নিজস্ব প্রতিবেদন ২৯ ডিসেম্বার ২০২৪ ১২:৩৯ পি.এম
ছবি: সংগৃহীত
দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী ইধিকা পাল। ছোট পর্দা থেকে যাত্রা শুরু করেছিলেন এ অভিনেত্রী। নিজের অভিনয় দক্ষতা দিয়ে এখন বড় পর্দায় সাফল্যের পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, যাদের বিপরীতে অভিনয় করেছেন সবার সঙ্গে সম্পর্ক রয়েছে।
অভিনেত্রীর সাফল্যের পাশাপাশি এসেছে বিতর্ক। ‘প্রিয়তমা’ মুক্তির পরে জল্পনা শুরু হয়েছিল, ঢাকাই চলচ্চিত্রের শীর্ষনায়ক শাকিব খানের সঙ্গে ‘প্রিয়তমা’ নাকি প্রেম করছেন তিনি। এ বিষয়ে তার বক্তব্য, ‘যাদের বিপরীতে অভিনয় করেছি, সবার সঙ্গেই তো সম্পর্ক আছে।’
এরপর বলেন, ‘আমাকে কেউ কেউ এত ভালোবাসেন, তাই হয়ত আমাকে নিয়ে বেশি ভেবে ফেলছেন। আসলে আমাকে নিয়ে কোনও গঠনমূলক আলোচনা শুনলে আমি সেটা নিয়ে ভাবি। তবে এই ধরনের ঘটনায় বেশি ভেবে মেন্টাল পিস অ্যাফেক্টেড হতে দিলে কাজ করব কখন? আমায় সত্যি যারা ভালোবাসেন, তাদের উদ্দেশে বলি, আমি কিন্তু একেবারে সিংগেল।’
‘খাদান’-এ কাজের অভিজ্ঞতার বিষয়ে ইধিকার ভাষ্য, ‘এই ছবিতে কাজের সময়ে আমার প্রচুর প্রাপ্তি। মনে থেকে যাবে প্রচুর স্মৃতি, মজার অনেক মুহূর্ত। তা ছাড়া দেব দা এত মজা করে, লেগপুল করে, যে কাজের চাপটা পুরো ভুলেই গিয়েছিলাম। দারুণ আনন্দে শুটিং করেছি সবাই।’
অভিনেত্রীর কথায়, ‘ছোট থেকেই অভিনেত্রী হওয়ার ইচ্ছে ছিল, এমনটা কিন্তু নয়। তবে যেদিন থেকে অভিনয় করতে শুরু করেছি, সেদিন থেকে এমন একটা ক্যানভাসে অভিনয়ের স্বপ্নই তো দেখেছি। অন্য কেউ কতটা লাকি জানি না, তবে আমি ভীষণ লাকি। ভাগ্যে বিশ্বাস করি। তাও ২০২৪ বছরটা শেষ হওয়ার আগেই এত কিছু দিয়ে যাবে ভাবিনি।’
‘৩০ বছর পালাইনি, এখন কেন পালাব?’—আসামি ডন
অপমান থেকে বাঁচতে হিন্দি শিখেছিলেন এ আর রহমান
‘মসজিদে গিয়ে বিয়ে করলেন আর হাফপ্যান্ট পরে ছবি দিলেন’
প্রবাসে বেড়েছে ব্যান্ডের ব্যস্ততা
দেশবাসীকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান ইলিয়াসের ছেলের
সঙ্গীত ছেড়ে দেওয়ার কারণ জানালেন তাহসান
রিয়া মনির জন্য ম্যাক্স অভি আমাকে হত্যার হুমকি দিয়েছে: হিরো আলম
ক্যান্সার আক্রান্ত নাট্যকারের চিকিৎসা সহায়তায় শিল্পকলায় 'সী-মোরগ' নাটকের বিশেষ মঞ্চয়ন
বাগদান সারলেন বিজয়-রাশমিকা
আরও ৯৮টি বাচ্চার মা হতে চাই: পরীমনি
ডিপফেক ভিডিওর বিরুদ্ধে অভিষেক-ঐশ্বরিয়ার মামলা
বিএনপি নেতাকে প্রধান অতিথি না করায় জেমসের কনসার্ট বন্ধ
হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন হিরো আলম
বলিউড বাদশাহ হলেন বিশ্বের সবচেয়ে ধনী তারকা
হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন হিরো আলম
যে কারণে জেমসের কনসার্ট হলো স্থগিত
সৃজিতের সঙ্গে বিচ্ছেদ প্রসঙ্গে যা বললেন মিথিলা
হিরো আলমের সর্বশেষ অবস্থা নিয়ে যা জানা গেল
হিরো আলমের অবস্থা ‘আশঙ্কাজনক’
সিনেমা থেকে যেভাবে রাজনীতিতে উত্থান থালাপতির
কনটেন্ট ক্রিয়েটর হিরো আলমের ওপর হামলা
সালমানের বিরুদ্ধে মুখ খোলা নিয়ে বিবেকের আফসোস
জুবিন গর্গের প্রয়াণে আদানি পরিবারের সমবেদনা
শাকিবের পরিবারের সঙ্গে অপু, কী বলছেন ভক্তরা
বিসিবির নির্বাচনে দাঁড়াচ্ছেন সংগীতশিল্পী আসিফ
বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন শ্রদ্ধা কাপুর
আইনি জটিলতায় বাবা হতে পারছেন না সালমান খান
জাহিনের কথায় সবুজের কন্ঠে 'পিরিতের বেদনায়'
জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেতা শাহরুখ খান
এবার সুখবর দিলেন পরিণীতি চোপড়া