নিজস্ব প্রতিবেদন ১৪ আগষ্ট ২০২৫ ১০:৪৩ এ.এম
ছবি: সংগৃহীত
ঢালিউড অভিনেত্রী মিষ্টি জান্নাতের বাবা মারা গেছেন ১৪ দিন আগে। তার মৃত্যুর পর থেকে মানসিকভাবে মোটেও ভালো নেই অভিনেত্রী। মানসিকভাবে ভেঙে পড়েছেন তিনি। বাবাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মাঝে মধ্যেই নানান স্মৃতিচারণ করতে দেখা যায় মিষ্টি জান্নাতকে। বাবাকে হারানোর কষ্টে অভিনেত্রী যখন শোকাহত, ঠিক সেই সময় নতুন বিড়ম্বনার শিকার হতে হচ্ছে তাকে।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে অভিনেত্রী জানালেন বাবার মৃত্যুর পর ভেঙে পড়ার কারণ নাকি শাকিব খানের জন্য কষ্ট পাচ্ছেন তিনি। একশ্রেণির মানুষ এমনটাই ভাবছেন।
বুধবার (১৩ আগস্ট) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ফেসবুক ভেরিফায়েড পেজে শাকিব খানের সঙ্গে একটি ছবি পোস্ট করে মিষ্টি জান্নাত লিখেছেন— আমার বাবা ১৪ দিন হলো পৃথিবীতে নেই। আমি আমার বাবা-মায়ের রাজকন্যা।
অভিনেত্রী বলেন, আমার পৃথিবী বলতে তারা দুজনই। আমার আপন ভাইবোন নেই (যদিও আমার কাজিনরা আপন ভাইবোনের থেকেও বেশি)। কোনোভাবেই শোক কাটিয়ে উঠতে পারছি না আমি বা আমার পরিবার।
তিনি বলেন, এরই মধ্যে শাকিব খান আর আমাকে নিয়ে কত নিউজ হচ্ছে। বলছে যে, আমার নাকি মন খারাপ শাকিব খানের জন্য। আমি আমার বাবাকে নিয়ে স্ট্যাটাস দিই, আর তারা বলে— আমি নাকি শাকিবের জন্য সুইসাইড করতে যাচ্ছি।
মিষ্টি জান্নাত বলেন, ভাই, আমার বাবার কথা শুনে শাকিব খান থেকে শুরু করে মোটামুটি সব তারকা, পরিচালক, প্রযোজক, শিল্পী, সাংবাদিক―সবাই দুঃখ অনুভব করে মেসেজ দিয়েছেন। কেউ ফোন করেছেন। তবে আমি রিপ্লাই দিতে পারিনি। এখনো আমি কারও সঙ্গে যোগাযোগ, কথা বলা কিংবা তর্ক করার মানসিকতায় নেই।
একটি বিশেষ অনুরোধ জানিয়ে তিনি বলেন, আমাকে নিয়ে এসব ফালতু কমেন্ট, স্ট্যাটাস, নিউজ, ব্লগ করা বন্ধ করুন।
অভিনেত্রী বলেন, মিডিয়ার সবার সঙ্গে আমার ভালো বন্ধুত্ব আছে। কিছু মানুষ আমাকে দেখতে পারে না। কারণ আমি তাদের থেকে অনেক বেশি সুন্দর, যোগ্য এবং মানসম্পন্ন। তাই তারা আমার স্ট্যাটাসে পৌঁছাতে পারে না, পারবেও না বলে দূর থেকে টাকা দিয়ে বা ব্যক্তিগত সম্পর্ক (লেডিজ) দিয়ে আমার বিরুদ্ধে লোক লাগিয়ে দেয়।
তিনি বলেন, এসব যারা করছে, তাদের সবার প্রমাণ রেখে দিয়েছি। প্রয়োজনে কাজে লাগাব। শাকিব খানের সঙ্গে এ রকম অনেক ছবি আছে, তাতে কী? বারবার কিসের প্রমাণ চান? আমি তার ব্যাপারে আর কোনো মন্তব্য বা কথা বলতে চাই না। আমি আপাতত কোনো কিছুর মন-মানসিকতায় নেই। একটু থামুন, অনেক হয়েছে।
সমালোচকদের মা-বাবার কথা উল্লেখ করে মিষ্টি জান্নাত বলেন, আপনাদের কি বাবা-মা নেই? তারা যখন থাকবেন না, তখন বুঝতে পারবেন পৃথিবীটা কত কঠিন। বাবা ছিলেন, বুঝতে পারিনি কিছু। বাবা-মা থাকলে সব কিছু এমনিতেই হয়ে যায়। এখন বুঝতে পারছি। আর কিছু বাঙালি জাতির থেকে রাস্তার পশুও মানুষের মন ও কষ্ট বোঝে।
‘৩০ বছর পালাইনি, এখন কেন পালাব?’—আসামি ডন
অপমান থেকে বাঁচতে হিন্দি শিখেছিলেন এ আর রহমান
‘মসজিদে গিয়ে বিয়ে করলেন আর হাফপ্যান্ট পরে ছবি দিলেন’
প্রবাসে বেড়েছে ব্যান্ডের ব্যস্ততা
দেশবাসীকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান ইলিয়াসের ছেলের
সঙ্গীত ছেড়ে দেওয়ার কারণ জানালেন তাহসান
রিয়া মনির জন্য ম্যাক্স অভি আমাকে হত্যার হুমকি দিয়েছে: হিরো আলম
ক্যান্সার আক্রান্ত নাট্যকারের চিকিৎসা সহায়তায় শিল্পকলায় 'সী-মোরগ' নাটকের বিশেষ মঞ্চয়ন
বাগদান সারলেন বিজয়-রাশমিকা
আরও ৯৮টি বাচ্চার মা হতে চাই: পরীমনি
ডিপফেক ভিডিওর বিরুদ্ধে অভিষেক-ঐশ্বরিয়ার মামলা
বিএনপি নেতাকে প্রধান অতিথি না করায় জেমসের কনসার্ট বন্ধ
হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন হিরো আলম
বলিউড বাদশাহ হলেন বিশ্বের সবচেয়ে ধনী তারকা
হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন হিরো আলম
যে কারণে জেমসের কনসার্ট হলো স্থগিত
সৃজিতের সঙ্গে বিচ্ছেদ প্রসঙ্গে যা বললেন মিথিলা
হিরো আলমের সর্বশেষ অবস্থা নিয়ে যা জানা গেল
হিরো আলমের অবস্থা ‘আশঙ্কাজনক’
সিনেমা থেকে যেভাবে রাজনীতিতে উত্থান থালাপতির
কনটেন্ট ক্রিয়েটর হিরো আলমের ওপর হামলা
সালমানের বিরুদ্ধে মুখ খোলা নিয়ে বিবেকের আফসোস
জুবিন গর্গের প্রয়াণে আদানি পরিবারের সমবেদনা
শাকিবের পরিবারের সঙ্গে অপু, কী বলছেন ভক্তরা
বিসিবির নির্বাচনে দাঁড়াচ্ছেন সংগীতশিল্পী আসিফ
বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন শ্রদ্ধা কাপুর
আইনি জটিলতায় বাবা হতে পারছেন না সালমান খান
জাহিনের কথায় সবুজের কন্ঠে 'পিরিতের বেদনায়'
জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেতা শাহরুখ খান
এবার সুখবর দিলেন পরিণীতি চোপড়া