নিজস্ব প্রতিবেদন ০২ ডিসেম্বার ২০২৪ ০৩:১৯ এ.এম
ছবি: সংগৃহীত
বলিউডের নতুন সেনসেশন তৃপ্তি দিমরি। ব্লকবাস্টার সিনেমা অ্যানিম্যালে রণবীরের সঙ্গে বেশকিছু খোলামেলা দৃশ্যে অভিনয় করেছিলেন। যা নিয়ে কম জলঘোলা হয়নি। তারপর থেকেই চর্চায় নায়িকা।
রোববার (১ ডিসেম্বর) মুম্বাইয়ে প্রেমিক স্যাম মার্চেন্টের সঙ্গে একফ্রেমে বন্দি হয়েছেন তৃপ্তি। যদিও পাপারাৎজিদের ক্যামেরা দেখেই মুখ লুকিয়েছেন তিনি। তাই বলে নিজেকে আড়াল করতে পারেননি। প্রেমিকের সঙ্গে তৃপ্তির একাধিক ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
নায়িকাদের ব্যক্তিগত জীবনে উঁকিঝুঁকি নতুন নয়। ‘ভুলভুলাইয়া ৩’র মতো ব্লকবাস্টার সিনেমা এখন তৃপ্তির ঝুলিতে। সারাক্ষণ তার পেছনে ক্যামেরা নিয়ে ধাওয়া করে পাপারাৎজিরা।
রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের রাস্তায় তৃপ্তিকে চর্চিত প্রেমিক স্যাম মার্চেন্টের বাইকের পেছনে ধরে ফেললেন ফটোগ্রাফাররা। ক্যামেরা দেখেই মুখ ঘুরিয়ে নেন নায়িকা। এসময় তৃপ্তির পরনে ছিল সাদা টপ ও নীল প্যান্ট। কালো মাস্কে মুখ ঢেকে রেখেছিলেন অভিনেত্রী। তাতেও মিলল না রেহাই।
এই প্রথমবার তৃপ্তিকে তার চর্চিত প্রেমিকের সাথে দেখা গেছে তেমনটা নয়। চলতি বছরের আগস্টে পালি ভবনে স্যামের সঙ্গে ডিনার ডেটে দেখা গিয়েছিল অভিনেত্রীকে।
এর আগে তৃপ্তির 'ব্যাড নিউজ' ছবিটির রিভিউ করেছিলেন স্যাম। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে তৃপ্তি ও ভিকি কৌশলের 'তৌবা তৌবা' গানের একটি ক্লিপ পোস্ট করে স্যাম লিখেছিলেন, ‘দারুণ পারফরম্যান্স’।
শোনা যায়, আনুশকা শর্মার ভাই অভিনেতা কর্ণেশ শর্মার সঙ্গে বিচ্ছেদের পর থেকেই স্যামের সঙ্গে সম্পর্কে জড়ান তৃপ্তি। ২০২২ সালের ডিসেম্বরে প্রকাশ্যে আসে তৃপ্তি ও কর্ণেশের বিচ্ছেদের কথা। পেশায় ব্যবসায়ী অভিনেত্রীর বর্তমান প্রেমিক।
তৃপ্তিকে সর্বশেষ কার্তিক আরিয়ানের বিপরীতে ভুল ভুলাইয়া ৩-তে দেখা গেছে। আগামিতে সিদ্ধান্ত চতুর্বেদীর বিপরীতে ধর্মা প্রোডাকশনের ধড়ক ২-তে দেখা যাবে অভিনেত্রীকে।
‘৩০ বছর পালাইনি, এখন কেন পালাব?’—আসামি ডন
অপমান থেকে বাঁচতে হিন্দি শিখেছিলেন এ আর রহমান
‘মসজিদে গিয়ে বিয়ে করলেন আর হাফপ্যান্ট পরে ছবি দিলেন’
প্রবাসে বেড়েছে ব্যান্ডের ব্যস্ততা
দেশবাসীকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান ইলিয়াসের ছেলের
সঙ্গীত ছেড়ে দেওয়ার কারণ জানালেন তাহসান
রিয়া মনির জন্য ম্যাক্স অভি আমাকে হত্যার হুমকি দিয়েছে: হিরো আলম
ক্যান্সার আক্রান্ত নাট্যকারের চিকিৎসা সহায়তায় শিল্পকলায় 'সী-মোরগ' নাটকের বিশেষ মঞ্চয়ন
বাগদান সারলেন বিজয়-রাশমিকা
আরও ৯৮টি বাচ্চার মা হতে চাই: পরীমনি
ডিপফেক ভিডিওর বিরুদ্ধে অভিষেক-ঐশ্বরিয়ার মামলা
বিএনপি নেতাকে প্রধান অতিথি না করায় জেমসের কনসার্ট বন্ধ
হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন হিরো আলম
বলিউড বাদশাহ হলেন বিশ্বের সবচেয়ে ধনী তারকা
হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন হিরো আলম
যে কারণে জেমসের কনসার্ট হলো স্থগিত
সৃজিতের সঙ্গে বিচ্ছেদ প্রসঙ্গে যা বললেন মিথিলা
হিরো আলমের সর্বশেষ অবস্থা নিয়ে যা জানা গেল
হিরো আলমের অবস্থা ‘আশঙ্কাজনক’
সিনেমা থেকে যেভাবে রাজনীতিতে উত্থান থালাপতির
কনটেন্ট ক্রিয়েটর হিরো আলমের ওপর হামলা
সালমানের বিরুদ্ধে মুখ খোলা নিয়ে বিবেকের আফসোস
জুবিন গর্গের প্রয়াণে আদানি পরিবারের সমবেদনা
শাকিবের পরিবারের সঙ্গে অপু, কী বলছেন ভক্তরা
বিসিবির নির্বাচনে দাঁড়াচ্ছেন সংগীতশিল্পী আসিফ
বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন শ্রদ্ধা কাপুর
আইনি জটিলতায় বাবা হতে পারছেন না সালমান খান
জাহিনের কথায় সবুজের কন্ঠে 'পিরিতের বেদনায়'
জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেতা শাহরুখ খান
এবার সুখবর দিলেন পরিণীতি চোপড়া