বুধবার ১০ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
বিনোদন

কিংবদন্তি অভিনেতা রবার্ট রেডফোর্ড আর নেই

ঢাকার বার্তা ডেস্ক ১৬ সেপ্টেম্বার ২০২৫ ০৮:৪১ পি.এম

সংগৃহীত সংগৃহীত

অস্কারজয়ী হলিউড অভিনেতা ও নির্মাতা রবার্ট রেডফোর্ড মারা গেছেন। চলচ্চিত্র জগতে ছয় দশক ধরে অভিনয় ও পরিচালনায় অনন্য প্রতিভার স্বাক্ষর রাখা এই কিংবদন্তি আজ মঙ্গলবার ভোরে ইউটাহর বাড়িতে মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৮৯ বছর।

লস এঞ্জেলেস থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

পাবলিসিটি ফার্ম রজার্স অ্যান্ড কাউয়ান পিএমকের সিইও সিন্ডি বার্জারের এক বিবৃতিতে বলা হয়েছে, রেডফোর্ড ঘুমের মধ্যে মারা গেছেন এবং তার মৃত্যুর সুনির্দিষ্ট কোনো কারণ জানা যায়নি।

বার্জার বলেন, রবার্ট রেডফোর্ড আজ ১৬ সেপ্টেম্বর ইউটাহের পর্বতের মধ্যে অবস্থিত সানড্যান্সে তার প্রিয় আবাস্থলে মৃত্যুবরণ করেছেন। জায়গাটি তিনি ভীষণ ভালোবাসতেন। সেখানে তার প্রিয়জনেরা উপস্থিত ছিলেন।

রবার্ট রেডফোর্ড ১৯৬৯ সালে হিপি ওয়েস্টার্ন চলচ্চিত্র  ‘বাচ ক্যাসিডি অ্যান্ড দ্য সানড্যান্স কিড’-এ পল নিউম্যানের সঙ্গে অভিনয় করে খ্যাতি অর্জন করেন।

অভিনয়ে ২০ বছর পার করার পর তিনি ক্যামেরার পেছনে যান এবং অস্কারজয়ী পরিচালক হিসেবে খ্যাতি পান । যুক্তরাষ্ট্রের বৃহত্তম স্বাধীন চলচ্চিত্র উৎসব ‘সানড্যান্স চলচ্চিত্র উৎসব’ু-এর প্রতিষ্ঠাতাও তিনি।

প্রকৃতিপ্রেমী এবং পরিবেশবাদী রেডফোর্ড ইউটাহের প্রাকৃতিক পরিবেশ ও সম্পদ সংরক্ষণের জন্যও লড়েছেন।

রবার্ট চার্লস রেডফোর্ড জুনিয়র ১৯৩৬ সালের ১৮ আগস্ট  ক্যালিফোর্নিয়াযর সান্তা মনিকায় জন্মগ্রহণ করেন। তিনি একজন একাউন্ট্যান্টের সন্তান ছিলেন। তার প্রথম স্ত্রী লোলা ভ্যান ওয়াগেননের পক্ষে তার চার সন্তান জন্ম নেয়। তাাদের মধ্যে একজন শিশু অবস্থায় মারা যায়। ২০০৯ সালে তিনি জার্মান শিল্পী এবং দীর্ঘদিনের বান্ধবী সিবিলি জাগার্সের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন।

বিশ্বব্যাপী ইংরেজি ভাষার চলচ্চিত্রে সুপরিচিত নাম রেডফোর্ড ‘অর্ডিনারি পিপল’ (১৯৮০) এর জন্য সেরা পরিচালকের অস্কার জেতেন এবং ২০০২ সালে তিনি সম্মানসূচক অস্কার লাভ করেন।

২০০২ সালে লাইফটাইম অ্যাচিভমেন্ট সম্মানসূচক অস্কার প্রদানকালে মার্কিন অভিনেত্রী বার্বরা স্ট্রেইস্যান্ড বলেন, ‘অভিনেতা, পরিচালক ও প্রযোজক হিসেবে রবার্ট রেডফোর্ডের কাজ সবসময় তার নিজের প্রতিচ্ছবি বহন করে; তিনি বুদ্ধিজীবী, শিল্পী, কাওবয়।’

রেডফোর্ডের সবচেয়ে প্রিয় চরিত্রগুলোর একটি ছিল ১৯৭৬ সালের ক্লাসিক আমেরিকান রাজনৈতিক থ্রিলার ‘অল দ্য প্রেসিডেন্টস ম্যান’ চলচ্চিত্রে। দুই সাংবাদিক কীভাবে ওয়াটারগেট কেলেঙ্কারি উদঘাটন করেন, এ সিনেমায় তা তুলে ধরা হয়। 

‘দ্য স্টিং’ (১৯৭৩)-এ ১৯৩০-এর দশকের প্রতারক চরিত্রে অভিনয়ের জন্য তিনি একমাত্র সেরা অভিনেতা হিসেবে অস্কারে মনোনয়ন পান।

উদার ও পরিবেশপ্রেমী রেডফোর্ডের অন্যতম অর্জন ১৯৮৫ সালে স্বাধীন চলচ্চিত্র উৎসব ‘সানড্যান্স চলচ্চিত্র উৎসব’ চালু করা।

হলিউডের বাণিজ্যি এবং বৈচিত্র্যের অভাবের কারণে বিরক্ত চলচ্চিত্র নির্মাতাদের জন্য এটি শুরু করা হয় এবং এতে জিম জারমুশ, কুইন্টিন তারান্টিনো ও স্টিভেন সোডারবার্গের মতো প্রধান স্বাধীন পরিচালকরা বিকশিত হন।

আরও খবর

news image

‘৩০ বছর পালাইনি, এখন কেন পালাব?’—আসামি ডন

news image

অপমান থেকে বাঁচতে হিন্দি শিখেছিলেন এ আর রহমান

news image

‘মসজিদে গিয়ে বিয়ে করলেন আর হাফপ্যান্ট পরে ছবি দিলেন’

news image

প্রবাসে বেড়েছে ব্যান্ডের ব্যস্ততা

news image

দেশবাসীকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান ইলিয়াসের ছেলের

news image

সঙ্গীত ছেড়ে দেওয়ার কারণ জানালেন তাহসান

news image

রিয়া মনির জন্য ম্যাক্স অভি আমাকে হত্যার হুমকি দিয়েছে: হিরো আলম

news image

ক্যান্সার আক্রান্ত নাট্যকারের চিকিৎসা সহায়তায় শিল্পকলায় 'সী-মোরগ' নাটকের বিশেষ মঞ্চয়ন

news image

বাগদান সারলেন বিজয়-রাশমিকা

news image

আরও ৯৮টি বাচ্চার মা হতে চাই: পরীমনি

news image

ডিপফেক ভিডিওর বিরুদ্ধে অভিষেক-ঐশ্বরিয়ার মামলা

news image

বিএনপি নেতাকে প্রধান অতিথি না করায় জেমসের কনসার্ট বন্ধ

news image

হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন হিরো আলম

news image

বলিউড বাদশাহ হলেন বিশ্বের সবচেয়ে ধনী তারকা

news image

হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন হিরো আলম

news image

যে কারণে জেমসের কনসার্ট হলো স্থগিত

news image

সৃজিতের সঙ্গে বিচ্ছেদ প্রসঙ্গে যা বললেন মিথিলা

news image

হিরো আলমের সর্বশেষ অবস্থা নিয়ে যা জানা গেল

news image

হিরো আলমের অবস্থা ‘আশঙ্কাজনক’

news image

সিনেমা থেকে যেভাবে রাজনীতিতে উত্থান থালাপতির

news image

কনটেন্ট ক্রিয়েটর হিরো আলমের ওপর হামলা

news image

সালমানের বিরুদ্ধে মুখ খোলা নিয়ে বিবেকের আফসোস

news image

জুবিন গর্গের প্রয়াণে আদানি পরিবারের সমবেদনা

news image

শাকিবের পরিবারের সঙ্গে অপু, কী বলছেন ভক্তরা

news image

বিসিবির নির্বাচনে দাঁড়াচ্ছেন সংগীতশিল্পী আসিফ

news image

বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন শ্রদ্ধা কাপুর

news image

আইনি জটিলতায় বাবা হতে পারছেন না সালমান খান

news image

জাহিনের কথায় সবুজের কন্ঠে 'পিরিতের বেদনায়'

news image

জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেতা শাহরুখ খান

news image

এবার সুখবর দিলেন পরিণীতি চোপড়া