নিজস্ব প্রতিবেদন ০৬ ডিসেম্বার ২০২৪ ১০:৩১ এ.এম
ছবি: সংগৃহীত
বাংলাদেশের রাজনীতিবিদদের উত্থান-পতনের গল্প নিয়ে ২০০৭ সালে নির্মিত হয়েছিল তুমুল জনপ্রিয় টিভি সিরিজ ‘৪২০’। এর পেছনের কারিগর ছিলেন নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী। কিন্তু দেশের বিগত ১৫ বছরের রাজনৈতিক প্রেক্ষাপটে নানান ভিন্নতা দেখা গেছে নেতাদের মাঝে। সে বিষয় তুলে আনতেই দীর্ঘ এক অপেক্ষা! তাই এবার ‘৪২০’ ডাবল আপ হয়ে ফিরে আসছে ‘৮৪০’ হয়ে!
গেল বৃহস্পতিবার রাতে সামাজিক মাধ্যমে নতুন এই সিরিজটি নিয়ে সুখবর জানিয়েছেন ফারুকী নিজেই। সেখানে সিরিজটি নিয়ে একটি রিলস প্রকাশ করেছেন তিনি। জানিয়েছেন, খুব শিগগিরই প্রচারে আসছে জনপ্রিয় এই সিরিজটি।
সেই পোস্টে ফারুকী উল্লেখ করেন, ‘পলিটিক্যাল স্যাটায়ারের জন্য বাংলাদেশ সবসময় উর্বরমুখী। যে কারণে ২০০৭ এ তৈরি হয়েছিল ‘৪২০’। কিন্তু গত ১৫ বছরে রাজনৈতিক দেউলিয়াত্ব ও তামাশা সবকিছুকে ছাড়িয়ে গেছে। এবার তাই আসছে ‘৪২০’র ডাবল-আপ ‘৮৪০’।’
এরপর শুক্রবার দুপুরে সিরিজটি নিয়ে আরও একটি পোস্ট দেন ফারুকী। ‘সেখানে সিরিজটির বিহাইন্ড দ্যা সিন এর অংশ তুলে ফারুকী লেখেন, গত বছর ঠিক এই সময় আমরা শ্যুট করছিলাম ৮৪০-এর। সময়টা মনে রাখা জরুরি নানা কারণে। আজকে রাত সাতটায় ট্রেলার আসছে। সম্পূর্ণ দেশি মশলায় নির্মিত ৮৪০’র ট্রেলার! এক্সাইটেড!’
ফারুকী আরও লেখেন, ‘যেহেতু ট্রেলারের আগে শ্যুটিংয়ের ফুটেজ রিলিজ করতে পারছি না, সেই জন্য নওগাঁ-রাজশাহীতে কাটানো দিনগুলোতে শ্যুটিংয়ের ফাঁকে আমরা কি করতাম সেটার একটা ভিডিও শেয়ার করলাম।’
তবে ফারুকীর এই সিরিজটি কোথায় দেখানো হবে, কোন ফরম্যাটে দেখানো হবে, সে ব্যাপারে এখনো কিছু জানা যায়নি।
উল্লেখ্য, ১৭ বছর আগে ফারুকীর লেখা ও পরিচালনায় নির্মিত হয়েছিল টিভি সিরিজ ‘৪২০’। যা ওই সময় ব্যাপক প্রশংসিত হয়েছিল দর্শকমহলে। আর এ সিরিজে অভিনয় করেই খ্যাতি লাভ করেন অভিনেতা মোশাররফ করিমসহ কয়েকজন তারকা।
‘৩০ বছর পালাইনি, এখন কেন পালাব?’—আসামি ডন
অপমান থেকে বাঁচতে হিন্দি শিখেছিলেন এ আর রহমান
‘মসজিদে গিয়ে বিয়ে করলেন আর হাফপ্যান্ট পরে ছবি দিলেন’
প্রবাসে বেড়েছে ব্যান্ডের ব্যস্ততা
দেশবাসীকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান ইলিয়াসের ছেলের
সঙ্গীত ছেড়ে দেওয়ার কারণ জানালেন তাহসান
রিয়া মনির জন্য ম্যাক্স অভি আমাকে হত্যার হুমকি দিয়েছে: হিরো আলম
ক্যান্সার আক্রান্ত নাট্যকারের চিকিৎসা সহায়তায় শিল্পকলায় 'সী-মোরগ' নাটকের বিশেষ মঞ্চয়ন
বাগদান সারলেন বিজয়-রাশমিকা
আরও ৯৮টি বাচ্চার মা হতে চাই: পরীমনি
ডিপফেক ভিডিওর বিরুদ্ধে অভিষেক-ঐশ্বরিয়ার মামলা
বিএনপি নেতাকে প্রধান অতিথি না করায় জেমসের কনসার্ট বন্ধ
হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন হিরো আলম
বলিউড বাদশাহ হলেন বিশ্বের সবচেয়ে ধনী তারকা
হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন হিরো আলম
যে কারণে জেমসের কনসার্ট হলো স্থগিত
সৃজিতের সঙ্গে বিচ্ছেদ প্রসঙ্গে যা বললেন মিথিলা
হিরো আলমের সর্বশেষ অবস্থা নিয়ে যা জানা গেল
হিরো আলমের অবস্থা ‘আশঙ্কাজনক’
সিনেমা থেকে যেভাবে রাজনীতিতে উত্থান থালাপতির
কনটেন্ট ক্রিয়েটর হিরো আলমের ওপর হামলা
সালমানের বিরুদ্ধে মুখ খোলা নিয়ে বিবেকের আফসোস
জুবিন গর্গের প্রয়াণে আদানি পরিবারের সমবেদনা
শাকিবের পরিবারের সঙ্গে অপু, কী বলছেন ভক্তরা
বিসিবির নির্বাচনে দাঁড়াচ্ছেন সংগীতশিল্পী আসিফ
বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন শ্রদ্ধা কাপুর
আইনি জটিলতায় বাবা হতে পারছেন না সালমান খান
জাহিনের কথায় সবুজের কন্ঠে 'পিরিতের বেদনায়'
জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেতা শাহরুখ খান
এবার সুখবর দিলেন পরিণীতি চোপড়া