বুধবার ২১ জানু ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
বিনোদন

বলিউড বাদশাহ হলেন বিশ্বের সবচেয়ে ধনী তারকা

নিজস্ব প্রতিবেদন ০১ অক্টোবার ২০২৫ ০৯:৫২ পি.এম

ছবি: সংগৃহীত ছবি: সংগৃহীত

দীর্ঘ ৩৩ বছর কর্মজীবনের পর অবশেষে বিশ্বের সবচেয়ে ধনী তারকা হিসেবে জায়গা করে নিয়েছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। অভিনয় ক্যারিয়ারে যশ-খ্যাতি যেমন পেয়েছেন, তেমনি আয় করেছেন মোটা অঙ্কের অর্থ। এবার বিশ্বের সবচেয়ে ধনী অভিনয়শিল্পীদের তালিকায় উঠে এসেছে এই তারকার নাম। ওয়ার্ল্ড অব স্ট্যাটিস্টিক্স এই তালিকা প্রকাশ করেছে।

হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট ২০২৫ অনুযায়ী, তার সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ১২,৪৯০ কোটি রুপিতে। এই অর্জনের মাধ্যমে তিনি ভারতের সবচেয়ে ধনী তারকা হওয়ার পাশাপাশি আন্তর্জাতিক স্টারদের থেকেও এগিয়ে গেছেন।

৫৯ বছর বয়সী শাহরুখ খান এখন প্রায় ১.৪ বিলিয়ন মার্কিন ডলারের মালিক। এর ফলে তিনি টেলর সুইফট (১.৩ বিলিয়ন মার্কিন ডলার), আর্নল্ড শোয়ার্জনেগার (১.২ বিলিয়ন মার্কিন ডলার), জেরি সাইনফিল্ড (১.২ বিলিয়ন মার্কিন ডলার) এবং সেলিনা গোমেজ (৭২০ মিলিয়ন মার্কিন ডলার) সহ বিশ্বের অন্যান্য বড় তারকাদের পেছনে ফেলে দিয়েছেন।

শাহরুখ খান দীর্ঘদিন ধরে ভারতের সবচেয়ে ধনী অভিনেতা হলেও নতুন তালিকায় তার ব্যবধান দিন দিন আরও বাড়ছে। দ্বিতীয় স্থানে রয়েছেন তার ব্যবসায়িক অংশীদার জুহি চাওলা ও তার পরিবার, যাদের সম্পদ ৭,৭৯০ কোটি রুপি। তৃতীয় স্থানে অবস্থান করছেন হৃত্বিক রোশন, যার সম্পদের পরিমাণ প্রায় ২,১৬০ কোটি রুপি।

শাহরুখের সম্পদ বৃদ্ধির পেছনে রয়েছে তার রেড চিলিজ প্রোডাকশন হাউস, ভিএফএক্স স্টুডিও, বিভিন্ন আন্তর্জাতিক ক্রিকেট টিমে অংশীদারিত্ব এবং মধ্যপ্রাচ্যে বিভিন্ন সম্পত্তি বিনিয়োগ। তবে প্রধান আয়ের উৎস এখনও চলচ্চিত্রেই অব্যাহত রয়েছে।

এছাড়াও শাহরুখ খান নামি ১৪টি পণ্য প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছেন। এ তালিকায় রয়েছে, আইসিআইসি, লাক্স, হুন্দাই প্রভৃতি। 

এক প্রতিবেদন থেকে জানা যায়, শাহরুখ খানের গড়ে বার্ষিক আয় প্রায় ৩১৩ কোটি রুপি। ফোর্বসের জরিপে বিশ্বের সবচেয়ে ধনী অভিনয়শিল্পীদের তালিকায় তিনবার জায়গা পেয়েছেন তিনি।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

‘৩০ বছর পালাইনি, এখন কেন পালাব?’—আসামি ডন

news image

অপমান থেকে বাঁচতে হিন্দি শিখেছিলেন এ আর রহমান

news image

‘মসজিদে গিয়ে বিয়ে করলেন আর হাফপ্যান্ট পরে ছবি দিলেন’

news image

প্রবাসে বেড়েছে ব্যান্ডের ব্যস্ততা

news image

দেশবাসীকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান ইলিয়াসের ছেলের

news image

সঙ্গীত ছেড়ে দেওয়ার কারণ জানালেন তাহসান

news image

রিয়া মনির জন্য ম্যাক্স অভি আমাকে হত্যার হুমকি দিয়েছে: হিরো আলম

news image

ক্যান্সার আক্রান্ত নাট্যকারের চিকিৎসা সহায়তায় শিল্পকলায় 'সী-মোরগ' নাটকের বিশেষ মঞ্চয়ন

news image

বাগদান সারলেন বিজয়-রাশমিকা

news image

আরও ৯৮টি বাচ্চার মা হতে চাই: পরীমনি

news image

ডিপফেক ভিডিওর বিরুদ্ধে অভিষেক-ঐশ্বরিয়ার মামলা

news image

বিএনপি নেতাকে প্রধান অতিথি না করায় জেমসের কনসার্ট বন্ধ

news image

হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন হিরো আলম

news image

বলিউড বাদশাহ হলেন বিশ্বের সবচেয়ে ধনী তারকা

news image

হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন হিরো আলম

news image

যে কারণে জেমসের কনসার্ট হলো স্থগিত

news image

সৃজিতের সঙ্গে বিচ্ছেদ প্রসঙ্গে যা বললেন মিথিলা

news image

হিরো আলমের সর্বশেষ অবস্থা নিয়ে যা জানা গেল

news image

হিরো আলমের অবস্থা ‘আশঙ্কাজনক’

news image

সিনেমা থেকে যেভাবে রাজনীতিতে উত্থান থালাপতির

news image

কনটেন্ট ক্রিয়েটর হিরো আলমের ওপর হামলা

news image

সালমানের বিরুদ্ধে মুখ খোলা নিয়ে বিবেকের আফসোস

news image

জুবিন গর্গের প্রয়াণে আদানি পরিবারের সমবেদনা

news image

শাকিবের পরিবারের সঙ্গে অপু, কী বলছেন ভক্তরা

news image

বিসিবির নির্বাচনে দাঁড়াচ্ছেন সংগীতশিল্পী আসিফ

news image

বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন শ্রদ্ধা কাপুর

news image

আইনি জটিলতায় বাবা হতে পারছেন না সালমান খান

news image

জাহিনের কথায় সবুজের কন্ঠে 'পিরিতের বেদনায়'

news image

জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেতা শাহরুখ খান

news image

এবার সুখবর দিলেন পরিণীতি চোপড়া