বুধবার ১০ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
বিনোদন

ছেলে ইয়াশের বিয়ে নিয়ে কী বললেন অভিনেত্রী মা

নিজস্ব প্রতিবেদন ০১ অক্টোবার ২০২৪ ০৭:৪০ এ.এম

ছেলে ইয়াশের বিয়ে নিয়ে কী বললেন অভিনেত্রী মা ছবি: সংগৃহীত

দেশের বরেণ্য অভিনেত্রী শিল্পী সরকার অপু সাদাকালো যুগে টিভি নাটকের প্রিয় মুখ ছিলেন। ‘এইসব দিনরাত্রি’ তে অসাধারণ অভিনয়ের মাধ্যমে তিনি দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন। এখনও সমানতালে অভিনয় করছেন গুণী এ অভিনেত্রী। স্বামী অভিনেতা, নির্মাতা নরেশ ভূঁইয়া ও সন্তান ইয়াশ রোহানকে নিয়ে তার সুখের সংসার। ইতোমধ্যেই ইয়াশ রোহানও অভিনয় দিয়ে বর্তমান প্রজন্মের কাছে জনপ্রিয় হয়ে উঠেছেন। 

সম্প্রতি দেশের একটি গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন মা-ছেলে। যেখানে ইয়াশের বিয়ে প্রসঙ্গে কথা বলেছেন তার মা শিল্পী সরকার।

অভিনেত্রী বলেন, ‘এখন মানুষ বলে, ইয়াশের বিয়ে করা উচিত। তবে আমি মনে করি, তার যখন ইচ্ছে হবে তখনই বিয়ে করবে। ইচ্ছে না হলে করবে না। কারণ জীবনটা তার, এখানে আমি জোর করে কিছু চাপিয়ে দিতে চাই না।’

এসময় ছেলের প্রশংসায় অপু বলেন, ‘সে একজন ভালো ছেলে। তবে একটু অগোছালো। সেজন্য মাঝেমধ্যে বকাঝকা করি।’

পাশ থেকে ইয়াশ বলেন, ‘ধন্যবাদ ইশ্বরকে, আমার মা আমাকে এই স্বাধীনতাটা দিয়েছেন। বিয়ের জন্য কোনো চাপ দিচ্ছেন না। আমি ওপরওয়ালার কাছেও কৃতজ্ঞ।’

এই অভিনেতা আরও বলেন,‘আমার প্রথমে ইচ্ছে ছিল না অভিনয় করার। শখের বসেই এসেছিলাম। কাজ করছি, ভালো লাগছে। যতদিন ভালো লাগবে কাজ করে যাব।’

এসময় নিজের অভিনয়ের পেছনে মায়ের অবদান স্মরণ করে ইয়াশ বলেন, ‘আমার অভিনেতা হওয়ার পেছনে সবচেয়ে বড় অবদান মায়ের। কারণ আমার ইচ্ছে ছিল শিক্ষক হওয়ার। তবে মায়ের ইচ্ছেতেই অভিনয়ে আসা। তাই সম্পূর্ণ কৃতিত্বটা তার।’

 শিল্পী সরকার অপু পড়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, রাষ্ট্রবিজ্ঞানে। পড়াশোনার সময়েই বিয়ে হয় অভিনেতা, নির্মাতা ও সাংবাদিক নরেশ ভূঁইয়ার সঙ্গে। তার হাত ধরেই অভিনয়ে আসা শিল্পীর।

অভিনেত্রীর প্রথম নাটক ছিল ‘সুখের উপমা’। এর পরপরই ‌করে পরিচিতি। ‌’আনোয়ারা’য় নাম ভূমিকায়, আলোচিত ‘ফেরা’তেও ছিলেন বিশেষ ভূমিকায়।

শিল্পী সরকার অপুর প্রথম চলচ্চিত্র ‘নিরন্তর’। একে একে তাকে দেখা গেছে ‌’স্বপ্নজাল’, ‘ভয়ংকর সুন্দর’, ‘দেবী’, ‘লাল মোরগের ঝুঁটি’, ‘গুণীন’ প্রভৃতি ছবি ও ওয়েব সিরিজ ‘নিখোঁজ’-এ।

 


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

‘৩০ বছর পালাইনি, এখন কেন পালাব?’—আসামি ডন

news image

অপমান থেকে বাঁচতে হিন্দি শিখেছিলেন এ আর রহমান

news image

‘মসজিদে গিয়ে বিয়ে করলেন আর হাফপ্যান্ট পরে ছবি দিলেন’

news image

প্রবাসে বেড়েছে ব্যান্ডের ব্যস্ততা

news image

দেশবাসীকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান ইলিয়াসের ছেলের

news image

সঙ্গীত ছেড়ে দেওয়ার কারণ জানালেন তাহসান

news image

রিয়া মনির জন্য ম্যাক্স অভি আমাকে হত্যার হুমকি দিয়েছে: হিরো আলম

news image

ক্যান্সার আক্রান্ত নাট্যকারের চিকিৎসা সহায়তায় শিল্পকলায় 'সী-মোরগ' নাটকের বিশেষ মঞ্চয়ন

news image

বাগদান সারলেন বিজয়-রাশমিকা

news image

আরও ৯৮টি বাচ্চার মা হতে চাই: পরীমনি

news image

ডিপফেক ভিডিওর বিরুদ্ধে অভিষেক-ঐশ্বরিয়ার মামলা

news image

বিএনপি নেতাকে প্রধান অতিথি না করায় জেমসের কনসার্ট বন্ধ

news image

হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন হিরো আলম

news image

বলিউড বাদশাহ হলেন বিশ্বের সবচেয়ে ধনী তারকা

news image

হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন হিরো আলম

news image

যে কারণে জেমসের কনসার্ট হলো স্থগিত

news image

সৃজিতের সঙ্গে বিচ্ছেদ প্রসঙ্গে যা বললেন মিথিলা

news image

হিরো আলমের সর্বশেষ অবস্থা নিয়ে যা জানা গেল

news image

হিরো আলমের অবস্থা ‘আশঙ্কাজনক’

news image

সিনেমা থেকে যেভাবে রাজনীতিতে উত্থান থালাপতির

news image

কনটেন্ট ক্রিয়েটর হিরো আলমের ওপর হামলা

news image

সালমানের বিরুদ্ধে মুখ খোলা নিয়ে বিবেকের আফসোস

news image

জুবিন গর্গের প্রয়াণে আদানি পরিবারের সমবেদনা

news image

শাকিবের পরিবারের সঙ্গে অপু, কী বলছেন ভক্তরা

news image

বিসিবির নির্বাচনে দাঁড়াচ্ছেন সংগীতশিল্পী আসিফ

news image

বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন শ্রদ্ধা কাপুর

news image

আইনি জটিলতায় বাবা হতে পারছেন না সালমান খান

news image

জাহিনের কথায় সবুজের কন্ঠে 'পিরিতের বেদনায়'

news image

জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেতা শাহরুখ খান

news image

এবার সুখবর দিলেন পরিণীতি চোপড়া