বুধবার ১০ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
খেলা

সুপার ফোরেও ভারতের কাছে পাকিস্তানের হার

ঢাকার বার্তা ডেস্ক ২১ সেপ্টেম্বার ২০২৫ ০৭:২৩ পি.এম

সংগৃহীত সংগৃহীত

গ্রুপ পর্বে ভারতের কাছে পুরোপুরি বিধ্বস্ত হয়েছিল পাকিস্তান। সুপার ফোরে এসে কিছুটা লড়াইয়ের ইঙ্গিত মিললেও শেষ পর্যন্ত বিধ্বস্তই হতে হলো পাকিস্তানকে। ১৭২ রানের লক্ষ্য ছুঁড়ে দিলেও ভারতীয় ব্যাটারদের সামনে পাকিস্তানি বোলিং ছিল একেবারে যাচ্ছেতাই। যার ফলে ৭ বল ও ৬ উইকেট হাতে রেখেই চলতি এশিয়া কাপে দ্বিতীয়বার পাকিস্তানকে হারালো ভারত।

১৭২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দুই ওপেনার শুভমান গিল এবং অভিষেক শর্মাই খেলা শেষ করে দেন বলতে গেলে। ১০৫ রানের অনবদ্য একটি জুটি গড়েন এ দু‘জন মিলে। শেষ পর্যন্ত হারিস রউফ (২টি), আবরার আহমেদ আর ফাহিম আশরাফরা ৪টি উইকেটের পতন ঘটালেও ভারতের জয়ের পথে প্রতিবন্ধকতা তৈরি করতে পারেনি।

বল হাতে ভারতীয়দের সামনে মোটেও লড়াই করতে পারেনি পাকিস্তান। অনেকেই ভেবেছিল, ১৭২ রানের চ্যালেঞ্জিং স্কোর তাড়া করতে গিয়ে হয়তো বেগ পেতে হবে ভারতকে। বোলাররা যদি একটু নিয়ন্ত্রিত বোলিং করতে পারে, তাহলে জিততেও পারে পাকিস্তান। তা না পারলেও ম্যাচ হবে খুবই প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

কিন্তু পাকিস্তানি বোলাররা যে এমন নখ-দন্তহীন, তা কেউ চিন্তাও করতে পারেনি। ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনুস, শোয়েব আখতারদের ধারের ছিটেফোটাও নেই বর্তমান বোলিং লাইনআপে। শাহিন আফ্রিদি বেধড়ক পিটুনি খান। ব্রেক থ্রু এনে দিতে পারেন না। হারিস রউফ একটু সমীহ আদায় করলেও তা যথেষ্ট নয়।

এমন বোলিংকে পেয়েই সমানে উইকেটের চারপাশে খেলেছেন শুভমান গিল আর অভিষেক শর্মা। ২৮ বলে ৪৭ রান করে শুভমান আউট হলেও অভিষেক করেন ৭৪ রান। ৩৯ বলে খেলা এই ইনিংসটি সাজানো ছিল ৬ বাউন্ডারি আর ৫ ছক্কায়। সূর্যকুমার যাদব এসেই আউট হয়ে যান। ৩ বল মোকাবেলা করে হারিস রউফের বলে আবরার আহমেদের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।

এরপর তিলক ভার্মা আর সাঞ্জু স্যামসন মিলে অনেকটা এগিয়ে দেন ভারতীয় দলকে। সাঞ্জু ১৩ রান করে আউট হলেও তিলক ভার্মা ১৯ বলে ৩০ রানে অপরাজিত থাকেন। হার্দিক পান্ডিয়া ৭ রানে অপরাজিত থাকেন।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে পাকিস্তান সংগ্রহ করে ৫ উইকেট হারিয়ে ১৭১ রান। ৫৮ রান করেন সাহিবজাদা ফারহান। ২১ রান করে আউট হন দু‘জন, সাইম আইয়ুব ও মোহাম্মদ নওয়াজ। ২০ রানে অপরাজিত থাকেন ফাহিম আশরাফ।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

১৬ রানে হেরে সিরিজ শুরু বাংলাদেশের

news image

হংকংয়ের সঙ্গে ড্র, শেষ এশিয়ান কাপের আশা

news image

ব্যাটিং ব্যর্থতায় বড় পরাজয় বাংলাদেশের

news image

শেষ মুহূর্তের গোলেই হার, স্বপ্নভঙ্গ বাংলাদেশের

news image

ইংল্যান্ডের বিপক্ষে লড়াই করেও হার বাংলাদেশ নারী দলের

news image

বিসিবি নির্বাচন বয়কটের হুমকি ক্লাব সংগঠকদের

news image

দারুণ ফর্মে আলভারেজ, তিন ম্যাচে ছয় গোল

news image

আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

news image

আইএল টি-টোয়েন্টির নিলামে দল পেলেন না অশ্বিন

news image

বিসিবি নির্বাচন থেকে তামিম ইকবালের সরে দাঁড়ানোর কারণ কী?

news image

বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক আসিফ আকবর

news image

হাসপাতাল ছেড়েছেন মাইনর স্ট্রোকে আক্রান্ত বাংলাদেশ নারী দলের কোচ

news image

যে সুখবর পেলেন বাংলাদেশের ক্রিকেট দল

news image

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক হতে যাচ্ছেন আসিফ আকবর

news image

বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম

news image

ক্রিকেটে বিনিয়োগ করতে যাচ্ছে সৌদি আরব, সংযুক্ত থাকবে ফ্যাঞ্চাইজি লিগ

news image

নির্বাচন নিয়ে প্রবল চাপে তামিম

news image

বিশ্বকাপ শুরু আজ, বাংলাদেশের খেলা কবে

news image

এশিয়া কাপের ফাইনাল হয়ে উঠল রাজনৈতিক বার্তার মঞ্চ

news image

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ক্রিস ওকস

news image

৭ গোলের রোমাঞ্চে রিয়ালকে হারাল অ্যাতলেতিকো

news image

শেষ মুহূর্তে লিভারপুলকে স্তব্ধ করল প্যালেস

news image

বিসিবি নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

news image

সুপার ওভারের নাটকীয়তায় শ্রীলঙ্কাকে হারালো ভারত

news image

সমঝোতা নিয়ে বৈঠক চলছে তামিমের বাসায়

news image

শুধু ইগো বা জেতার জন্য নোংরামি কইরেন না: তামিম

news image

পাকিস্তানকে হারাতে ব্যর্থ বাংলাদেশ, এশিয়া কাপের ফাইনালে পাকিস্তান

news image

পাকিস্তানের বিপক্ষে কেমন হবে বাংলাদেশের একাদশ?

news image

বিসিবি নির্বাচন, তামিমের বিরুদ্ধে ভুয়া আপত্তি

news image

টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেটের রেকর্ড মুস্তাফিজের