নিজস্ব প্রতিবেদন ০২ সেপ্টেম্বার ২০২৫ ০৫:৫৬ পি.এম
ছবি: সংগৃহীত
দীর্ঘ অসুস্থতার পর না–ফেরার দেশে চলে গেলেন পাকিস্তানের প্রখ্যাত সিনেমা, টেলিভিশন ও মঞ্চ অভিনেতা আনোয়ার আলী। সোমবার (১ সেপ্টেম্বর) লাহোরের একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।
পাকিস্তানি গণমাধ্যম বোল নিউজ জানিয়েছে, ফুসফুস, কিডনি ও হৃদরোগসহ বিভিন্ন জটিলতায় ভুগছিলেন এ কিংবদন্তি অভিনেতা। গত ৩১ আগস্ট হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। তবে চিকিৎসকদের চেষ্টার পরও সেখানেই তিনি মৃত্যুবরণ করেন।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) জোহরের নামাজের পর লাহোরের মডেল টাউন লিংক রোডে তার জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
চার দশকেরও বেশি সময় ধরে অভিনয়ের সঙ্গে যুক্ত ছিলেন আনোয়ার আলী। বিশেষ করে কৌতুকাভিনেতা হিসেবে তিনি দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলী জারদারি। তিনি বলেন, “শিল্প ও সংস্কৃতিতে আনোয়ার আলীর অবদান সব সময়ের জন্য স্মরণীয় হয়ে থাকবে।” একইসঙ্গে তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
এর আগে গত আগস্টে স্ট্রোক ও হৃদরোগজনিত জটিলতায় ভুগে তাকে আইসিইউতে ভর্তি করা হয়েছিল। সে সময় পরিবারের পক্ষ থেকে জানানো হয়, কয়েকদিন ধরে তার অবস্থা ক্রমেই খারাপ হচ্ছিল।
অভিনেতা আনোয়ার আলীকে জনপ্রিয় টিভি নাটক সোন চণ্ডী, জঞ্জাল পুরা, নিশানি (১৯৭৯) এবং খুডা বখশ (১৯৮৯)-এ দেখা গেছে। এসব নাটকে তার অসাধারণ অভিনয় তাকে টেলিভিশন ইতিহাসে বিশেষভাবে জায়গা করে দিয়েছে। পরবর্তীতে কমেডি শো খবরনাক (২০১০)-এ অংশ নিয়ে তিনি নতুন প্রজন্মের মধ্যেও আলোচনায় আসেন।
‘৩০ বছর পালাইনি, এখন কেন পালাব?’—আসামি ডন
অপমান থেকে বাঁচতে হিন্দি শিখেছিলেন এ আর রহমান
‘মসজিদে গিয়ে বিয়ে করলেন আর হাফপ্যান্ট পরে ছবি দিলেন’
প্রবাসে বেড়েছে ব্যান্ডের ব্যস্ততা
দেশবাসীকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান ইলিয়াসের ছেলের
সঙ্গীত ছেড়ে দেওয়ার কারণ জানালেন তাহসান
রিয়া মনির জন্য ম্যাক্স অভি আমাকে হত্যার হুমকি দিয়েছে: হিরো আলম
ক্যান্সার আক্রান্ত নাট্যকারের চিকিৎসা সহায়তায় শিল্পকলায় 'সী-মোরগ' নাটকের বিশেষ মঞ্চয়ন
বাগদান সারলেন বিজয়-রাশমিকা
আরও ৯৮টি বাচ্চার মা হতে চাই: পরীমনি
ডিপফেক ভিডিওর বিরুদ্ধে অভিষেক-ঐশ্বরিয়ার মামলা
বিএনপি নেতাকে প্রধান অতিথি না করায় জেমসের কনসার্ট বন্ধ
হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন হিরো আলম
বলিউড বাদশাহ হলেন বিশ্বের সবচেয়ে ধনী তারকা
হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন হিরো আলম
যে কারণে জেমসের কনসার্ট হলো স্থগিত
সৃজিতের সঙ্গে বিচ্ছেদ প্রসঙ্গে যা বললেন মিথিলা
হিরো আলমের সর্বশেষ অবস্থা নিয়ে যা জানা গেল
হিরো আলমের অবস্থা ‘আশঙ্কাজনক’
সিনেমা থেকে যেভাবে রাজনীতিতে উত্থান থালাপতির
কনটেন্ট ক্রিয়েটর হিরো আলমের ওপর হামলা
সালমানের বিরুদ্ধে মুখ খোলা নিয়ে বিবেকের আফসোস
জুবিন গর্গের প্রয়াণে আদানি পরিবারের সমবেদনা
শাকিবের পরিবারের সঙ্গে অপু, কী বলছেন ভক্তরা
বিসিবির নির্বাচনে দাঁড়াচ্ছেন সংগীতশিল্পী আসিফ
বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন শ্রদ্ধা কাপুর
আইনি জটিলতায় বাবা হতে পারছেন না সালমান খান
জাহিনের কথায় সবুজের কন্ঠে 'পিরিতের বেদনায়'
জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেতা শাহরুখ খান
এবার সুখবর দিলেন পরিণীতি চোপড়া