নিজস্ব প্রতিবেদন ০৯ ডিসেম্বার ২০২৪ ০১:২২ এ.এম
ছবি: সংগৃহীত
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নাট্যাভিনেত্রী অনামিকা জুথী এবং অন্য এক যাত্রীর কাছ থেকে ৭৩৩ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয় শনিবার (৭ ডিসেম্বর)। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) ও শুল্ক গোয়েন্দা বিভাগের অভিযানে উদ্ধারকৃত এ স্বর্ণের বাজার মূল্য প্রায় ৬৯ লাখ টাকা। ঘটনার দিন দুবাই-চট্টগ্রাম-ঢাকা ফেরত ফ্লাইট (বিজি-১৪৮) থেকে স্বর্ণগুলো উদ্ধার করা হয়।
আলোচিত এ ঘটনার পরদিন এ নিয়ে গণমাধ্যমে কথা বললেন নাট্যাভিনেত্রী অনামিকা জুথী। এ ব্যাপারে তিনি বলেন, আসলে বিষয়টি নিয়ে ভুল একটা তথ্য ছড়িয়ে পড়েছে। আমার সেকেন্ড হোম দুবাই, যা মিডিয়ার সবাই জানেন। ওইদিন দুবাই থেকে ঢাকা ফ্লাইট ছিল আমার, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে। এয়ারলাইন্সটি ট্রানজিট হয় চট্টগ্রামে। সেখানে চট্টগ্রামের যাত্রী থাকলে তারা নেমে যায়, আর ডোমেস্টিকের যাত্রীরা চট্টগ্রাম থেকে উঠে ঢাকায় নামে। আর যারা দুবাই থেকে ঢাকার যাত্রী, তারা বিমানেই থাকেন।
অনামিকা জুথী বলেন, চটটগ্রামের যাত্রীরা নামার জন্য প্রস্তুত হওয়ার সময় বিমানে ঘোষণা করা হয় যে, কাস্টমসের লোকজন আসবেন এবং তারা একটু চেক করবেন। পরে কাস্টমসের লোকজন এসে সব দেখে, অনেককে জিজ্ঞাসাবাদ করে। তখন আমাকেও জিজ্ঞাসা করে। জানতে চায় স্বর্ণ আছে কিনা। আমি বলি, হ্যাঁ আমার কাছে আছে। এরপর তারা দ্বিতীয় প্রশ্ন করেন, ১০০ গ্রাম স্বর্ণ আছে কিনা। আমি হ্যাঁ বলি। তারপর জানতে চায় আরও স্বর্ণ আছে কিনা। পরে বলি যে হ্যাঁ, আমার হাতের চুড়ি ও চেইন। পরে তারা এসব দেখতে চায়।
তিনি বলেন, তারপর পেছনে একটি ক্যাবিন আছে। সেখানে একজন ভদ্র নারী ছিলেন, যিনি দায়িত্বে ছিলেন। তিনি এসব দেখেন। তারপর আমার কাছ থেকে নিয়ে তাদের স্কেলে ওজন মাপেন। তখন তাদের বলি আমার চুড়ি ও চেনের পরিমাণ মোট ৩০০ গ্রাম। তারাও স্কেলে মেপে এটা দেখতে পায়। পরে তাদের আমি বলি, এটা তো আমার ঢাকা এয়ারপোর্টে ডিক্লারেশন দিতে হবে। আমি তো সেখানে নামব। তাদের সঙ্গে আর সেভাবে কথা হয় না। তারপর তাদেরই একজন সদস্য ঢাকা এয়ারপোর্টে আসেন। সেখানে ইমিগ্রেশন কমপ্লিট করে কাস্টমসে যাওয়া হয়। তারপর তারা তাদের মতো কিছু প্রসিডিউর রয়েছে, সেসব শেষ করে।
এ অভিনেত্রী বলেন, তো আমার তো ঢাকা এয়ারপোর্টে ডিক্লারেশন দিতে হবে। কিন্তু চট্টগ্রাম থেকে ঢাকা এয়ারপোর্টে আসতেই আসতেই দেখি কিছু নিউজ হয়ে যায়। যার কোনো সত্যতা নেই। একেকটি মাধ্যমে একেক ধরনের স্বর্ণের কথা বলা হয়েছে। অথচ আমার কাছে জুয়েলারি ছিল ৩০০ গ্রামের এবং বাকি ১০০ গ্রাম একটি ব্যাগের মধ্যে ছিল।
এছাড়া আটক বা গ্রেপ্তারের ব্যাপারে অনামিকা জুথী বলেন, এ বিষয়টি ভুল তথ্য। এমন কিছু হয়নি। এ ব্যাপারে আমি শিগগিরই একটি সংবাদ সম্মেলন করব। সেখানে বিষয়টি স্পষ্ট করব সবাইকে। আর আমাকে যেহেতু সম্মানহানি করা হয়েছে, এ ব্যাপারে পদক্ষেপ নেব। এ জন্য দু-তিন’দিন সময় নিচ্ছি। কিছু কাজ গুছিয়ে নিতে হবে আমাকে। তারপর আমি এগোতে পারব।
‘৩০ বছর পালাইনি, এখন কেন পালাব?’—আসামি ডন
অপমান থেকে বাঁচতে হিন্দি শিখেছিলেন এ আর রহমান
‘মসজিদে গিয়ে বিয়ে করলেন আর হাফপ্যান্ট পরে ছবি দিলেন’
প্রবাসে বেড়েছে ব্যান্ডের ব্যস্ততা
দেশবাসীকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান ইলিয়াসের ছেলের
সঙ্গীত ছেড়ে দেওয়ার কারণ জানালেন তাহসান
রিয়া মনির জন্য ম্যাক্স অভি আমাকে হত্যার হুমকি দিয়েছে: হিরো আলম
ক্যান্সার আক্রান্ত নাট্যকারের চিকিৎসা সহায়তায় শিল্পকলায় 'সী-মোরগ' নাটকের বিশেষ মঞ্চয়ন
বাগদান সারলেন বিজয়-রাশমিকা
আরও ৯৮টি বাচ্চার মা হতে চাই: পরীমনি
ডিপফেক ভিডিওর বিরুদ্ধে অভিষেক-ঐশ্বরিয়ার মামলা
বিএনপি নেতাকে প্রধান অতিথি না করায় জেমসের কনসার্ট বন্ধ
হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন হিরো আলম
বলিউড বাদশাহ হলেন বিশ্বের সবচেয়ে ধনী তারকা
হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন হিরো আলম
যে কারণে জেমসের কনসার্ট হলো স্থগিত
সৃজিতের সঙ্গে বিচ্ছেদ প্রসঙ্গে যা বললেন মিথিলা
হিরো আলমের সর্বশেষ অবস্থা নিয়ে যা জানা গেল
হিরো আলমের অবস্থা ‘আশঙ্কাজনক’
সিনেমা থেকে যেভাবে রাজনীতিতে উত্থান থালাপতির
কনটেন্ট ক্রিয়েটর হিরো আলমের ওপর হামলা
সালমানের বিরুদ্ধে মুখ খোলা নিয়ে বিবেকের আফসোস
জুবিন গর্গের প্রয়াণে আদানি পরিবারের সমবেদনা
শাকিবের পরিবারের সঙ্গে অপু, কী বলছেন ভক্তরা
বিসিবির নির্বাচনে দাঁড়াচ্ছেন সংগীতশিল্পী আসিফ
বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন শ্রদ্ধা কাপুর
আইনি জটিলতায় বাবা হতে পারছেন না সালমান খান
জাহিনের কথায় সবুজের কন্ঠে 'পিরিতের বেদনায়'
জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেতা শাহরুখ খান
এবার সুখবর দিলেন পরিণীতি চোপড়া