নিজস্ব প্রতিবেদন ২৪ সেপ্টেম্বার ২০২৫ ১২:০৫ এ.এম
ছবি: সংগৃহীত
অবশেষে দীর্ঘ তিন দশকের উজ্জ্বল অভিনয়জীবনের স্বীকৃতি মিলল বলিউডের ‘বাদশা’ শাহরুখ খানের হাতে। ভারতের চলচ্চিত্র জগতের অন্যতম সর্বোচ্চ সম্মান জাতীয় চলচ্চিত্র পুরস্কারে এবার সেরা অভিনেতার আসন দখল করেছেন তিনি। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু নিজ হাতে এই পুরস্কার তুলে দেন কিং খানের হাতে।
গত ১ আগস্ট পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণার পর থেকেই শাহরুখকে ঘিরে আলোচনার ঝড় বয়ে যাচ্ছিল। অবশেষে ‘জওয়ান’ ছবিতে দুর্দান্ত অভিনয়ের জন্য তিনি পেলেন কাঙ্ক্ষিত সম্মাননা। একই বিভাগে ‘টুয়েলভথ ফেল’-এ অভিনয়ের জন্য জনপ্রিয় অভিনেতা বিক্রান্ত ম্যাসিও যৌথভাবে সেরা অভিনেতার পুরস্কারে ভূষিত হয়েছেন।
এছাড়া ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ ছবিতে অনবদ্য অভিনয়ের সুবাদে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন রানী মুখার্জি। সেই অনুষ্ঠানে ‘কুচ কুচ হোতা হ্যায়’-এর দুই প্রিয় মুখ—রাহুল ও টিনাকে (শাহরুখ-রানী)—একসঙ্গে দেখে দর্শক ও ভক্তরা স্বাভাবিকভাবেই ছিলেন উচ্ছ্বসিত।
বিশ্লেষকদের মতে, শাহরুখের এই অর্জন তার দীর্ঘ ক্যারিয়ারের এক অনন্য মাইলফলক। প্রায় ৩৩ বছরের যাত্রায় তিনি কখনও ছিলেন ‘রাজ’, কখনও ‘রাহুল’, আবার কখনও ‘মোহন’। সব চলচ্চিত্র বক্স অফিসে সাফল্য না পেলেও তিনি সবসময় নিজের অভিনয় দিয়ে দর্শকের হৃদয় জয় করেছেন। একসময় হতাশায় অভিনয় থেকে বিরতি নিলেও পরে নতুনভাবে ফিরে এসে নিজেকে ভেঙে আবার গড়ে তোলেন তিনি।
বয়স ও শারীরিক সীমাবদ্ধতাকে অতিক্রম করে ‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘ডাঙ্কি’-এর মতো ছবির মাধ্যমে প্রমাণ করেছেন কেন তিনি আজও বলিউডের ‘কিং খান’। আর সেই ‘জওয়ান’-ই অবশেষে এনে দিল তাকে কাঙ্ক্ষিত জাতীয় পুরস্কারের স্বপ্নের স্বীকৃতি।
‘৩০ বছর পালাইনি, এখন কেন পালাব?’—আসামি ডন
অপমান থেকে বাঁচতে হিন্দি শিখেছিলেন এ আর রহমান
‘মসজিদে গিয়ে বিয়ে করলেন আর হাফপ্যান্ট পরে ছবি দিলেন’
প্রবাসে বেড়েছে ব্যান্ডের ব্যস্ততা
দেশবাসীকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান ইলিয়াসের ছেলের
সঙ্গীত ছেড়ে দেওয়ার কারণ জানালেন তাহসান
রিয়া মনির জন্য ম্যাক্স অভি আমাকে হত্যার হুমকি দিয়েছে: হিরো আলম
ক্যান্সার আক্রান্ত নাট্যকারের চিকিৎসা সহায়তায় শিল্পকলায় 'সী-মোরগ' নাটকের বিশেষ মঞ্চয়ন
বাগদান সারলেন বিজয়-রাশমিকা
আরও ৯৮টি বাচ্চার মা হতে চাই: পরীমনি
ডিপফেক ভিডিওর বিরুদ্ধে অভিষেক-ঐশ্বরিয়ার মামলা
বিএনপি নেতাকে প্রধান অতিথি না করায় জেমসের কনসার্ট বন্ধ
হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন হিরো আলম
বলিউড বাদশাহ হলেন বিশ্বের সবচেয়ে ধনী তারকা
হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন হিরো আলম
যে কারণে জেমসের কনসার্ট হলো স্থগিত
সৃজিতের সঙ্গে বিচ্ছেদ প্রসঙ্গে যা বললেন মিথিলা
হিরো আলমের সর্বশেষ অবস্থা নিয়ে যা জানা গেল
হিরো আলমের অবস্থা ‘আশঙ্কাজনক’
সিনেমা থেকে যেভাবে রাজনীতিতে উত্থান থালাপতির
কনটেন্ট ক্রিয়েটর হিরো আলমের ওপর হামলা
সালমানের বিরুদ্ধে মুখ খোলা নিয়ে বিবেকের আফসোস
জুবিন গর্গের প্রয়াণে আদানি পরিবারের সমবেদনা
শাকিবের পরিবারের সঙ্গে অপু, কী বলছেন ভক্তরা
বিসিবির নির্বাচনে দাঁড়াচ্ছেন সংগীতশিল্পী আসিফ
বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন শ্রদ্ধা কাপুর
আইনি জটিলতায় বাবা হতে পারছেন না সালমান খান
জাহিনের কথায় সবুজের কন্ঠে 'পিরিতের বেদনায়'
জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেতা শাহরুখ খান
এবার সুখবর দিলেন পরিণীতি চোপড়া