বুধবার ১০ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
খেলা

হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন তামিম

নিজস্ব প্রতিবেদন ২৮ মার্চ ২০২৫ ০১:৩৯ পি.এম

হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন তামিম ছবি: সংগৃহীত

রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন তামিম ইকবাল। আজ (শুক্রবার) দুপুরের দিকে তিনি হাসপাতাল ছেড়েছেন বলে ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন বিসিবির একজন চিকিৎসক।

বিসিবির ওই চিকিৎসক বলছিলেন, 'বর্তমানে তিনি সব দিক থেকেই ভালো আছেন। চিকিৎসকদের পরামর্শেই বাড়িতে চলে গেছেন। পরবর্তী চিকিৎসার বিষয়ে পরিবার সিদ্ধান্ত নেবে।'

এর আগে গত সোমবার প্রিমিয়ার লিগের ম্যাচ খেলতে বিকেএসপিতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন তামিম। বুকে ব্যথা নিয়ে পাশ্ববর্তী কেপিজি স্পেশালাইজড হাসপাতালে যান। পরে জানা যায়, দুবার হার্ট অ্যাটাক হয়েছে তামিমের। হার্টে ব্লক ধরা পড়ার পর রিংও পরানো হয়। 

সাভারের কেপিজি হাসপাতালে একদিন রাখার পর মঙ্গলবার রাতে ঢাকার এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। ধীরে ধীরে তার শারিরীক অবস্থার উন্নতি হওয়ায় আভাস ছিল দুয়েকের মধ্যে বাসায় ফিরতে পারেন। আজ তিনি বাসায় চলে গেলেন। উন্নত চিকিৎসা নিতে বিদেশে যাওয়ারও গুঞ্জন আছে। 

বিকেএসপিতে টসের পরপরই অসুস্থ হয়ে পড়েন তামিম ইকবাল।

এদিকে, আলোচনায় তামিম আবারও ক্রিকেটে ফিরতে পারবেন কি না। এভারকেয়ার হাসপাতালের মেডিকেল বোর্ডপ্রধান অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার এ প্রসঙ্গে বলছিলেন, 'ক্রিকেটে তিনি ফিরবেন কি না, সেটা তিন-চার মাস পর কার্ডিয়াক টিম ও ফিজিওরা তামিমের অবস্থা পর্যবেক্ষণ করার পর বলতে পারবে।'

তামিমের জীবনযাপনের ধরনে পরিবর্তনের পরামর্শ নিয়ে তিনি বলছিলেন, ‘এমন হার্ট অ্যাটাকের পর এসব রোগীদের খুবই সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করতে হবে। তাদের এটা হওয়ার প্রবণতা আবার থাকতে পারে। ব্লক না হলেও হতে পারে। তাই ওনাকে অ্যাসেস করতে হবে, নিয়মিত ফলোআপে থাকতে হবে। লাইফস্টাইল বদলাতে হবে, মোটিভেশন করতে হবে। ডায়েট, ডিসিপ্লিন —তামিমের টিম ও তামিমের পরিবার এবং তামিমকে নিজেরও আমাদের সঙ্গে কো-অপারেট করতে হবে।’

এদিকে, শরীরের পাশাপাশি মানসিক ধকল কাটিয়ে উঠতে মনোবিদ নিয়োগ দেওয়া হয়েছে। তারা তামিমের মানসিক অবস্থার জন্য কাউন্সেলিং করবেন। কিভাবে মানিয়ে নেওয়া যায় সবকিছু, সেসব দিক নির্দেশনা দেবেন।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

১৬ রানে হেরে সিরিজ শুরু বাংলাদেশের

news image

হংকংয়ের সঙ্গে ড্র, শেষ এশিয়ান কাপের আশা

news image

ব্যাটিং ব্যর্থতায় বড় পরাজয় বাংলাদেশের

news image

শেষ মুহূর্তের গোলেই হার, স্বপ্নভঙ্গ বাংলাদেশের

news image

ইংল্যান্ডের বিপক্ষে লড়াই করেও হার বাংলাদেশ নারী দলের

news image

বিসিবি নির্বাচন বয়কটের হুমকি ক্লাব সংগঠকদের

news image

দারুণ ফর্মে আলভারেজ, তিন ম্যাচে ছয় গোল

news image

আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

news image

আইএল টি-টোয়েন্টির নিলামে দল পেলেন না অশ্বিন

news image

বিসিবি নির্বাচন থেকে তামিম ইকবালের সরে দাঁড়ানোর কারণ কী?

news image

বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক আসিফ আকবর

news image

হাসপাতাল ছেড়েছেন মাইনর স্ট্রোকে আক্রান্ত বাংলাদেশ নারী দলের কোচ

news image

যে সুখবর পেলেন বাংলাদেশের ক্রিকেট দল

news image

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক হতে যাচ্ছেন আসিফ আকবর

news image

বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম

news image

ক্রিকেটে বিনিয়োগ করতে যাচ্ছে সৌদি আরব, সংযুক্ত থাকবে ফ্যাঞ্চাইজি লিগ

news image

নির্বাচন নিয়ে প্রবল চাপে তামিম

news image

বিশ্বকাপ শুরু আজ, বাংলাদেশের খেলা কবে

news image

এশিয়া কাপের ফাইনাল হয়ে উঠল রাজনৈতিক বার্তার মঞ্চ

news image

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ক্রিস ওকস

news image

৭ গোলের রোমাঞ্চে রিয়ালকে হারাল অ্যাতলেতিকো

news image

শেষ মুহূর্তে লিভারপুলকে স্তব্ধ করল প্যালেস

news image

বিসিবি নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

news image

সুপার ওভারের নাটকীয়তায় শ্রীলঙ্কাকে হারালো ভারত

news image

সমঝোতা নিয়ে বৈঠক চলছে তামিমের বাসায়

news image

শুধু ইগো বা জেতার জন্য নোংরামি কইরেন না: তামিম

news image

পাকিস্তানকে হারাতে ব্যর্থ বাংলাদেশ, এশিয়া কাপের ফাইনালে পাকিস্তান

news image

পাকিস্তানের বিপক্ষে কেমন হবে বাংলাদেশের একাদশ?

news image

বিসিবি নির্বাচন, তামিমের বিরুদ্ধে ভুয়া আপত্তি

news image

টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেটের রেকর্ড মুস্তাফিজের