নিজস্ব প্রতিবেদন ১৪ মার্চ ২০২৫ ০১:০৬ পি.এম
ছবি: সংগৃহীত
‘পাঠান’, ‘জওয়ান’, ‘ডাঙ্কি’-র সাফল্যের পর দর্শকরা অপেক্ষায় আছেন বলিউড কিং শাহরুখ খানের নতুন সিনেমার জন্য। আবারও কবে পর্দায় নতুন ধামাকা নিয়ে আসবেন কিং খান তা নিয়ে ভক্ত-অনুরাগীদের মাঝে চলছে ব্যাপক আলোচনা।
ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদেন বলা হয়, এবার সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় শাহরুখ অভিনীত ‘কিং’ দেখার জন্য অপেক্ষায় রয়েছেন দর্শকরা। ছবিতে সুহানা খান, অভিষেক বচ্চন এবং অভয় বর্মাকে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে। ২০২৫ সালের মে-জুন মাসে শুরু হবে শুটিং।
প্রতিবেদন অনুসারে, অভিষেক ‘কিং’ সিনেমায় নিজের চেহারায় বড় পরিবর্তন আনতে প্রস্তুত। যেখানে সিদ্ধার্থ আনন্দ তাকে সম্পূর্ণ নতুন অবতারে পর্দায় ফিরিয়ে আনবেন। অভিষেক ইতোমধ্যেই প্রশিক্ষণ শুরু করেছেন।
অ্যাকশন থ্রিলারে শাহরুখের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন তিনি। ডায়েট থেকে অভিনয় চর্চা, বেশ কিছু বিষয় এখন থেকেই মেনে চলছেন অভিষেক বলে খবর।
অভিষেক তার চেহারার এই রূপান্তরের মধ্য দিয়ে দর্শকদের মুগ্ধ করতে ভীষণ ভাবে আগ্রহী। এটি শাহরুখ খানের সঙ্গে তার প্রথম নেগেটিভ চরিত্রে অভিনয়। ‘কিং’ সিনেমায় তার চেহারা দেখে অবাক হবে দর্শকও। দু’জন স্ট্রং অভিনেতার মুখোমুখি হওয়া দর্শকের জন্যও উপহার বলা চলে।
মে ও জুনের দিকে মুম্বাইয়ে ‘কিং’-এর শুটিং শুরু হবে। এরপর ইউরোপেও হবে শুটিং। শাহরুখ খান, সুহানা খান এবং অভিষেক বচ্চনের পাশাপাশি ছবিটিতে একজন বড়মাপের অভিনেত্রীও থাকবেন। নির্মাতারা শাহরুখের বিপরীতে ১৫-২০ দিনের প্রধান নারী চরিত্রের জন্য দীপিকা পাড়ুকোন বা করিনা কাপুরকে দেখা যেতে পারে।
‘৩০ বছর পালাইনি, এখন কেন পালাব?’—আসামি ডন
অপমান থেকে বাঁচতে হিন্দি শিখেছিলেন এ আর রহমান
‘মসজিদে গিয়ে বিয়ে করলেন আর হাফপ্যান্ট পরে ছবি দিলেন’
প্রবাসে বেড়েছে ব্যান্ডের ব্যস্ততা
দেশবাসীকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান ইলিয়াসের ছেলের
সঙ্গীত ছেড়ে দেওয়ার কারণ জানালেন তাহসান
রিয়া মনির জন্য ম্যাক্স অভি আমাকে হত্যার হুমকি দিয়েছে: হিরো আলম
ক্যান্সার আক্রান্ত নাট্যকারের চিকিৎসা সহায়তায় শিল্পকলায় 'সী-মোরগ' নাটকের বিশেষ মঞ্চয়ন
বাগদান সারলেন বিজয়-রাশমিকা
আরও ৯৮টি বাচ্চার মা হতে চাই: পরীমনি
ডিপফেক ভিডিওর বিরুদ্ধে অভিষেক-ঐশ্বরিয়ার মামলা
বিএনপি নেতাকে প্রধান অতিথি না করায় জেমসের কনসার্ট বন্ধ
হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন হিরো আলম
বলিউড বাদশাহ হলেন বিশ্বের সবচেয়ে ধনী তারকা
হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন হিরো আলম
যে কারণে জেমসের কনসার্ট হলো স্থগিত
সৃজিতের সঙ্গে বিচ্ছেদ প্রসঙ্গে যা বললেন মিথিলা
হিরো আলমের সর্বশেষ অবস্থা নিয়ে যা জানা গেল
হিরো আলমের অবস্থা ‘আশঙ্কাজনক’
সিনেমা থেকে যেভাবে রাজনীতিতে উত্থান থালাপতির
কনটেন্ট ক্রিয়েটর হিরো আলমের ওপর হামলা
সালমানের বিরুদ্ধে মুখ খোলা নিয়ে বিবেকের আফসোস
জুবিন গর্গের প্রয়াণে আদানি পরিবারের সমবেদনা
শাকিবের পরিবারের সঙ্গে অপু, কী বলছেন ভক্তরা
বিসিবির নির্বাচনে দাঁড়াচ্ছেন সংগীতশিল্পী আসিফ
বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন শ্রদ্ধা কাপুর
আইনি জটিলতায় বাবা হতে পারছেন না সালমান খান
জাহিনের কথায় সবুজের কন্ঠে 'পিরিতের বেদনায়'
জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেতা শাহরুখ খান
এবার সুখবর দিলেন পরিণীতি চোপড়া