নিজস্ব প্রতিবেদন ৩০ নভেম্বার ২০২৪ ০৯:৩৪ পি.এম
ছবি: সংগৃহীত
বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হলো ‘রিমার্ক-হারল্যান ডে’। শনিবার (৩০ নভেম্বর) রাজধানীর হোটেল শেরাটনে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান ছাড়াও, কোম্পানির করপোরেট অফিস ও মুন্সীগঞ্জের গজারিয়ার ফ্যাক্টরি প্রাঙ্গণে একযোগে কেক কেটে দিনটি উদযাপন করা হয়।
এতে অংশ নেন রিমার্ক-হারল্যানের ম্যানেজিং ডিরেক্টর আশরাফুল আম্বিয়া, রিমার্ক-হারল্যানের ডিরেক্টর, মেগাস্টার শাকিব খান, রিমার্ক-হারল্যানের এক্সিকিউটিভ ডিরেক্টর, চিত্রনায়ক মামনুন হাসান ইমন, দর্শকনন্দিত চিত্রনায়ক সিয়াম আহমেদ, জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান এবং রিমার্ক-হারল্যান পরিবারের সদস্যরা।
‘রিমার্ক-হারল্যান ডে’ উপলক্ষে রিমার্ক-হারল্যানের ডিরেক্টর, মেগাস্টার শাকিব খান বলেন, ‘যে লক্ষ্য নিয়ে রিমার্ক-হারল্যান যাত্রা শুরু করেছিল, তা পূরণে অনেকখানি সফল হয়েছি এবং প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। আজ রিমার্ক-হারল্যান ডে উপলক্ষে এই আনন্দ আয়োজনে আমি রিমার্ক-হারল্যানের সব শুভানুধ্যায়ীকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এভাবেই সবার ভালোবাসা নিয়ে আরও বহুদূর এগিয়ে যাবে আপনাদের ভালোবাসার প্রতিষ্ঠান রিমার্ক-হারল্যান।’
‘রিমার্ক-হারল্যান ডে’ উপলক্ষে হোটেল শেরাটনে আয়োজিত জাঁকজমকপূর্ণ এই অনুষ্ঠানে দেশের সব অঙ্গনের তারকাদের বর্ণিল উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। উপস্থিত ছিলেন বাংলাদেশের ক্রিকেট জগতের সুপারস্টার খালেদ মাহমুদ সুজন এবং বিসিবির ঊর্ধ্বতন কর্মকর্তা আসিফুল বিলাশ ও সাইফুল আমিন। আরও ছিলেন পূজা চেরি, কোনাল, মিম মানতাশা, রুকাইয়া জাহান চমক, ইরফান সাজ্জাদ, প্রার্থনা ফারদিন দীঘি, সেমন্তি সৌমি, তাহিয়া খান আয়েশা, নাবিলা ইসলাম, সারিকা সাবার মতো মিডিয়া ও সংগীত জগতের জনপ্রিয় সব তারকা।
রিমার্ক-হারল্যানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও জনপ্রিয় চিত্রনায়ক সিয়াম আহমেদ বলেন, ‘দেশ ও দেশের বাইরে অথেনটিক পণ্য ছড়িয়ে দিতে রিমার্ক-হারল্যানের অগ্রযাত্রার অংশ হতে পেরে আমি গর্বিত। সূচনালগ্ন থেকেই দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে রিমার্ক-হারল্যান, আর সময়ের সঙ্গে দেশের উন্নয়নে রিমার্ক-হারল্যান আরও বলিষ্ঠ ভূমিকা রেখে এগিয়ে যাবে বলে আমি মনে করি।’
উল্লেখ্য, রিমার্ক-হারল্যান বাংলাদেশে বিশ্বমানের কালার কসমেটিকস, স্কিনকেয়ার, হোম কেয়ার, বেবি কেয়ার এবং পার্সোনাল কেয়ার পণ্য উৎপাদনকারী ও বাজারজাতকারী একটি বহুজাতিক প্রতিষ্ঠান যা বাংলাদেশের মানুষের জীবনযাত্রার মান বৃদ্ধি করার প্রয়াসে কাজ করে যাচ্ছে। নকল ও ভেজালমুক্ত পণ্য ব্যবহার করে দেশের মানুষ যাতে গ্লোবাল স্ট্যান্ডার্ড অফ লিভিং অনুযায়ী সবরকম সুযোগ-সুবিধা পেতে পারে তাই রিমার্ক-হারল্যানের লক্ষ্য। রিমার্ক-হারল্যানের সাথে অন্তর্ভুক্ত হয়েছেন মেগাস্টার শাকিব খান, জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান, জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি, বিদ্যা সিনহা মিম, নুসরাত ফারিয়া, তানজিন তিশা, নাজিফা তুষি, সাবিলা নূর, কেয়া পায়েল, প্রার্থনা ফারদিন দিঘী, পূজা চেরি ও চিত্রনায়ক মামনুন হাসান ইমন ও সিয়াম আহমেদের মতো জনপ্রিয় ও দর্শকনন্দিত মিডিয়া ব্যক্তিত্ব।
‘৩০ বছর পালাইনি, এখন কেন পালাব?’—আসামি ডন
অপমান থেকে বাঁচতে হিন্দি শিখেছিলেন এ আর রহমান
‘মসজিদে গিয়ে বিয়ে করলেন আর হাফপ্যান্ট পরে ছবি দিলেন’
প্রবাসে বেড়েছে ব্যান্ডের ব্যস্ততা
দেশবাসীকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান ইলিয়াসের ছেলের
সঙ্গীত ছেড়ে দেওয়ার কারণ জানালেন তাহসান
রিয়া মনির জন্য ম্যাক্স অভি আমাকে হত্যার হুমকি দিয়েছে: হিরো আলম
ক্যান্সার আক্রান্ত নাট্যকারের চিকিৎসা সহায়তায় শিল্পকলায় 'সী-মোরগ' নাটকের বিশেষ মঞ্চয়ন
বাগদান সারলেন বিজয়-রাশমিকা
আরও ৯৮টি বাচ্চার মা হতে চাই: পরীমনি
ডিপফেক ভিডিওর বিরুদ্ধে অভিষেক-ঐশ্বরিয়ার মামলা
বিএনপি নেতাকে প্রধান অতিথি না করায় জেমসের কনসার্ট বন্ধ
হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন হিরো আলম
বলিউড বাদশাহ হলেন বিশ্বের সবচেয়ে ধনী তারকা
হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন হিরো আলম
যে কারণে জেমসের কনসার্ট হলো স্থগিত
সৃজিতের সঙ্গে বিচ্ছেদ প্রসঙ্গে যা বললেন মিথিলা
হিরো আলমের সর্বশেষ অবস্থা নিয়ে যা জানা গেল
হিরো আলমের অবস্থা ‘আশঙ্কাজনক’
সিনেমা থেকে যেভাবে রাজনীতিতে উত্থান থালাপতির
কনটেন্ট ক্রিয়েটর হিরো আলমের ওপর হামলা
সালমানের বিরুদ্ধে মুখ খোলা নিয়ে বিবেকের আফসোস
জুবিন গর্গের প্রয়াণে আদানি পরিবারের সমবেদনা
শাকিবের পরিবারের সঙ্গে অপু, কী বলছেন ভক্তরা
বিসিবির নির্বাচনে দাঁড়াচ্ছেন সংগীতশিল্পী আসিফ
বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন শ্রদ্ধা কাপুর
আইনি জটিলতায় বাবা হতে পারছেন না সালমান খান
জাহিনের কথায় সবুজের কন্ঠে 'পিরিতের বেদনায়'
জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেতা শাহরুখ খান
এবার সুখবর দিলেন পরিণীতি চোপড়া