বুধবার ১০ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
রাজনীতি

ভারতীয় গণমাধ্যমের সাক্ষাৎকারটি কল্পিত, দাবি বিএনপির

নিজস্ব প্রতিবেদন ২৪ সেপ্টেম্বার ২০২৫ ০৯:২২ এ.এম

ভারতীয় গণমাধ্যমের সাক্ষাৎকারটি কল্পিত, দাবি বিএনপির ছবি: সংগৃহীত

ভারতীয় গণমাধ্যম ‘এই সময়’-এ প্রকাশিত মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাক্ষাৎকারটি মিথ্যা ও কল্পনাপ্রসূত বলে দাবি করেছে বিএনপি।

বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দাবি করা হয়েছে, সম্প্রতি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভারতের কলকাতার বাংলা দৈনিক পত্রিকা এই সময়কে সাক্ষাৎকার দিয়েছেন বলে একটি ভিত্তিহীন সংবাদ প্রকাশিত হয়। এটির শিরোনাম ছিল ‘নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে চান ফখরুল’। এটি মিথ্যা ও মনগড়া।

বিএনপির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপুর পাঠানো বিবৃতিতে বলা হয়েছে, বিএনপি মহাসচিব সম্প্রতি কোনো বিদেশি গণমাধ্যমে সাক্ষাৎকার দেননি। উদ্দেশ্যপ্রণোদিতভাবে দল ও মহাসচিবের ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য কল্পনাপ্রসূত সাক্ষাৎকারটি প্রচার করা হয়েছে। এর উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের জনগণের মনে সন্দেহ ও সংশয় তৈরি করা।

ভারতের ওই গণমাধ্যমে বিএনপি মহাসচিবের বরাত দিয়ে ‘৩০টি আসন না দেওয়ায় পিআর নিয়ে বিএনপিকে চাপ সৃষ্টি করছে জামায়াত’, ‘আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে নির্বাচনে আসতে দেওয়া উচিত’সহ দেশের রাজনীতি নিয়ে নানা বক্তব্য তুলে ধরা হয়েছে। পরে এ নিয়ে গতকাল মঙ্গলবার দেশের রাজনৈতিক অঙ্গনে উত্তাপ তৈরি হয়।

তবে সাক্ষাৎকার দেওয়ার কথা অস্বীকার করেছেন বিএনপি মহাসচিব। যুক্তরাষ্ট্র থেকে টেলিফোনে তিনি সমকালকে বলেছেন, ‘ওই পত্রিকাকে আমি সাক্ষাৎকার দিইনি। কথা হয়েছে, তবে এ ধরনের কোনো কথাই আমি বলিনি।’ 

আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নিষিদ্ধ প্রসঙ্গে কোনো কথা হয়েছে কিনা– জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী লীগের ব্যাপারে তো আমরা আগেই বলেছি।’

বিএনপির মহাসচিব বলেন, ‘ওই নিউজটা ফেক। ওরা (পত্রিকাটি) এআই দিয়ে মিথ্যা, বিভ্রান্তিকর সংবাদ দিয়েছে। কোনো রাজনৈতিক নেতা এ রকম অবান্তর কথা বলতে পারে? আপনি বলুন। এটা উদ্দেশ্যমূলক। জামায়াতে ইসলামীর ৩০ আসন চাওয়ার বিষয়ে কোনো কথা আমি বলিনি। এটা এক ধরনের ষড়যন্ত্র। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টির জন্য এমন কাজ করা হচ্ছে।’


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

বিএনপির কাছে নতিস্বীকার করেই একই দিনে দুই নির্বাচন: জামায়াত আমির

news image

রংপুর-৪ আসন: ৮০টি কেন্দ্রে এগিয়ে এনসিপির আখতার হোসেন

news image

১৭টি আসনে বিজয়ের তথ্য দিল জামায়াত

news image

নিজ কেন্দ্রে হারলেন জামায়াত আমির

news image

মামুনুল হক ও ববি হাজ্জাজের মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই

news image

বগুড়ায় নিরঙ্কুশ বিজয়ের পথে তারেক রহমান

news image

মোহাম্মদপুরের শারীরিক শিক্ষা কলেজ কেন্দ্রে ভোট দিলেন মামুনুল হক

news image

‘ইনশাআল্লাহ আমি আশাবাদী, মানুষ উন্নয়নের স্বার্থে ধানের শীষের পক্ষে রায় দেবে’

news image

বাংলাদেশে গণতন্ত্রের যাত্রা নতুনভাবে শুরু হলো: মির্জা ফখরুল

news image

নিজ আসনে ভোট দিলেন জামায়াত আমির

news image

যাদের ভোট না দেওয়ার পরামর্শ দিলেন তাসনিম জারা

news image

মুনতাসির মাহমুদকে অব্যাহতি ও কারণ দর্শানো নোটিশ এনসিপির

news image

প্রত্যেক উপদেষ্টা আখের গোছানোর কাজ করে রেখেছেন: সামান্তা

news image

বিপ্লবী নয়, কিংস পার্টির মতো আচরণ করছে এনসিপি: ইশরাক

news image

দোসররা আবার সুযোগ পেলে বলবে জুলাই বিপ্লব ছিল একটি তাণ্ডব: শিশির

news image

বিএনপির বিবৃতি, সেনাবাহিনীর পেশাদারিত্ব রক্ষায় অপরাধের সুষ্ঠু ও নির্মোহ বিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ

news image

গুমের ডকুমেন্টরির শুটিংয়ে অংশ নিয়ে যা বললেন সালাহউদ্দিন

news image

বিএনপি নেতা ডা. রফিককে দেখতে গেলেন জোনায়েদ সাকি

news image

হাসিনা-ভারতের এজেন্ডা বাস্তবায়নকারীদের উদ্দেশে যা বললেন নুরুল হক নুর

news image

পিআর নয় বিদ্যমান নির্বাচন পদ্ধতিতেই আস্থা রাখতে চায় বিএনপি: ডা. জাহিদ

news image

সব কিছুরই শেষ আছে: আদালতে পলক

news image

রাউজানে নিহত ব্যক্তি বিএনপির কেউ নয়: রিজভী

news image

এনসিপি এনসিপি শাপলা প্রতীক না পেলে কী করবে?

news image

দেশের অন্তত ৪০টি টেলিভিশন-পত্রিকায় প্রভাব খাটাচ্ছে বিএনপি: সারজিস

news image

নির্বাচন নিয়ে ‘গভীর ষড়যন্ত্র’ হচ্ছে, সজাগ থাকুন: মির্জা ফখরুল

news image

ভারতের অর্থায়নে আ.লীগ-ছাত্রলীগ ঝটিকা মিছিল করছে: শিবির সভাপতি

news image

লন্ডনে ড. ইউনূসের সঙ্গে কী কথা হয়েছিল, জানালেন তারেক রহমান

news image

অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক কাজের ওপর নির্ভর করে: তারেক রহমান

news image

কুরআন অবমাননার প্রতিবাদ জানাতে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি হেফাজতের আহ্বান

news image

তোফায়েল আহমেদের অবস্থা ভালো নয়:পরিবার