের হাত রয়েছে। সব সময় বাবার সঙ্গে সুসম্পর্ক রাখতেন সালমান। শাহরুখ খান ও সালমানের সম্পর্ক অবনতি হলে সেটিও বাবা মিটমাট করে দিয়েছিলেন। বলিউড সংক্রান্ত সালমানের অনেক সমস্যা সমাধান করেছেন বাবা সিদ্দিক। প্রতি বছর ইফতার মাহফিলে প্রভাবশালীদের নিমন্ত্রণ করতেন এই সাবেক কংগ্রেস নেতা।
গত বুধবার সালমানকে হত্যার পরিকল্পনার অভিযোগে হরিয়ানার পানিপথ থেকে সুখ ওরফে সুখবীর বলবীর সিংহ নামে একজনকে আটক করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর ধারণা করা হচ্ছে, তিনিও বিষ্ণোই দলের সদস্য।
‘৩০ বছর পালাইনি, এখন কেন পালাব?’—আসামি ডন
অপমান থেকে বাঁচতে হিন্দি শিখেছিলেন এ আর রহমান
‘মসজিদে গিয়ে বিয়ে করলেন আর হাফপ্যান্ট পরে ছবি দিলেন’
প্রবাসে বেড়েছে ব্যান্ডের ব্যস্ততা
দেশবাসীকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান ইলিয়াসের ছেলের
সঙ্গীত ছেড়ে দেওয়ার কারণ জানালেন তাহসান
রিয়া মনির জন্য ম্যাক্স অভি আমাকে হত্যার হুমকি দিয়েছে: হিরো আলম
ক্যান্সার আক্রান্ত নাট্যকারের চিকিৎসা সহায়তায় শিল্পকলায় 'সী-মোরগ' নাটকের বিশেষ মঞ্চয়ন
বাগদান সারলেন বিজয়-রাশমিকা
আরও ৯৮টি বাচ্চার মা হতে চাই: পরীমনি
ডিপফেক ভিডিওর বিরুদ্ধে অভিষেক-ঐশ্বরিয়ার মামলা
বিএনপি নেতাকে প্রধান অতিথি না করায় জেমসের কনসার্ট বন্ধ
হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন হিরো আলম
বলিউড বাদশাহ হলেন বিশ্বের সবচেয়ে ধনী তারকা
হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন হিরো আলম
যে কারণে জেমসের কনসার্ট হলো স্থগিত
সৃজিতের সঙ্গে বিচ্ছেদ প্রসঙ্গে যা বললেন মিথিলা
হিরো আলমের সর্বশেষ অবস্থা নিয়ে যা জানা গেল
হিরো আলমের অবস্থা ‘আশঙ্কাজনক’
সিনেমা থেকে যেভাবে রাজনীতিতে উত্থান থালাপতির
কনটেন্ট ক্রিয়েটর হিরো আলমের ওপর হামলা
সালমানের বিরুদ্ধে মুখ খোলা নিয়ে বিবেকের আফসোস
জুবিন গর্গের প্রয়াণে আদানি পরিবারের সমবেদনা
শাকিবের পরিবারের সঙ্গে অপু, কী বলছেন ভক্তরা
বিসিবির নির্বাচনে দাঁড়াচ্ছেন সংগীতশিল্পী আসিফ
বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন শ্রদ্ধা কাপুর
আইনি জটিলতায় বাবা হতে পারছেন না সালমান খান
জাহিনের কথায় সবুজের কন্ঠে 'পিরিতের বেদনায়'
জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেতা শাহরুখ খান
এবার সুখবর দিলেন পরিণীতি চোপড়া