নিজস্ব প্রতিবেদন ২১ সেপ্টেম্বার ২০২৫ ০৬:২০ এ.এম
ছবি: সংগৃহীত
২০২০ সালের জুনে বলিউড তারকা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় নাম জড়ায় তাঁর প্রেমিকা রিয়া চক্রবর্তীর। প্রয়াত অভিনেতার পরিবার অভিযোগ তোলে, সুশান্তকে আত্মহত্যায় প্ররোচনা দিয়েছেন রিয়া। এরপর শুরু হয় আইনি জটিলতা, গ্রেফতারও হতে হয় তাঁকে। এক মাস কারাবাসের পর জামিন পেলেও দীর্ঘ তদন্তের মুখোমুখি হতে হয় এই বলিউড অভিনেত্রীকে। অবশেষে চার বছর পর প্রমাণিত হয়, সুশান্তের মৃত্যুর সঙ্গে রিয়ার কোনো সংশ্লিষ্টতা নেই এবং চলতি বছরের মার্চে তিনি মামলার সব অভিযোগ থেকে অব্যাহতি পান।
এবার সেই অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন রিয়া। এনডিটিভি যুবা ২০২৫ কনক্লেভের “আনব্রোকেন: রাইটিং দ্য নেক্সট চ্যাপ্টার” সেশনে অংশ নিয়ে তিনি বলেন, “আমাকে শোক করার সুযোগ দেওয়া হয়নি। এখনো মনে হয় আমার শোক প্রকাশের প্রক্রিয়া শেষ হয়নি। আজও আমি আমার শোককে ব্যক্তিগত রাখতে চাই। আমি তুলনামূলকভাবে এখন সুখী, কিন্তু এই সুখ এসেছে গভীর ট্রমার পর।”
২০২০ সালের ১৪ জুন মুম্বাইয়ের বান্দ্রার ফ্ল্যাটে ৩৪ বছর বয়সী সুশান্ত সিং রাজপুতকে মৃত অবস্থায় পাওয়া যায়। ঘটনার পর দেশজুড়ে আলোড়ন সৃষ্টি হয় এবং তদন্তভার পরে সিবিআইয়ের হাতে যায়। একইসঙ্গে আত্মহত্যায় প্ররোচনা, আর্থিক জালিয়াতি ও মাদক সংযোগের অভিযোগে রিয়ার বিরুদ্ধে একের পর এক মামলা হয়। ২০২০ সালের সেপ্টেম্বরে তাকে গ্রেফতার করে এনসিবি, তবে এক মাস কারাভোগের পর তিনি জামিনে মুক্তি পান।
সব অভিযোগ থেকে মুক্তি পেলেও সেই সময়কার ক্ষত এখনো বহন করছেন রিয়া চক্রবর্তী। কনক্লেভের মঞ্চে তিনি জানান, আজও শোক তার ভেতরে রয়ে গেছে, তবে তিনি চেষ্টা করছেন নতুন করে জীবনকে সামনে এগিয়ে নেওয়ার।
ঢাকার বার্তা/ রাজা
‘৩০ বছর পালাইনি, এখন কেন পালাব?’—আসামি ডন
অপমান থেকে বাঁচতে হিন্দি শিখেছিলেন এ আর রহমান
‘মসজিদে গিয়ে বিয়ে করলেন আর হাফপ্যান্ট পরে ছবি দিলেন’
প্রবাসে বেড়েছে ব্যান্ডের ব্যস্ততা
দেশবাসীকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান ইলিয়াসের ছেলের
সঙ্গীত ছেড়ে দেওয়ার কারণ জানালেন তাহসান
রিয়া মনির জন্য ম্যাক্স অভি আমাকে হত্যার হুমকি দিয়েছে: হিরো আলম
ক্যান্সার আক্রান্ত নাট্যকারের চিকিৎসা সহায়তায় শিল্পকলায় 'সী-মোরগ' নাটকের বিশেষ মঞ্চয়ন
বাগদান সারলেন বিজয়-রাশমিকা
আরও ৯৮টি বাচ্চার মা হতে চাই: পরীমনি
ডিপফেক ভিডিওর বিরুদ্ধে অভিষেক-ঐশ্বরিয়ার মামলা
বিএনপি নেতাকে প্রধান অতিথি না করায় জেমসের কনসার্ট বন্ধ
হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন হিরো আলম
বলিউড বাদশাহ হলেন বিশ্বের সবচেয়ে ধনী তারকা
হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন হিরো আলম
যে কারণে জেমসের কনসার্ট হলো স্থগিত
সৃজিতের সঙ্গে বিচ্ছেদ প্রসঙ্গে যা বললেন মিথিলা
হিরো আলমের সর্বশেষ অবস্থা নিয়ে যা জানা গেল
হিরো আলমের অবস্থা ‘আশঙ্কাজনক’
সিনেমা থেকে যেভাবে রাজনীতিতে উত্থান থালাপতির
কনটেন্ট ক্রিয়েটর হিরো আলমের ওপর হামলা
সালমানের বিরুদ্ধে মুখ খোলা নিয়ে বিবেকের আফসোস
জুবিন গর্গের প্রয়াণে আদানি পরিবারের সমবেদনা
শাকিবের পরিবারের সঙ্গে অপু, কী বলছেন ভক্তরা
বিসিবির নির্বাচনে দাঁড়াচ্ছেন সংগীতশিল্পী আসিফ
বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন শ্রদ্ধা কাপুর
আইনি জটিলতায় বাবা হতে পারছেন না সালমান খান
জাহিনের কথায় সবুজের কন্ঠে 'পিরিতের বেদনায়'
জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেতা শাহরুখ খান
এবার সুখবর দিলেন পরিণীতি চোপড়া