নিজস্ব প্রতিবেদন ২২ সেপ্টেম্বার ২০২৫ ০৭:১৯ পি.এম
ছবি: সংগৃহীত
সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ শক্তিশালী জয় তুলে নিয়েছে শ্রীলঙ্কার বিপক্ষে। এ জয়ে ফাইনালের পথে এক ধাপ এগিয়ে গেল সাকিবরা। বিপরীতে লঙ্কানদের ফাইনাল স্বপ্ন এখন কঠিন সমীকরণের মধ্যে। তবে সেই স্বপ্ন বাঁচিয়ে রাখতে আগামীকাল পাকিস্তানের মুখোমুখি হবে তারা। ম্যাচের আগের সংবাদ সম্মেলনেও বাংলাদেশ প্রসঙ্গ টেনে আনলেন শ্রীলঙ্কান অধিনায়ক চারিথ আসালাঙ্কা।
বাংলাদেশের বিপক্ষে বাজেভাবে হারের পর এবার ঘুরে দাঁড়ানোর লক্ষ্য লঙ্কানদের। আসালাঙ্কা বলেন, “হ্যাঁ, আমরা সবাই জানি এই ম্যাচটা আমাদের জন্য জিততেই হবে। সুপার ফোরে টিকে থাকার জন্য এটা খুব গুরুত্বপূর্ণ। গত ম্যাচে বাংলাদেশ আমাদের খারাপভাবে হারিয়েছে। তবে সেটি ভুলে সামনে এগোতে হবে। যদি পরের দুটি ম্যাচে জয় পাই, তাহলে ফাইনালে ওঠা আমাদের জন্য কঠিন হবে না।”
বাংলাদেশের বিপক্ষে দুবাইয়ে খেললেও এবার আবুধাবিতে মাঠে নামছে শ্রীলঙ্কা। ভিন্ন কন্ডিশন নিয়েও কথা বলেন আসালাঙ্কা। তার ভাষায়, “আবুধাবির উইকেট দুবাইয়ের তুলনায় খানিকটা শুষ্ক। এখানে স্পিনের চেয়ে ব্যাটসম্যান আর পেসারদের জন্য বেশি সুবিধা থাকে। আমি আশা করছি বোলাররা বাড়তি বাউন্স পাবে। এতে পেসারদের জন্য ভালো সুযোগ তৈরি হতে পারে।”
তিনি আরও যোগ করেন, “বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচে আমাদের পেসাররা মাত্র দুই ওভারে ২ উইকেট নিয়েছিল, যদিও সেটি বিরল ঘটনা। এবার যদি উইকেট ভালো হয়, তাহলে আবারও তেমন কিছু সম্ভব। তবে এখনো উইকেট দেখা হয়নি, কারণ আমরা আজ রাতে পিচ রিপোর্ট পাব। স্বাভাবিকভাবে দুবাইয়ের চেয়ে আবুধাবির কন্ডিশন ভালো হওয়ার কথা।”
১৬ রানে হেরে সিরিজ শুরু বাংলাদেশের
হংকংয়ের সঙ্গে ড্র, শেষ এশিয়ান কাপের আশা
ব্যাটিং ব্যর্থতায় বড় পরাজয় বাংলাদেশের
শেষ মুহূর্তের গোলেই হার, স্বপ্নভঙ্গ বাংলাদেশের
ইংল্যান্ডের বিপক্ষে লড়াই করেও হার বাংলাদেশ নারী দলের
বিসিবি নির্বাচন বয়কটের হুমকি ক্লাব সংগঠকদের
দারুণ ফর্মে আলভারেজ, তিন ম্যাচে ছয় গোল
আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ
আইএল টি-টোয়েন্টির নিলামে দল পেলেন না অশ্বিন
বিসিবি নির্বাচন থেকে তামিম ইকবালের সরে দাঁড়ানোর কারণ কী?
বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক আসিফ আকবর
হাসপাতাল ছেড়েছেন মাইনর স্ট্রোকে আক্রান্ত বাংলাদেশ নারী দলের কোচ
যে সুখবর পেলেন বাংলাদেশের ক্রিকেট দল
বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক হতে যাচ্ছেন আসিফ আকবর
বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম
ক্রিকেটে বিনিয়োগ করতে যাচ্ছে সৌদি আরব, সংযুক্ত থাকবে ফ্যাঞ্চাইজি লিগ
নির্বাচন নিয়ে প্রবল চাপে তামিম
বিশ্বকাপ শুরু আজ, বাংলাদেশের খেলা কবে
এশিয়া কাপের ফাইনাল হয়ে উঠল রাজনৈতিক বার্তার মঞ্চ
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ক্রিস ওকস
৭ গোলের রোমাঞ্চে রিয়ালকে হারাল অ্যাতলেতিকো
শেষ মুহূর্তে লিভারপুলকে স্তব্ধ করল প্যালেস
বিসিবি নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ
সুপার ওভারের নাটকীয়তায় শ্রীলঙ্কাকে হারালো ভারত
সমঝোতা নিয়ে বৈঠক চলছে তামিমের বাসায়
শুধু ইগো বা জেতার জন্য নোংরামি কইরেন না: তামিম
পাকিস্তানকে হারাতে ব্যর্থ বাংলাদেশ, এশিয়া কাপের ফাইনালে পাকিস্তান
পাকিস্তানের বিপক্ষে কেমন হবে বাংলাদেশের একাদশ?
বিসিবি নির্বাচন, তামিমের বিরুদ্ধে ভুয়া আপত্তি
টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেটের রেকর্ড মুস্তাফিজের