ফিচার ডেস্ক ০৩ নভেম্বার ২০২৪ ০৪:৪১ পি.এম
ছবি: সংগৃহীত
কাকপক্ষী টের পায়নি কাঞ্চন মল্লিকের স্ত্রী অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ মল্লিক অন্তঃসত্ত্বা। তবে লক্ষ্মীপুজোর দিন সোশ্যাল মিডিয়ায় ভিডিও শেয়ার করতেই, নেটিজেনরা শ্রীময়ীর সাজগোজ দেখে কিছুটা আন্দাজ করেছিল এই সুখবরের।
এরপর শনিবার সকাল পর্যন্ত সন্তান আসার খবরে সিলমোহর না দিলেও, রাতের বেলা কাঞ্চন নিজেই জানালেন কন্যা এসেছে তাদের কোলজুড়ে। মেয়ের নাম রেখেছেন কৃষভি।
আর এবার সোশাল মিডিয়ায় অন্তঃসত্ত্বাকালীন ছবি পোস্ট করে মাতৃত্ব নিয়ে কলম ধরলেন শ্রীময়ী। সদ্য মা হওয়া শ্রীময়ী লিখলেন, ‘অনেক দিনের এই যাত্রা। ৯ মাসের। এই যাত্রায় ছিল শারীরিক ও মানসিক ওঠা-নামা। এই যাত্রায় ছোট্ট একটা প্রাণ লাথি মারছিল আমার ভেতরে। যা কিনা আশীর্বাদের মতো। অবশেষে অনেক অপেক্ষার পর আমার পরী এসেছে। আর তাকে দেখার পরেই আমার সমস্ত যন্ত্রণা, এতদিনের সব অনুভূতি সত্যিই সার্থক হল।’
এই দীপাবলি যে নিঃসন্দেহে কাঞ্চন মল্লিকের, তা হলফ করে বলা যায়। দিওয়ালির মৌসুমে পর্দার দাপট দেখিয়েছেন অভিনেতা। একদিকে বলিউড সিনেমা ‘ভুলভুলাইয়া ৩’তে বিশেষ চরিত্র, অন্যদিকে পরমব্রত চট্টোপাধ্যায় পরিচালিত ‘নিকষ ছায়া’ সিরিজে খলতান্ত্রিক বেশ, দুটোতেই ছক্কা হাঁকিয়েছেন তিনি।

তবে ঘুণাক্ষরেও কাউকে বুঝতে দেননি সামনে আসতে চলেছে আরও বড় খুশির খবর। শনিবার শহরের এক বেসরকারি হাসপাতালে দাঁড়িয়েই সেই খবর ফাঁস করলেন কাঞ্চন।
এত বড় খবর গোপন রাখার সাফাইও দিলেন তিনি। জানালেন, ‘আমি আসলে ঈশ্বরে বিশ্বাসী। তাই আগে থেকে কাউকে এই খবর জানাতে চাইনি। কারণ বাড়ির কিছু নিয়ম-নীতি রয়েছে। কিন্তু আস্তে আস্তে সবটাই জানাব সবাইকেই।’
গত বৃহস্পতিবার দিনভর নির্জলা উপোস রেখে কালীপুজায় বসেছিলেন কাঞ্চন। কালীপুজা উপলক্ষে মায়ের ভোগও রান্না করেছিলেন তিনি। তখন ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সুগৃহিণী শ্রীময়ীর প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন অভিনেতা।
তিনি বলেন, ‘গত তিন বছর ধরে আমার বাড়ির কালীপুজার ভোগ শ্রীময়ীই রান্না করত। কিন্তু এবার আমি প্রথমবার রান্না করলাম। জীবনে কোনওদিন হেঁশেলে ঢুকে খুন্তি নাড়িনি। বলা যায়, একটা ডিমও ভাজিনি। সেখানে প্রথমবার মায়ের ভোগ রান্না করলাম। সবটাই আসলে শ্রীময়ীর তত্ত্বাবধানে। ও সাহায্য করেছে বলেই পারলাম। আসলে ভালো কোচ হলে, প্লেয়ারও ভালো হওয়া সম্ভব।’
ভালো কোচ ও ভালো প্লেয়ারের মেলবন্দনে জীবনের নতুন ইনিংস খেলতে নামলেন দম্পতি। তবে নবাগতর নাম কী রাখা হয়েছে সে তথ্যও সোশাল মিডিয়ায় প্রকাশ্যে এনেছেন কাঞ্চন-শ্রীময়ী। ইন্সটাগ্রাম পোস্টে কাঞ্চন জানিয়েছেন, ‘আমরা এখন তিন সদস্যের পরিবার এবং নতুন সদস্যার নাম কৃষভি।
‘৩০ বছর পালাইনি, এখন কেন পালাব?’—আসামি ডন
অপমান থেকে বাঁচতে হিন্দি শিখেছিলেন এ আর রহমান
‘মসজিদে গিয়ে বিয়ে করলেন আর হাফপ্যান্ট পরে ছবি দিলেন’
প্রবাসে বেড়েছে ব্যান্ডের ব্যস্ততা
দেশবাসীকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান ইলিয়াসের ছেলের
সঙ্গীত ছেড়ে দেওয়ার কারণ জানালেন তাহসান
রিয়া মনির জন্য ম্যাক্স অভি আমাকে হত্যার হুমকি দিয়েছে: হিরো আলম
ক্যান্সার আক্রান্ত নাট্যকারের চিকিৎসা সহায়তায় শিল্পকলায় 'সী-মোরগ' নাটকের বিশেষ মঞ্চয়ন
বাগদান সারলেন বিজয়-রাশমিকা
আরও ৯৮টি বাচ্চার মা হতে চাই: পরীমনি
ডিপফেক ভিডিওর বিরুদ্ধে অভিষেক-ঐশ্বরিয়ার মামলা
বিএনপি নেতাকে প্রধান অতিথি না করায় জেমসের কনসার্ট বন্ধ
হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন হিরো আলম
বলিউড বাদশাহ হলেন বিশ্বের সবচেয়ে ধনী তারকা
হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন হিরো আলম
যে কারণে জেমসের কনসার্ট হলো স্থগিত
সৃজিতের সঙ্গে বিচ্ছেদ প্রসঙ্গে যা বললেন মিথিলা
হিরো আলমের সর্বশেষ অবস্থা নিয়ে যা জানা গেল
হিরো আলমের অবস্থা ‘আশঙ্কাজনক’
সিনেমা থেকে যেভাবে রাজনীতিতে উত্থান থালাপতির
কনটেন্ট ক্রিয়েটর হিরো আলমের ওপর হামলা
সালমানের বিরুদ্ধে মুখ খোলা নিয়ে বিবেকের আফসোস
জুবিন গর্গের প্রয়াণে আদানি পরিবারের সমবেদনা
শাকিবের পরিবারের সঙ্গে অপু, কী বলছেন ভক্তরা
বিসিবির নির্বাচনে দাঁড়াচ্ছেন সংগীতশিল্পী আসিফ
বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন শ্রদ্ধা কাপুর
আইনি জটিলতায় বাবা হতে পারছেন না সালমান খান
জাহিনের কথায় সবুজের কন্ঠে 'পিরিতের বেদনায়'
জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেতা শাহরুখ খান
এবার সুখবর দিলেন পরিণীতি চোপড়া