নিজস্ব প্রতিবেদন ১৯ সেপ্টেম্বার ২০২৫ ০৬:২২ পি.এম
ছবি: সংগৃহীত
চলমান এশিয়া কাপের গ্রুপপর্ব শেষ হচ্ছে আজ (শুক্রবার)। এরপর কোনো বিরতি ছাড়াই আগামীকাল (শনিবার) থেকে শুরু হবে শেষ চারের লড়াই। ইতোমধ্যে সুপার ফোরে খেলা নিশ্চিত করেছে চার দল। তবে ‘বি’ গ্রুপ থেকে কোন দুটি দল পরের রাউন্ডে যাবে তা নিশ্চিত হতে অপেক্ষা করতে হয়েছে শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচ পর্যন্ত। সেখানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় আফগানিস্তান।
এর ফলে ‘বি’ গ্রুপ থেকে শ্রীলঙ্কা ও বাংলাদেশ জায়গা করে নেয় সুপার ফোরে। অন্যদিকে, ‘এ’ গ্রুপে তেমন লড়াই হয়নি। ভারতের সঙ্গে পাকিস্তানও জায়গা পায় শেষ চারে। যদিও পাকিস্তানকে কিছুটা ঘাম ঝরাতে হয় তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে।
সুপার ফোরে একের পর এক ভারত ও পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। এ নিয়ে সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের পেস বোলিং কোচ শন টেইট বলেন, “পরিস্থিতি যেমন আছে সেটাই মেনে নিতে হবে। সূচি এমনই। আমরা অনুশীলন করব এবং পরদিনই খেলব। আধুনিক ক্রিকেটে রিকভারি, ডাটা, স্ট্রেন্থ ও কন্ডিশনিং কোচ সবই আমাদের আছে। আমরা সেরাটা দেওয়ার চেষ্টা করব। ব্যক্তিগতভাবে এসব নিয়ে আমি খুব একটা ভাবি না। এটাই আন্তর্জাতিক ক্রিকেট, এটাই সূচি। আমরা সামনে এগিয়ে যাব এবং আশা করি ভালো ক্রিকেট খেলব।”
হংকং ও আফগানিস্তানের বিপক্ষে জিতলেও শ্রীলঙ্কার বিপক্ষে ভালো খেলতে পারেনি বাংলাদেশ। তবে পেস বোলিং কোচ টেইট চান, অতীত ভুলে নতুন ম্যাচে মনোযোগ দিতে। তার ভাষায়,
“এটা নতুন একটা দিন। এই ধরনের টুর্নামেন্টের সৌন্দর্য্য হলো দ্রুতই ম্যাচ খেলা হয়। এতে আগের ভুলগুলো ভুলে যাওয়ার সুযোগ মেলে। যতটা সম্ভব পরের ম্যাচে মনোযোগ রাখাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।”
১৬ রানে হেরে সিরিজ শুরু বাংলাদেশের
হংকংয়ের সঙ্গে ড্র, শেষ এশিয়ান কাপের আশা
ব্যাটিং ব্যর্থতায় বড় পরাজয় বাংলাদেশের
শেষ মুহূর্তের গোলেই হার, স্বপ্নভঙ্গ বাংলাদেশের
ইংল্যান্ডের বিপক্ষে লড়াই করেও হার বাংলাদেশ নারী দলের
বিসিবি নির্বাচন বয়কটের হুমকি ক্লাব সংগঠকদের
দারুণ ফর্মে আলভারেজ, তিন ম্যাচে ছয় গোল
আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ
আইএল টি-টোয়েন্টির নিলামে দল পেলেন না অশ্বিন
বিসিবি নির্বাচন থেকে তামিম ইকবালের সরে দাঁড়ানোর কারণ কী?
বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক আসিফ আকবর
হাসপাতাল ছেড়েছেন মাইনর স্ট্রোকে আক্রান্ত বাংলাদেশ নারী দলের কোচ
যে সুখবর পেলেন বাংলাদেশের ক্রিকেট দল
বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক হতে যাচ্ছেন আসিফ আকবর
বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম
ক্রিকেটে বিনিয়োগ করতে যাচ্ছে সৌদি আরব, সংযুক্ত থাকবে ফ্যাঞ্চাইজি লিগ
নির্বাচন নিয়ে প্রবল চাপে তামিম
বিশ্বকাপ শুরু আজ, বাংলাদেশের খেলা কবে
এশিয়া কাপের ফাইনাল হয়ে উঠল রাজনৈতিক বার্তার মঞ্চ
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ক্রিস ওকস
৭ গোলের রোমাঞ্চে রিয়ালকে হারাল অ্যাতলেতিকো
শেষ মুহূর্তে লিভারপুলকে স্তব্ধ করল প্যালেস
বিসিবি নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ
সুপার ওভারের নাটকীয়তায় শ্রীলঙ্কাকে হারালো ভারত
সমঝোতা নিয়ে বৈঠক চলছে তামিমের বাসায়
শুধু ইগো বা জেতার জন্য নোংরামি কইরেন না: তামিম
পাকিস্তানকে হারাতে ব্যর্থ বাংলাদেশ, এশিয়া কাপের ফাইনালে পাকিস্তান
পাকিস্তানের বিপক্ষে কেমন হবে বাংলাদেশের একাদশ?
বিসিবি নির্বাচন, তামিমের বিরুদ্ধে ভুয়া আপত্তি
টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেটের রেকর্ড মুস্তাফিজের