বুধবার ১০ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
বিনোদন

আগামীকাল জেনেসিস থিয়েটারের ৩৫ বছর পূর্তিতে থাকবে "দামাল ছেলে নজরুল" মঞ্চায়ন ও নজরুল তারকা সম্মাননা প্রদান

নিজস্ব প্রতিবেদন ২৩ আগষ্ট ২০২৫ ০৪:১৭ এ.এম

আগামীকাল জেনেসিস থিয়েটারের ৩৫ বছর পূর্তিতে থাকবে "দামাল ছেলে নজরুল" মঞ্চায়ন ও নজরুল তারকা সম্মাননা প্রদান ছবি: সংগৃহীত

বাংলাদেশের অন্যতম নাট্য সংগঠন "জেনেসিস থিয়েটার" তাদের গৌরবময় ৩৫ বছর পূর্তি উদযাপন করতে যাচ্ছে আগামীকাল ২৩ আগস্ট ২০২৫, শনিবার। এ উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির 'জাতীয় নাট্যশালা মিলনায়তনে' আয়োজন করা হয়েছে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের, যেখানে থাকবে জুলাই গণঅভ্যুদয়ের শহীদদের স্মরণ, প্রতিবাদের ছড়া কবিতা পাঠসহ সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা পর্ব ও নজরুল তারকা সম্মেলনা প্রদান এবং সর্বশেষ মঞ্চায়িত হবে সংগঠনের আলোচিত প্রযোজনা "দামাল ছেলে নজরুল" নাটকের ৩২তম প্রদর্শনী।

নাটকটি রচনা করেছেন মাহমুদ উল্লাহ এবং নির্দেশনা দিয়েছেন জেনেসিস থিয়েটারের প্রতিষ্ঠাতা সভাপতি  নূর হোসেন রানা। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সংগ্রামী জীবন, প্রেম, চেতনা এবং দেশপ্রেমভিত্তিক দর্শনকে কেন্দ্র করে নির্মিত একমাত্র এই নাটকটি ইতোমধ্যেই দর্শকমহলে ব্যাপক প্রশংসিত হয়েছে।

অনুষ্ঠান প্রসঙ্গে দলনেতা নূর হোসেন রানা বলেন, "এবার আমাদের বর্ষপূর্তি অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ হিসেবে থাকবে "নজরুল তারকা সম্মাননা ২০২৫" প্রদান। "জেনেসিস থিয়েটারে"র যেসব সদস্য দলটির নাট্যকর্ম, সাংগঠনিক দক্ষতা ও সাংস্কৃতিক ভূমিকার মাধ্যমে দীর্ঘদিন ধরে অবদান রেখে চলেছেন—তাদের হাতে তুলে দেয়া হবে এই সম্মাননা।  

দলটির সাবেক সাধারণ সম্পাদক ও নজরুল চরিত্রের অভিনেতা ইমন খান বলেন "জেনেসিস থিয়েটারের সঙ্গে আমার পথচলা দেড় যুগেরও বেশি সময়ের। একজন নাট্যকর্মী ও সংগঠক হিসেবে এই দলের হয়ে কাজ করতে পারাটা আমার জন্য গর্বের। এই ৩৫ বছরের যাত্রায় "দামাল ছেলে নজরুল"-এর মতো ঐতিহাসিক নাটক আমাদের স্বাতন্ত্র্য তুলে ধরেছে। আমার সৌভাগ্য নাটকটিতে জাতীয় কবির চরিত্রে অভিনয় করতে পারা । তাই আমার জন্য 'জেনেসিস থিয়েটার' শুধু নাট্যদল নয়, এটি এক পরিবার, এক চেতনার নাম। নাটকটিতে আমার সাথে অভিনয় করেছেন মাইম আর্টের দলপ্রধান নিথর মাহবুব, নির্দেশক নূর হোসেন রানা, আলেয়া আলো, জেনেলিয়া, ফারাহ ফেন্সী, মোক্তার হোসেন, ইয়াশফা, ফারজানা রনি, তিতলি, ইমা, স্বপন দত্ত, মনজুর হোসাইন, মঈন বিশ্বাস, ইকবাল খান, জীবন, প্রদীপ কুমার ঘোষ, নারায়ন চন্দ্র, আমির, রিমি, মিলনসহ অনেক গুনি অভিনয় শিল্পীরা।

জানা যায় এদিন উপস্থিত থাকবেন দেশের বিশিষ্ট নাট্যজন, সাংস্কৃতিক সংগঠক, মিডিয়া ব্যক্তিত্ব এবং নাট্যপ্রেমীরা।  

জেনেসিস থিয়েটারের এই আয়োজন শুধু একটি নাট্যউৎসব নয়, বরং একটি প্রজন্মের সাংস্কৃতিক অবদানের স্বীকৃতি ও ভবিষ্যতের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আরও খবর

news image

‘৩০ বছর পালাইনি, এখন কেন পালাব?’—আসামি ডন

news image

অপমান থেকে বাঁচতে হিন্দি শিখেছিলেন এ আর রহমান

news image

‘মসজিদে গিয়ে বিয়ে করলেন আর হাফপ্যান্ট পরে ছবি দিলেন’

news image

প্রবাসে বেড়েছে ব্যান্ডের ব্যস্ততা

news image

দেশবাসীকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান ইলিয়াসের ছেলের

news image

সঙ্গীত ছেড়ে দেওয়ার কারণ জানালেন তাহসান

news image

রিয়া মনির জন্য ম্যাক্স অভি আমাকে হত্যার হুমকি দিয়েছে: হিরো আলম

news image

ক্যান্সার আক্রান্ত নাট্যকারের চিকিৎসা সহায়তায় শিল্পকলায় 'সী-মোরগ' নাটকের বিশেষ মঞ্চয়ন

news image

বাগদান সারলেন বিজয়-রাশমিকা

news image

আরও ৯৮টি বাচ্চার মা হতে চাই: পরীমনি

news image

ডিপফেক ভিডিওর বিরুদ্ধে অভিষেক-ঐশ্বরিয়ার মামলা

news image

বিএনপি নেতাকে প্রধান অতিথি না করায় জেমসের কনসার্ট বন্ধ

news image

হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন হিরো আলম

news image

বলিউড বাদশাহ হলেন বিশ্বের সবচেয়ে ধনী তারকা

news image

হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন হিরো আলম

news image

যে কারণে জেমসের কনসার্ট হলো স্থগিত

news image

সৃজিতের সঙ্গে বিচ্ছেদ প্রসঙ্গে যা বললেন মিথিলা

news image

হিরো আলমের সর্বশেষ অবস্থা নিয়ে যা জানা গেল

news image

হিরো আলমের অবস্থা ‘আশঙ্কাজনক’

news image

সিনেমা থেকে যেভাবে রাজনীতিতে উত্থান থালাপতির

news image

কনটেন্ট ক্রিয়েটর হিরো আলমের ওপর হামলা

news image

সালমানের বিরুদ্ধে মুখ খোলা নিয়ে বিবেকের আফসোস

news image

জুবিন গর্গের প্রয়াণে আদানি পরিবারের সমবেদনা

news image

শাকিবের পরিবারের সঙ্গে অপু, কী বলছেন ভক্তরা

news image

বিসিবির নির্বাচনে দাঁড়াচ্ছেন সংগীতশিল্পী আসিফ

news image

বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন শ্রদ্ধা কাপুর

news image

আইনি জটিলতায় বাবা হতে পারছেন না সালমান খান

news image

জাহিনের কথায় সবুজের কন্ঠে 'পিরিতের বেদনায়'

news image

জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেতা শাহরুখ খান

news image

এবার সুখবর দিলেন পরিণীতি চোপড়া