নিজস্ব প্রতিবেদন ১৫ এপ্রিল ২০২৫ ০৩:০৯ এ.এম
ছবি: সংগৃহীত
সবশেষ ২০২২ সালের ২৪ ডিসেম্বর ১১৬তম পর্ব প্রচারের মধ্য দিয়ে শেষ হয় ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৪। বিগত কয়েকবছরে দর্শকমহলে ভিন্নরকম এক ছাপ ফেলে যায় নির্মাতা কাজল আরেফিন অমির ‘ব্যাচেলর পয়েন্ট’ সিরিয়ালটি।
২০১৭ সালে শুরু হওয়া এই ধারাবাহিক একে একে ৪টি সিজন নিয়ে আসে। প্রতিটি সিজনেই দর্শকমহলে দারুণ সাড়া ফেলে একদল ব্যাচেলর দিয়ে তৈরি এই ধারাবাহিকের গল্প।
প্রচারের পর থেকে সিরিয়ালটির নিয়মিত দর্শকরা আনন্দ-দুঃখ আর আবেগে ভেসেছেন। নাটকের পাশা, হাবু, শুভ, কাবিলা, রিয়া, নাবিলা, সিরিন, শিমুল, বোরহান, জাকির, অন্তরা চরিত্রগুলো তাদের মনে দাগ কেটেছে।
তাই সকলেই ব্যাচেলর পয়েন্টের সিজন ৫ দেখার আগ্রহ জানিয়েছেন। বিগত দুই বছরেও একাধিকবার নির্মাতা কাজল আরেফিন অমিকেও এই ধারাবাহিকটি নিয়ে নানা প্রশ্নের মুখে পড়তে হয়েছে।
আলোচিত ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’–এর চারটি সিজন শেষ হয়েছে। ২০২২ সালের শেষ দিকে এই ধারাবাহিকের ৪ নম্বর সিজনের শেষ পর্ব প্রচারিত হয়। দুই বছর পর নতুন সিজনের আভাস দিলেন পরিচালক।
ব্যাচেলর পয়েন্টের সিজন ৫ এর বিষয়ে গণমাধ্যমকে পরিচালক জানান, তিনি দর্শকদের আর অপেক্ষা করাতে চাচ্ছেন না। খুব গিগগিরই আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে দর্শকদের সুখরব দিবেন।
উল্লেখ্য, ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকের যাত্রা শুরু ২০১৭ সালে। এতে অভিনয় করেছে মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, চাষী আলম, সাবিলা নূর, সানজানা সরকার, ফারিয়া শাহরিন, সুমন পাটোয়ারি, শরাফ আহমেদ জীবন, আবদুল্লাহ রানা, মনিরা মিঠু, পাভেল, শিমুল, পারসা ইভানা, আশুতোষ সুজন প্রমুখ।
‘৩০ বছর পালাইনি, এখন কেন পালাব?’—আসামি ডন
অপমান থেকে বাঁচতে হিন্দি শিখেছিলেন এ আর রহমান
‘মসজিদে গিয়ে বিয়ে করলেন আর হাফপ্যান্ট পরে ছবি দিলেন’
প্রবাসে বেড়েছে ব্যান্ডের ব্যস্ততা
দেশবাসীকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান ইলিয়াসের ছেলের
সঙ্গীত ছেড়ে দেওয়ার কারণ জানালেন তাহসান
রিয়া মনির জন্য ম্যাক্স অভি আমাকে হত্যার হুমকি দিয়েছে: হিরো আলম
ক্যান্সার আক্রান্ত নাট্যকারের চিকিৎসা সহায়তায় শিল্পকলায় 'সী-মোরগ' নাটকের বিশেষ মঞ্চয়ন
বাগদান সারলেন বিজয়-রাশমিকা
আরও ৯৮টি বাচ্চার মা হতে চাই: পরীমনি
ডিপফেক ভিডিওর বিরুদ্ধে অভিষেক-ঐশ্বরিয়ার মামলা
বিএনপি নেতাকে প্রধান অতিথি না করায় জেমসের কনসার্ট বন্ধ
হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন হিরো আলম
বলিউড বাদশাহ হলেন বিশ্বের সবচেয়ে ধনী তারকা
হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন হিরো আলম
যে কারণে জেমসের কনসার্ট হলো স্থগিত
সৃজিতের সঙ্গে বিচ্ছেদ প্রসঙ্গে যা বললেন মিথিলা
হিরো আলমের সর্বশেষ অবস্থা নিয়ে যা জানা গেল
হিরো আলমের অবস্থা ‘আশঙ্কাজনক’
সিনেমা থেকে যেভাবে রাজনীতিতে উত্থান থালাপতির
কনটেন্ট ক্রিয়েটর হিরো আলমের ওপর হামলা
সালমানের বিরুদ্ধে মুখ খোলা নিয়ে বিবেকের আফসোস
জুবিন গর্গের প্রয়াণে আদানি পরিবারের সমবেদনা
শাকিবের পরিবারের সঙ্গে অপু, কী বলছেন ভক্তরা
বিসিবির নির্বাচনে দাঁড়াচ্ছেন সংগীতশিল্পী আসিফ
বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন শ্রদ্ধা কাপুর
আইনি জটিলতায় বাবা হতে পারছেন না সালমান খান
জাহিনের কথায় সবুজের কন্ঠে 'পিরিতের বেদনায়'
জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেতা শাহরুখ খান
এবার সুখবর দিলেন পরিণীতি চোপড়া