নিজস্ব প্রতিবেদন ০৮ ডিসেম্বার ২০২৪ ১০:৩১ এ.এম
ছবি: সংগৃহীত
টলিপাড়ার অন্যতম চর্চিত অভিনেত্রী পায়েল সরকার। সমসাময়িক সময়ের অনেকেই বিয়ে করে সংসারে মনোযোগী হলেও এখনও ছাদনাতলায় যাননি তিনি।
অভিনেত্রীদের প্রেম, বিয়ে নিয়ে হরহামেশাই সংবাদের শিরোনাম হলেও পায়েলের ক্ষেত্রে এদিকটাও যেন ব্যতিক্রম। প্রেম কিংবা সম্পর্ক নিয়েও তিনি কখনো সংবাদের শিরোনাম হননি।
পায়েল নিজেকে সিঙ্গেল বলেই দাবি করেন এখনও। সম্প্রতি দাদাগিরিতে এসে আরও একবার সম্পর্ক প্রসঙ্গে কথা বললেন। যেখানে তিনি জানালেন, কেন তার জীবনে প্রেমিকের স্থায়ী জায়গা হয়নি।
পায়েলের কথায়, তিনি কোনও সম্পর্কে যেতে পারেননি কারণ তার বাবা-মা। বিয়ের ক্ষেত্রে নিজের পাশাপাশি পরিবারের সকলের সম্মতি প্রয়োজন। সাধারণ মেয়েদের ক্ষেত্রে জীবনে কোনও পুরুষের জায়গা করে নেওয়া অনেক ক্ষেত্রেই মেনে নিতে পারেন না পরিবার। যদিও সেটা সন্তানের ভালোর জন্যই।
পায়েল মনে করেন, বাবা-মায়ের মনের মতো মানুষ খুঁজতে গিয়েই সিঙ্গেল থাকতে হয়েছে তাকে।
পায়েলকে মাঝখানে থামিয়ে সৌরভ জানতে চান, ‘তাহলে বলছো তুমি সিঙ্গল বাবা-মায়ের জন্য’। সম্মতি জানিয়ে অভিনেত্রী যোগ করেন, ‘যেমন মনের মতো ছেলে খুঁজে পাওয়া কঠিন, তার চেয়েও বেশি কঠিন বাবা-মায়ের মনের মতো ছেলে খুঁজে পাওয়া। আমার কথা তো ছেড়ে দাও, বাবা-মায়ের মনের মতো ছেলেও খুঁজে পাচ্ছি না।’
যদিও বিষয়টা সম্পর্কে একেবারে সহমত পোষণ করেননি সৌরভ। তার কথায়, আমার মেয়ে সানা যদি কোনও একদিন তাকে এসে বলে, সে প্রেম করছে, তাতে তার কোনও সমস্যা নেই। বরং তিনি বিষয়টা নিয়ে সামান্য যেটুকু জানার প্রয়োজন, সেটুকু জেনেই ছেড়ে দেবেন। এর বেশি তিনি বিষয়টার মধ্য়েই ঢুকবেন না।
এর উত্তরে পায়েল জানান, এক্ষেত্রে সানা অনেক বেশি লাকি। তবে তিনি কখনোই পরিবারের কাছ থেকে প্রেমের বিষয়ে এভাবে সাপোর্ট পাননি। যে কারণে কিছুটা আক্ষেপও রয়েছে জীবনে।
বর্তমানে একাধিক কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন পায়েল। রাজনীতি থেকে খানিকটা গুটিয়ে নিয়েছেন নিজেকে। সবশেষ শাকিব খানের ‘দরদ’ সিনেমায় দেখা গেছে এই নায়িকাকে।
‘৩০ বছর পালাইনি, এখন কেন পালাব?’—আসামি ডন
অপমান থেকে বাঁচতে হিন্দি শিখেছিলেন এ আর রহমান
‘মসজিদে গিয়ে বিয়ে করলেন আর হাফপ্যান্ট পরে ছবি দিলেন’
প্রবাসে বেড়েছে ব্যান্ডের ব্যস্ততা
দেশবাসীকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান ইলিয়াসের ছেলের
সঙ্গীত ছেড়ে দেওয়ার কারণ জানালেন তাহসান
রিয়া মনির জন্য ম্যাক্স অভি আমাকে হত্যার হুমকি দিয়েছে: হিরো আলম
ক্যান্সার আক্রান্ত নাট্যকারের চিকিৎসা সহায়তায় শিল্পকলায় 'সী-মোরগ' নাটকের বিশেষ মঞ্চয়ন
বাগদান সারলেন বিজয়-রাশমিকা
আরও ৯৮টি বাচ্চার মা হতে চাই: পরীমনি
ডিপফেক ভিডিওর বিরুদ্ধে অভিষেক-ঐশ্বরিয়ার মামলা
বিএনপি নেতাকে প্রধান অতিথি না করায় জেমসের কনসার্ট বন্ধ
হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন হিরো আলম
বলিউড বাদশাহ হলেন বিশ্বের সবচেয়ে ধনী তারকা
হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন হিরো আলম
যে কারণে জেমসের কনসার্ট হলো স্থগিত
সৃজিতের সঙ্গে বিচ্ছেদ প্রসঙ্গে যা বললেন মিথিলা
হিরো আলমের সর্বশেষ অবস্থা নিয়ে যা জানা গেল
হিরো আলমের অবস্থা ‘আশঙ্কাজনক’
সিনেমা থেকে যেভাবে রাজনীতিতে উত্থান থালাপতির
কনটেন্ট ক্রিয়েটর হিরো আলমের ওপর হামলা
সালমানের বিরুদ্ধে মুখ খোলা নিয়ে বিবেকের আফসোস
জুবিন গর্গের প্রয়াণে আদানি পরিবারের সমবেদনা
শাকিবের পরিবারের সঙ্গে অপু, কী বলছেন ভক্তরা
বিসিবির নির্বাচনে দাঁড়াচ্ছেন সংগীতশিল্পী আসিফ
বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন শ্রদ্ধা কাপুর
আইনি জটিলতায় বাবা হতে পারছেন না সালমান খান
জাহিনের কথায় সবুজের কন্ঠে 'পিরিতের বেদনায়'
জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেতা শাহরুখ খান
এবার সুখবর দিলেন পরিণীতি চোপড়া